Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনের সঙ্গে চিপ প্রযুক্তি বিনিময়ের খবর নাকচ এএমডির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
চীনের সঙ্গে চিপ প্রযুক্তি বিনিময়ের খবর নাকচ এএমডির
Share on FacebookShare on Twitter

চীনভিত্তিক অংশীদারদের অ্যাডভান্সড কম্পিউটার চিপ উন্নয়নে সহায়তা করতে অন্যায়ভাবে নিজেদের প্রযুক্তি বিনিময় করেছে মার্কিন বহুজাতিক সেমিকন্ডাক্টর কোম্পানি অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি)। গত সপ্তাহে এ নিয়ে প্রকাশিত এক প্রতিবেদন ঘিরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়। তবে এমন খবর নাকচ করেছে এএমডি। খবর রয়টার্স।

বিবৃতিতে জানানো হয়, এএমডির বিরুদ্ধে চীনের সঙ্গে অন্যায়ভাবে চিপ প্রযুক্তি বিনিময়ের প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ মনগড়া। যথাযথ তথ্যপ্রমাণ ছাড়া প্রতিবেদনটি প্রকাশ করা হয়। আমরা অস্বীকার করছি না চীনের অংশীদারদের সঙ্গে প্রযুক্তি বিনিময় করিনি। এক্ষেত্রে এএমডি যেটা করেছে, তার প্রতিটি পদক্ষেপ সঠিক এবং স্বচ্ছভাবে করা হয়েছে। বিভিন্ন দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তি বিনিময়ের ঘটনা নতুন কিছু নয়। কারণ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পণ্য ডিজাইন ও উন্নয়নের জন্য একে অন্যের ওপর নির্ভরশীল। আমরা চীনা অংশীদারদের সঙ্গে চিপ প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে মার্কিন আইন লঙ্ঘন করিনি।

গত সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নাল সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে জানায়, চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সুগোন ইনফরমেশন ইন্ডাস্ট্রি নামক একটি সুপার কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানকে চিপ প্রযুক্তি সরবরাহ করেছে এএমডি। প্রতিষ্ঠানটি চীনের সেনাবাহিনীর বিভিন্ন প্রযুক্তি সরবরাহকারী। এএমডির প্রযুক্তির কারণে চীন ‘স্টেট-অব-দি-আর্ট এক্স৮৬ চিপ’-এ প্রবেশাধিকার পেয়েছে, যা শুধু এএমডি ও ইন্টেল উৎপাদন করে আসছে।

সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, চিপ প্রযুক্তি বিনিময়ের লক্ষ্যে চীন সরকার এএমডিকে ২৯ কোটি ৩০ লাখ ডলার অর্থ পরিশোধ করেছে। এ অর্থ দেয়া হয় লাইসেন্সিং ও রয়াল্টি ফি বাবদ। এতে এএমডির প্রযুক্তি ব্যবহার করে উন্নয়নকৃত যেকোনো চিপ বিক্রির অনুমোদন পেয়েছে চীন।

বিবৃতিতে এএমডি জানায়, চিপ প্রযুক্তি বিনিময়ের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাদের বিস্তারিত আলোচনা হয়েছিল। আমরা মার্কিন প্রযুক্তি বেহাত হওয়া ঠেকাতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। চীনা অংশীদারের সঙ্গে যে প্রযুক্তি বিনিময় করা হয়েছে, তা নিম্ন কার্যক্ষমতার প্রসেসরসংশ্লিষ্ট।

বৈশ্বিক চিপ নির্মাণ বা সেমিকন্ডাক্টর খাতের অন্যতম প্রতিষ্ঠান এএমডি। সংশ্লিষ্ট খাতে একসময় রমরমা ব্যবসা ছিল প্রতিষ্ঠানটির। কিন্তু সময়ের পরিক্রমায় ব্যবসায় পরিস্থিতি বদলে গেছে। এ খাতেও এমনটাই ঘটেছে। চিপ ব্যবসায় এখন প্রতিযোগী ও প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। এতে পাঁচ বছর ধরে লোকসানের সম্মুখীন এএমডি। তা সত্ত্বেও খাতটির শীর্ষস্থানীয় কোম্পানি ইন্টেলের জন্য হুমকি মনে করা হয় প্রতিষ্ঠানটিকে। ব্যবসায় মন্দা সত্ত্বেও সম্প্রতি শেয়ারধারীদের পে-অফের ঘোষণা দিয়েছে এএমডি। এরপর থেকে বলা হচ্ছে, সেমিকন্ডাক্টর খাতের লোকসানি প্রতিষ্ঠান হয়েও ইতিহাস গড়তে যাচ্ছে এএমডি, যা সংশ্লিষ্টদের সাম্প্রতিক গৃহীত কিছু ইতিবাচক পদক্ষেপের কারণে সম্ভব হচ্ছে। প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ বাজার চীন। গত এপ্রিলে দেশটি থেকে লাইসেন্সিং চুক্তির মাধ্যমে অর্থ সংগ্রহের ঘোষণা দেয় এএমডি। এ-সংক্রান্ত একটি চুক্তির কথাও জানানো হয়েছে।

এএমডির প্রধান নির্বাহী কর্মকর্তা লিসা সু বিবৃতিতে জানান, চীন থেকে লাইসেন্সিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের যে চুক্তি, তা তিনি নিজেই দেখাশোনা করছেন। এটি রাজস্ব আয় পরিকল্পনার নতুন একটি উৎস হবে। চিপ ব্যবসার বাইরে এটি হবে সম্পূর্ণ নতুন এক আয়ের উৎস।

চীনে এএমডির যৌথ উদ্যোগ বিষয়ে বিনিয়োগকারী ও বিশ্লেষক—উভয় পক্ষই যখন খুশি, তখন ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন প্রতিষ্ঠানটির কার্যক্রম কিছুটা হলেও ব্যাহত করবে বলে মনে করা হচ্ছে। কারণ এ উদ্যোগ বৈশ্বিক সার্ভার চিপ বাজারে এএমডির দৃঢ় অবস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরই মধ্যে তিয়ানজিন হেগুয়াং অ্যাডভান্সড টেকনোলজি ইনভেস্টমেন্ট কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব ভাগাভাগি করেছে। চীনা ওই প্রতিষ্ঠানে চাইনিজ একাডেমি অব সায়েন্সের অংশীদারিত্ব রয়েছে। যৌথ উদ্যোগে এক নতুন প্রতিষ্ঠান গঠন করা হবে, যা চীনের বাজারের জন্য সার্ভার যন্ত্রাংশ নির্মাণ করবে। এ বিষয়টিকে একটি পক্ষ দাবি করছে, চীনের সঙ্গে চিপ প্রযুক্তি বিনিময় করেছে এএমডি। অথচ প্রতিষ্ঠানটিকে লাভজনক পর্যায়ে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ অর্থ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি সি২১ ওয়াই বনাম রেডমি ৯ পাওয়ারঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

রিয়েলমি সি২১ ওয়াই বনাম রেডমি ৯ পাওয়ারঃ কোনটি সেরা ফোন দেখে নিন

সার্চ ইংলিশের মাধ্যমে বগুড়ার গৃহবধূ নিশা জাহানের ঘুরে দাঁড়ানোর গল্প
প্রযুক্তি সংবাদ

সার্চ ইংলিশের মাধ্যমে বগুড়ার গৃহবধূ নিশা জাহানের ঘুরে দাঁড়ানোর গল্প

ওয়ানপ্লাস আনছে ২৪ জিবি র‌্যামের ফোন
প্রযুক্তি সংবাদ

ওয়ানপ্লাস আনছে ২৪ জিবি র‌্যামের ফোন

ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে একসাথে অনার ও গ্রামীণফোন
টেলিকম

ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে একসাথে অনার ও গ্রামীণফোন

৫জি নেটওয়ার্ক কি ক্যান্সারের ঝুঁকি বাড়াবে?
নির্বাচিত

৫জি নেটওয়ার্ক কি ক্যান্সারের ঝুঁকি বাড়াবে?

পালসার সিরিজে সবচেয়ে জনপ্রিয় মডেল কোনটি?
অটোমোবাইল

পালসার সিরিজে সবচেয়ে জনপ্রিয় মডেল কোনটি?

Load More

ট্রেন্ডিং টপিক

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
বিবিধ

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা
নির্বাচিত

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix