Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভি৭০ এফই: ভ্রমণ হোক নিরবচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
ভি৭০ এফই: ভ্রমণ হোক নিরবচ্ছিন্ন
Share on FacebookShare on Twitter

বর্তমানে নেভিগেশন থেকে শুরু করে যোগাযোগ, ফটোগ্রাফি অথবা বিনোদনের জন্য স্মার্টফোন একটি অপরিহার্য মাধ্যম। কিন্তু ভ্রমণের সময় যখন ফোনের ব্যবহার স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, তখন স্বল্প ক্ষমতার ব্যাটারি অনেক ক্ষেত্রে পর্যাপ্ত ব্যাকআপ দিতে ব্যর্থ হয়।

চার্জের এই সীমাবদ্ধতা হয়ে দাঁড়ায় উদ্বেগের কারণ। নতুন কোনো শহর ঘোরার সময় হুট করে চার্জ ফুরিয়ে গেলে মাঝপথে ম্যাপ দেখা বন্ধ হয়ে যেতে পারে, যা ছবি তোলা বা স্ক্রিন টাইমকেও সীমিত করে দেয়। ফলে ভ্রমণের আনন্দ উপভোগের পরিবর্তে ব্যবহারকারীকে ব্যাটারি পার্সেন্টেজ বজায় রাখা এবং পাওয়ার ব্যাংক বহনের ঝামেলা পোহাতে হয়।

এই চ্যালেঞ্জ মোকাবিলায় ভিভো নিয়ে এসেছে নতুন ভি৭০ এফই। এতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লু-ভোল্ট ব্যাটারি, যা সারাদিন ব্যবহারের নিশ্চয়তা দেয়। একবার পূর্ণ চার্জে এই ডিভাইসে টানা ১৩ ঘণ্টা টিকটক, ১৯ ঘণ্টার বেশি নেভিগেশন এবং ৪৩ ঘণ্টার বেশি ইউটিউব ভিডিও দেখা সম্ভব। এছাড়া এর ৯০ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তি নিশ্চিত করে যে, চার্জ কমে গেলেও ফোনটি দ্রুত চার্জ হয়ে আবার ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে।

জরুরি মুহূর্তেও এই ডিভাইসটি অত্যন্ত নির্ভরযোগ্য। মাত্র ৫ শতাংশ চার্জে এর সুপার ব্যাটারি সেভার মোড ১৫৭ মিনিট পর্যন্ত টকটাইম বা ২১.৬ ঘণ্টা স্ট্যান্ডবাই সুবিধা দেয়। পূর্ণ চার্জে এই মোডটি ফোনের কার্যকারিতা ২০ দিন পর্যন্ত দীর্ঘায়িত করতে পারে, যা দীর্ঘ ভ্রমণে বাড়তি নিরাপত্তা যোগ করে।

বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি মাত্র ৭.৫৯ মিলিমিটার পাতলা, যা ভ্রমণে বহনের জন্য বেশ আরামদায়ক। ফোনটিতে রয়েছে ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর এবং অরিজিন ওএস ৬, যা অত্যন্ত স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং থাকায় ধুলোবালি বা বৃষ্টিতেও এটি থাকে সুরক্ষিত।

ভ্রমণের স্মৃতি ধরে রাখতে এতে আছে ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা। এর ৩০এক্স জুম এবং সিআইপিএ ৪.০ স্ট্যাবিলাইজেশন চলন্ত অবস্থায়ও নিখুঁত ছবি তুলতে সক্ষম। এছাড়া এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ ও এআই ম্যাজিক ওয়েদার ফিচারগুলো ছবিকে আরও সৃজনশীল ও আকর্ষণীয় করে তোলে।

একই সিরিজে আরও রয়েছে ফ্ল্যাগশিপ ভি৭০, যাতে আছে ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা, উন্নত এআই প্রযুক্তি এবং ৪কে ৬০ এফপিএস ভিডিও সুবিধা।

মূলত, যারা ভ্রমণ পছন্দ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকেন, তাদের জন্য ভিভো ভি৭০ এফই একটি দারুণ সমাধান। এটি চার্জের দুশ্চিন্তা দূর করে নির্বিঘ্নে পথ চলার স্বাধীনতা দেয়।

Tags: ভিভো ভি৭০ এফই

এই বিভাগ থেকে আরও পড়ুন

বইমেলায় বিকাশ পেমেন্টে ১০ শতাংশ ক্যাশব্যাক অফার
ছাড় ও অফার

বইমেলায় বিকাশ পেমেন্টে ১০ শতাংশ ক্যাশব্যাক অফার

হোয়াটসঅ্যাপে কেউ নজর রাখছে কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

এই নিয়মে হোয়াটসঅ্যাপ চ্যাট থাকবে সুরক্ষিত

তরুণদের হাত ধরে বদলে যাচ্ছে বাংলাদেশ: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

তরুণদের হাত ধরে বদলে যাচ্ছে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

টিপিএম চিপঃ কী, কেন আর কিভাবে?
নির্বাচিত

যে কারণে সহসাই কাটছে না চিপ সংকট

এমবিসিবি :নেতৃত্বে ফাটল, একে অপরের ওপর অবিশ্বাস
প্রযুক্তি সংবাদ

এমবিসিবি :নেতৃত্বে ফাটল, একে অপরের ওপর অবিশ্বাস

ভালোবাসার গল্প লেখার প্রতিযোগিতা আয়োজনে ভিভো
প্রযুক্তি সংবাদ

ভালোবাসার গল্প লেখার প্রতিযোগিতা আয়োজনে ভিভো

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

‘অরোস প্রাইম ৫ ডেস্কটপ’ উন্মোচন করল গিগাবাইট, দাম কত?
নির্বাচিত

‘অরোস প্রাইম ৫ ডেস্কটপ’ উন্মোচন করল গিগাবাইট, দাম কত?

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
প্রযুক্তি সংবাদ

৩০ হাজার টাকার মধ্যে ১০ স্মার্টফোন

অনলাইনে সস্তায় স্বর্ণ বিক্রির ফাঁদ, প্রতারিত হতে পারেন আপনিও!
অর্থ ও বাণিজ্য

অনলাইনে সস্তায় স্বর্ণ বিক্রির ফাঁদ, প্রতারিত হতে পারেন আপনিও!

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!
প্রযুক্তি পরামর্শ

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অক্টোবরের মধ্যে বিমানবন্দর ও ঢাকার চার এলাকায় ৫জি চালুর নির্দেশ
টেলিকম

ঢাকার ৪০ ও দেশের ৪০০ গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু

ইতোমধ্যে ঢাকা শহরের বিভিন্ন আবাসিক এলাকা, এয়ারপোর্ট, রেল...

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix