Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা
Share on FacebookShare on Twitter

জেমিনাই এআই চ্যাটবটকে ব্যক্তিগত ছবির সঙ্গে যোগের সুবিধা দিচ্ছে গুগল, যার মাধ্যমে ন্যানো ব্যানানা ইমেজ জেনারেশন টুলটি ব্যবহার করা যাবে।

বৃহস্পতিবার গুগল বলেছে, ব্যবহারকারীদের তাদের ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ ফিচারের সঙ্গে জেমিনাই চ্যাটবটকে যোগের অনুমতি দেবে। এ এআই ফিচারটি ব্যক্তিগত উত্তরের জন্য গুগলের বিভিন্ন অ্যাপকে একসঙ্গে যোগ করেছে।

আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, কোনো ব্যবহারকারী এ সুবিধাটি চালু করতে চাইলে ‘ন্যানো ব্যানানা’ সরাসরি ব্যবহারকারীর গুগল ফটোস থেকে ছবি নিয়ে নতুন ছবি তৈরি করতে পারবে। এজন্য আলাদা করে চ্যাটবটে কোনো ছবি আপলোডের প্রয়োজন হবে না।

ব্লগ পোস্টে গুগল বলেছে, এখন থেকে ব্যবহারকারীরা জেমিনাইকে সরাসরি বলতে পারবেন, ‘আমার ও আমার পরিবারের প্রিয় কোনো কাজের একটি ক্লে-মেশন ছবি তৈরি করে দাও’। জেমিনাই স্বয়ংক্রিয়ভাবে তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে ঠিক তেমনই ছবি তৈরি করে দেবে।

গেল বছর বাজারে আসার পরপরই ‘ন্যানো ব্যানানা’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। মানুষ তাদের ছবি আপলোড করে নিজেদের ছোট ডিজিটাল মূর্তি বা ফিগার তৈরি করতে শুরু করেছিল।

ফিচারটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে তা গুগলের সার্ভারের ওপর প্রচণ্ড চাপ ফেলে। ফলে তাদের নিজস্ব চিপ ‘টেনসর প্রসেসিং ইউনিট’-এর ওপর চাপ কমাতে গুগল সাময়িকভাবে এর ব্যবহার সীমিত করতে বাধ্য হয়।

এ জনপ্রিয়তার কারণেই জেমিনাই অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোরে এক নম্বর স্থানে চলে আসে এবং ওপেনএআইয়ের চ্যাটজিপিটি’কে টপকে যায়।

তবে এ জনপ্রিয়তার মধ্যেও সরাসরি ব্যবহারকারীর ফটো লাইব্রেরির সঙ্গে যোগ হওয়ার বিষয়টি ব্যক্তিগত তথ্যে নিরাপত্তার দিক থেকে বড় এক পদক্ষেপ।

গুগল বলেছে, জেমিনাই ও ন্যানো ব্যানানা ফিচারের সঙ্গে বিভিন্ন গুগল অ্যাপ যোগ করতে হলে ব্যবহারকারীকে অবশ্যই ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ অপশনটি চালু করতে হবে।

আগামী কয়েক দিনের মধ্যে ব্যক্তিগত ছবি তৈরির এ সুবিধাটি গুগলের পেইড গ্রাহকদের জন্য চালু হবে।

বৃহস্পতিবার গুগল স্পষ্ট করে বলেছে, জেমিনাই অ্যাপটি সরাসরি ব্যবহারকারীর ব্যক্তিগত গুগল ফটোস লাইব্রেরি ব্যবহার করে নিজেদের মডেলকে প্রশিক্ষণ দেয় না। তবে ব্যবহারকারীর দেওয়া কিছু নির্দিষ্ট প্রম্পট ও এআইয়ের উত্তরের মতো সীমিত তথ্য ব্যবহার করে।

গুগল বলেছে, গুগল ফটোসে নাম দিয়ে চিহ্নিত করা ব্যক্তিদের তথ্যও জেমিনাই ব্যবহার করতে পারবে।

“এখন আপনার কাছের মানুষরাই হতে পারে আপনার তৈরি ছবির তারকা। আপনি চাইলে আপনার জীবনের কোনো বাস্তব মুহূর্ত বা আপনার কল্পনার কোনো দৃশ্য উভয় ক্ষেত্রে এ সুবিধাটি কাজে লাগাতে পারবেন।”

তবে গুগল সতর্ক করে বলেছে, যেহেতু ব্যক্তিগত ছবি থেকে নতুন ছবি তৈরির এ অভিজ্ঞতাটি একদম নতুন ফলে জেমিনাই ‘প্রথম চেষ্টাতেই হয়ত আপনার মনের মতো সঠিক ছবি বা খুঁটিনাটি বিষয়গুলো সবসময় তুলে ধরতে পারবে না’।

গুগলের বিভিন্ন পণ্যের এ সমন্বয় থেকে ইঙ্গিত মেলে, ব্যবহারকারীদের সঙ্গে এআইয়ের সম্পর্ককে আরও ব্যক্তিগত ও ঘনিষ্ঠ করতে চাইছে কোম্পানিটি। ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও পছন্দগুলো কেবল লিখিত উত্তরের ক্ষেত্রেই নয়, বরং ছবি বা ভিজুয়াল তৈরির ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে।

এ বছরের জানুয়ারিতে ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ চালু করে গুগল। এরপর ফেব্রুয়ারিতে আসে ‘ন্যানো ব্যানানা ২’।

মার্কিন সার্চ জায়ান্টটি বলেছে, এ নতুন সংস্করণটি আগের চেয়ে দ্রুত কাজ, ছবির ভেতর টেক্সট বা লেখা আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে এবং ব্যবহারকারীর নির্দেশনাগুলো আরও নিখুঁতভাবে মেনে চলতে পারে।

Tags: গুগল ফটোসজেমিনাইন্যানো ব্যানানা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউটিউব ভিডিও ডাউনলোডের সহজ উপায়
কিভাবে করবেন

ইউটিউব ভিডিও ডাউনলোডের সহজ উপায়

জমে উঠেছে সোস্যাল মিডিয়া মার্কেটিং
ই-কমার্স

জমে উঠেছে সোস্যাল মিডিয়া মার্কেটিং

পুলিশকে অভিযানে পাঠিয়ে লাইভে হ্যাকাররা
নির্বাচিত

পুলিশকে অভিযানে পাঠিয়ে লাইভে হ্যাকাররা

শারীরিক প্রতিবন্ধী আকলিমাকে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

শারীরিক প্রতিবন্ধী আকলিমাকে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী পলক

কিভাবে কাজ করে ডিজিটাল মুদ্রা
প্রযুক্তি সংবাদ

কিভাবে কাজ করে ডিজিটাল মুদ্রা

সারাদেশে ‘ওয়ালটন ডে’ উদযাপিত
প্রযুক্তি সংবাদ

সারাদেশে ‘ওয়ালটন ডে’ উদযাপিত

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

এআই ইমেজ টু ভিডিও ২.০ ফিচার নিয়ে দেশের বাজারে উন্মোচন করা হল অনার ৬০০ সিরিজ
প্রযুক্তি বাজার

এআই ইমেজ টু ভিডিও ২.০ ফিচার নিয়ে দেশের বাজারে উন্মোচন করা হল অনার ৬০০ সিরিজ

ভুয়া ব্যাংক স্টেটমেন্টে ভিসা আবেদনের পথ বন্ধে উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

ভুয়া ব্যাংক স্টেটমেন্টে ভিসা আবেদনের পথ বন্ধে উদ্যোগ

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু
নির্বাচিত

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

বৈদেশিক মুদ্রা লেনদেনে কড়াকড়ি: বাংলাদেশ ব্যাংকের নতুন গাইডলাইন
অর্থ ও বাণিজ্য

বৈদেশিক মুদ্রা লেনদেনে কড়াকড়ি: বাংলাদেশ ব্যাংকের নতুন গাইডলাইন

সপ্তাহের সবচেয়ে পঠিত

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি
অর্থ ও বাণিজ্য

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি

২০২৩ সালের ১৭ অগাস্ট ১৮ থেকে ৫০ বছর...

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix