Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উৎপাদনে চীনের বিকল্প খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৫ জুলাই ২০১৯
উৎপাদনে চীনের বিকল্প খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে বাণিজ্য বিরোধ কিছুটা শিথিল হয়েছে। বিশ্বের বৃহৎ দুই অর্থনীতি ভবিষ্যতে বাণিজ্য বিরোধে জড়ালে যাতে জটিলতার মুখে পড়তে না হয়, সেজন্য চীন থেকে উৎপাদন কার্যক্রম অন্যত্র সরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়েছে হিউলেট প্যাকার্ড (এইচপি), ডেল, আসুস ও এসারের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা। খবর হেক্সাস ডটনেট।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধ চলে আসছে। গত মে মাসে চীনভিত্তিক হুয়াওয়ের ওপর মার্কিন বাণিজ্য বিভাগের আরোপিত নিষেধাজ্ঞা এ বিরোধে নতুন মাত্রা যোগ করে। উভয় দেশ একে অন্যের আমদানি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেয়। বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ের জন্য যুক্তরাষ্ট্রে ব্যবসা পরিচালনার সুযোগ বন্ধ হয়ে যায়। অন্যদিকে ডিভাইস উৎপাদনের জন্য চীন নির্ভরশীল অ্যাপল পড়ে বিপত্তিতে।

বিশ্বের গুরুত্বপূর্ণ ডিভাইস উৎপাদন হাব হলো চীন। ১৯৯১ সালেও দেশটির ইলেকট্রনিকস আমদানি-রফতানি শিল্প খাতের আকার ছিল ১ হাজার কোটি ডলার, যা ২০১৭ সালে ১ দশমিক ৩৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছে। কিন্তু যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধে জড়ালেও যাতে ডিভাইস উৎপাদন ও সরবরাহ নিয়ে জটিলতায় পড়তে না হয়, সেজন্য উৎপাদন কার্যক্রম অন্যত্র সরিয়ে নিতে চাইছে এইচপি, ডেল, লেনোভো, আসুস, এসার, মাইক্রোসফট, অ্যামাজন, সনি ও নিনটেনডোর মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি।

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের জেরে ভবিষ্যতে যাতে বিপত্তিতে পড়তে না হয়, সেজন্য গত মাসে চুক্তিভিত্তিক পণ্য উৎপাদনকারীদের উৎপাদন সক্ষমতার অন্তত ৩০ শতাংশ চীনের বাইরে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছিল অ্যাপল। এজন্য ব্যয় এবং এর প্রভাব কি হবে তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদন অনুযায়ী, পণ্য উৎপাদনের জন্য চীনের বিকল্প খুঁজে নেয়া বেশ ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ কাজ হবে। তার পরও এ বিষয়ে জোর দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। এর মূলে রয়েছে যেকোনো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধে জড়িয়ে পড়ার আশঙ্কা।

বৈশ্বিক কম্পিউটার বাজারের শীর্ষ ও তৃতীয় শীর্ষ প্রতিষ্ঠান যথাক্রমে এইচপি ও ডেল। বাজারটির ৪০ শতাংশ এ দুই প্রতিষ্ঠানের দখলে। উভয় প্রতিষ্ঠান তাদের ল্যাপটপ উৎপাদন সক্ষমতার অন্তত এক-তৃতীয়াংশ চীনের বাইরে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে। চীনে উৎপাদন করা হলেও এইচপির ৪০ শতাংশ ল্যাপটপ বিক্রি হয় উত্তর আমেরিকার বাজারে এবং ডেলের ক্ষেত্রে তা ৪৭ শতাংশ। কাজেই যুক্তরাষ্ট্র-চীন পুনরায় বাণিজ্য বিরোধে জড়িয়ে পড়লে ব্যবসায় দিক থেকে নেতিবাচক পরিস্থিতিতে পড়ার আশঙ্কা রয়েছে এইচপি ও ডেলের। যে কারণে চীনের পরিবর্তে তাইওয়ান কিংবা থাইল্যান্ডে উৎপাদন কার্যক্রম সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে উভয় প্রতিষ্ঠান।

চীন থেকে গেম কনসোলের উৎপাদন সরানোর পরিকল্পনা করছে নিনটেনডো। জাপানভিত্তিক প্রতিষ্ঠানটি দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়াকে ডিভাইস উৎপাদনের উপযুক্ত স্থান মনে করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এপিএ বাস্তবায়নে দ্বিতীয়বারের মতো প্রথম আইসিটি বিভাগ
প্রযুক্তি সংবাদ

এপিএ বাস্তবায়নে দ্বিতীয়বারের মতো প্রথম আইসিটি বিভাগ

ফোনের বাজারে ঝড় তুলবে স্যামসাংয়ের এই ফোন
নির্বাচিত

ফোনের বাজারে ঝড় তুলবে স্যামসাংয়ের এই ফোন

দেশীয় মোবাইল খাত ধ্বংস করে স্মার্টফোন আমদানিনির্ভর করার চক্রান্ত: নেপথ্যে ‘গ্রে-মাফিয়া’
প্রযুক্তি সংবাদ

‘অবৈধ মার্কেট’ সিন্ডিকেটের কাছে জিম্মি মোবাইল শিল্প

ওয়ানপ্লাস ট্যাব এনেছে
নির্বাচিত

ওয়ানপ্লাস ট্যাব এনেছে

গুগল-ফেসবুক আপনার সম্পর্কে কী কী জানে
নির্বাচিত

গুগল-ফেসবুক আপনার সম্পর্কে কী কী জানে

ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করব : বিচারপতি মানিক
ই-কমার্স

ইভ্যালি থেকে গ্রহকদের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা ক্ষীন

Load More

ট্রেন্ডিং টপিক

আইওএস ২৭ বেটা ২ উন্মোচন: আইফোনে আসছে আরও শক্তিশালী ‘অ্যাপল ইন্টেলিজেন্স’
প্রযুক্তি সংবাদ

আইওএস ২৭ বেটা ২ উন্মোচন: আইফোনে আসছে আরও শক্তিশালী ‘অ্যাপল ইন্টেলিজেন্স’

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ
প্রযুক্তি সংবাদ

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন
প্রযুক্তি সংবাদ

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

চার মাসে স্যামসাংয়ের নতুন এআই চিপ বিক্রি ১০০ কোটি ডলার ছাড়াল
নির্বাচিত

চার মাসে স্যামসাংয়ের নতুন এআই চিপ বিক্রি ১০০ কোটি ডলার ছাড়াল

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফুটবল বিশ্বকাপের মাঠে সাড়াজাগানো ৫ প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

ফুটবল বিশ্বকাপের মাঠে সাড়াজাগানো ৫ প্রযুক্তি

প্রযুক্তির ছোঁয়ায় দ্রুত বদলে যাচ্ছে চেনা পৃথিবী। খেলাধুলার...

ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে

ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে

কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী

কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী

কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবিজি ফাউন্ডেশন

কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবিজি ফাউন্ডেশন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ জুলাই ২০১৯

উৎপাদনে চীনের বিকল্প খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান

Techzoom.TV |
TechzoomTV