Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই কি সৌন্দর্যের মাপকাঠি হতে পারে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 12 May 2026
এআই কি সৌন্দর্যের মাপকাঠি হতে পারে?
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি সত্যিই মানুষের সৌন্দর্যের সঠিক বিচারক হতে পারে? নতুন এক গবেষণা বলছে, এর উত্তরটি সাধারণ মানুষের ধারণার তুলনায় ঢের বেশি জটিল।

নতুন গবেষণায় উঠে এসেছে, এআই সৌন্দর্যের কোনো সর্বজনীন মানদণ্ড নয়, বরং মানুষের দেওয়া তথ্যের ভেতরে থাকা পক্ষপাতিত্বই প্রকাশ করে।

দীর্ঘদিনের প্রচলিত ‘গোল্ডেন রেশিও’ বা গাণিতিক অনুপাতকে চ্যালেঞ্জ জানিয়ে গবেষকরা দাবি করেছেন, এআইয়ের রূপের বিচার আসলে নিরপেক্ষ নয়, বরং এখানে সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবই বেশি গুরুত্বপূর্ণ।

‘ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া স্কুল অফ ডেটা সায়েন্স’-এর গবেষকরা বলছেন, এআই দিয়ে মানুষের সৌন্দর্য মাপার চেষ্টা আসলে সৌন্দর্যের কোনো চিরন্তন নিয়মকে তুলে ধরে না, বরং এর মাধ্যমে ডেটা বা তথ্যের ভেতরে লুকিয়ে থাকা মানুষের নানা পক্ষপাতিত্বই ফুটে ওঠে।

বিজ্ঞান ও প্রযুক্তি সাইট নোরিজ প্রতিবদেন লিখেছে, বহু বছর ধরে অনেক মানুষের মনে এক বদ্ধমূল ধারণা ছিল যে, ‘গোল্ডেন রেশিও’ বা বিশেষ এ গাণিতিক সূত্রের মাধ্যমেই সৌন্দর্যের রহস্য ব্যাখ্যা করা সম্ভব। এ সূত্রটি প্রকৃতি ও শিল্পকলার অনেক জায়গায় খুঁজে পাওয়া যায়।

অনেক ক্ষেত্রেই এ সূত্র দিয়ে দাবি করা হত মুখের বিশেষ এক ধরনের অনুপাত বা গঠনই অন্যগুলোর চেয়ে বেশি আকর্ষণীয়। বর্তমানের এ গবেষণায় বিজ্ঞানীরা খতিয়ে দেখেছেন, আধুনিক এআই প্রযুক্তির বিশ্লেষণে এ ধারণাটি আদৌ ধোপে টেকে কি না।

গবেষক দলটি অনেক মানুষের মুখের ছবি নিখুঁতভাবে পরীক্ষার জন্য আধুনিক ‘কম্পিউটার ভিশন’ ও পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করেছেন।

গবেষকরা মানুষের আসল চেহারার সঙ্গে ‘গোল্ডেন রেশিও’ বা গাণিতিক অনুপাতের তুলনার করার পাশাপাশি এআই সৌন্দর্যকে কীভাবে মূল্যায়ন করে, তার ধরন বা প্যাটার্ন খোঁজার জন্য ‘রিগ্রেশন অ্যানালাইসিস’ ও ‘ক্লাস্টারিং’-এর মতো উন্নত প্রযুক্তিনির্ভর পদ্ধতি প্রয়োগ করেছেন।

এ পরীক্ষার ফলাফল ছিল একেবারে স্পষ্ট। সৌন্দর্যের কোনো সর্বজনীন বা চিরন্তন নিয়মের বদলে গবেষকরা বলছেন, বিভিন্ন জাতিগত বা জনতাত্ত্বিক পার্থক্যের প্রভাবই এখানে বেশি।

সহজ কথায় বলতে গেলে, কোনো গাণিতিক আদর্শের চেয়ে বরং যে ধরনের মানুষের ছবি দিয়ে এআই’কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেসব মুখের গঠনই এআইয়ের বিচারবুদ্ধির ওপর প্রভাব ফেলেছে।

যার মানে, এআই কোনো চেহারাকে যখন ‘সুন্দর’ হিসেবে শনাক্ত করে তখন তা নির্ভর করে সে কোন ধরনের ডেটা বা তথ্য থেকে শিক্ষা নিয়েছে তার ওপর। যদি তথ্যভাণ্ডারে নির্দিষ্ট কোনো গোষ্ঠীর আধিক্য থাকে বা কোনো গোষ্ঠী অবহেলিত হয় তবে এআইয়ের ফলাফলেও সেই ভারসাম্যহীনতার প্রতিফলন ঘটে।

গবেষণার এসব ফলাফল থেকে ইঙ্গিত মেলে, সৌন্দর্যের যেসব ধারণাকে আমরা সর্বজনস্বীকৃত বা বস্তুনিষ্ঠ বলে মনে করি সেগুলো আসলে তেমন নয়, বরং এসব ধারণা বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক প্রভাবের মাধ্যমে গড়ে ওঠে।

বিভিন্ন এআই সিস্টেমকে আমরা প্রায়ই নিরপেক্ষ বা পক্ষপাতহীন বলে মনে করি। গবেষকরা বলছেন, এআইয়ের গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতাকে সবার সামনে তুলে ধরেছেে এ গবেষণা।

তবে বাস্তবে এআইগুলো সরাসরি মানুষের তৈরি তথ্য বা ডেটা থেকেই শেখে। ফলে, যদি সেই তথ্যে কোনো ধরনের পক্ষপাতিত্ব থাকে তবে এআই সেই একই পক্ষপাতের পুনরাবৃত্তি করে, ক্ষেত্রবিশেষে তা আরও শক্তিশালী করে তুলতে পারে।

মানুষের প্রাত্যহিক জীবনে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তিতে এখন এআইয়ের ব্যবহার বাড়ছে। ফলে গবেষণাটি এখন আরও বেশি গুরুত্বপূর্ণ। যেমন, সামাজিক মিডিয়া ফিল্টার, চেহারা শনাক্তকরণ ব্যবস্থা ও মানুষের বাহ্যিক রূপ বিশ্লেষণ করে এমন অন্যান্য প্রযুক্তি অজান্তেই সৌন্দর্যের কোনো এক সংকীর্ণ বা বৈষম্যমূলক মানদণ্ডকে উৎসাহিত করতে পারে।

এসব সিস্টেম যখন ব্যাপকভাবে ব্যবহৃত হয় তখন এগুলো মানুষ নিজের সম্পর্কে বা অন্যদের সম্পর্কে কী ধারণা পোষণ করবে, তার ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এ গবেষণার শেষ অংশটি মনে করিয়ে দিয়েছে, সৌন্দর্য আসলে জটিল ও একান্তই ব্যক্তিগত অনুভূতি। গণিত হয়ত প্রকৃতির বিভিন্ন ধরন বা প্যাটার্ন ব্যাখ্যা করতে পারে তবে মানুষের ভালো লাগা বা সৌন্দর্যের ধারণা গড়ে ওঠে তার সংস্কৃতি, বেড়ে ওঠা ও নিজস্ব রুচির মাধ্যমে। একজনের কাছে যা সুন্দর, অন্য কারোর কাছে তা সম্পূর্ণ ভিন্ন হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিজিডি ই-গভ সার্ট কর্তৃক নিজস্ব e-KYC সফটওয়্যার তৈরী
প্রযুক্তি সংবাদ

মন্ত্রী: বাংলাদেশের তৈরি ৩৪ ভাগ সফটওয়্যার রপ্তানি হচ্ছে আমেরিকায়

৯ম প্রজন্মের প্রসেসর সমৃদ্ধ ডেলের দুটি গেমিং ল্যাপটপ বাজারে
নির্বাচিত

৯ম প্রজন্মের প্রসেসর সমৃদ্ধ ডেলের দুটি গেমিং ল্যাপটপ বাজারে

বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বিকাশের খরচ কমল, তবে…

সাইবার হামলার শিকার মেক্সিকোর অর্থ মন্ত্রণালয়
নির্বাচিত

বাংলাদেশে সাইবার হামলা শুরু হয়েছে, দাবি হ্যাকার গ্রুপের

দেশের বাজারে এলো অপো এফ১৯ প্রো
নির্বাচিত

দেশের বাজারে এলো অপো এফ১৯ প্রো

মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য বড় সুখবর দিলো মেটা
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য বড় সুখবর দিলো মেটা

Load More

ট্রেন্ডিং টপিক

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ল্যাপটপের প্রচলিত ব্যবহারপদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাপল।...

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 May 2026

এআই কি সৌন্দর্যের মাপকাঠি হতে পারে?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix