Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্ট লাইফে স্মার্ট ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 1 June 2026
স্মার্ট লাইফে স্মার্ট ফ্রিজ
Share on FacebookShare on Twitter

রান্নাঘরের এ রূপান্তরের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হলো স্মার্ট ফ্রিজ। ফ্রিজ এখন আর কেবল খাদ্যসামগ্রী শীতল রাখার যন্ত্র নেই, বরং এটি একটি বুদ্ধিমান সহকারীতে পরিণত হয়েছে, যা রান্নাঘরের কার্যক্রম আরো সুসংগঠিত ও সাশ্রয়ী করে তোলে।

স্মার্ট ফ্রিজ কী?

স্মার্ট ফ্রিজ বলতে মূলত একটি ইন্টারনেট-সংযুক্ত ফ্রিজকে বোঝায়, যা ক্যামেরা, সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড স্টোরেজ এবং ভয়েস নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করে নিজেকে আরো কার্যকর ও দক্ষ করে তোলে। শুধু খাবার সংরক্ষণই নয়, ব্যবহারকারীর দৈনন্দিন রান্নার সময়, খরচ ও ঝামেলা অনেকটাই কমিয়ে দিতে পারে একটি স্মার্ট ফ্রিজ।

স্মার্ট ফ্রিজ ব্যবহারকারীর রুটিন বুঝে তার খাবারের চাহিদা বিশ্লেষণ করে, মেয়াদোত্তীর্ণ খাবার সম্পর্কে সতর্ক করে, এমনকি প্রয়োজনীয় পণ্যের জন্য অনলাইনে অর্ডারও করতে পারে। অর্থাৎ স্মার্ট ফ্রিজ শুধু একটি যন্ত্র নয়, বরং একটি ‘কিচেন ম্যানেজার’।

স্মার্ট ফ্রিজের প্রধান বৈশিষ্ট্য

বৈশিষ্ট্য ও গুণে স্মার্ট ফ্রিজ নিজেকে সাধারণ ফ্রিজ বা ফ্রিজার থেকে আলাদা করে তোলে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে।

ইনবিল্ট ক্যামেরা ও সেন্সর প্রযুক্তি

স্মার্ট ফ্রিজের ভেতরে থাকা ক্যামেরা ফ্রিজের প্রতিটি স্তরের ছবি তোলে এবং তা ক্লাউডে আপলোড করে। ব্যবহারকারী মোবাইল অ্যাপের মাধ্যমে বাইরে থেকেও দেখে নিতে পারেন ফ্রিজে কী কী আছে।

স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ

স্মার্ট সেন্সর ফ্রিজের ভেতরের তাপমাত্রা ও আর্দ্রতার স্তর পর্যবেক্ষণ করে এবং স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করে নেয়। ফলে মাছ, মাংস, সবজি কিংবা রান্না করা খাবার প্রতিটি আইটেমের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়।

ভয়েস কন্ট্রোল ও টাচ স্ক্রিন

অনেক স্মার্ট ফ্রিজে ভয়েস কমান্ড দেয়া যায়। এক্ষেত্রে ভয়েস কমান্ডে রেসিপি জানতে চাইলেই তা স্ক্রিনে ভেসে উঠবে। পাশাপাশি এতে রয়েছে টাচ স্ক্রিন, যেখানে ব্যবহারকারী রান্নার নির্দেশিকা দেখতে পারেন, রিমাইন্ডার সেট করতে পারেন, এমনকি ক্যালেন্ডার বা মিউজিক অ্যাপও চালাতে পারেন।

মেয়াদোত্তীর্ণ খাবারের সতর্কতা

খাবারের বারকোড স্ক্যান করে বা হ্যান্ড ইনপুটের মাধ্যমে স্মার্ট ফ্রিজ জেনে নিতে পারে কোন খাবার কতদিনের জন্য রাখা হয়েছে। ফলে মেয়াদ শেষ হতে চললে ব্যবহারকারীকে নোটিফিকেশন পাঠায় ফ্রিজ।

ইন্টেলিজেন্ট শপিং লিস্ট ও অনলাইন অর্ডার

স্মার্ট ফ্রিজ নিয়মিত ব্যবহারকারীর প্যাটার্ন বুঝে ফেলে। কোন আইটেম কত দিন পর শেষ হয়, তা হিসাব করে শপিং লিস্ট তৈরি করে ফেলে। কিছু মডেলে অ্যামাজন বা অন্যান্য রিটেইল প্লাটফর্মে সরাসরি অর্ডার করার সুবিধাও রয়েছে।

স্মার্ট ফ্রিজ ব্যবহারের উপকারিতা

খাবার বা বাজার সংরক্ষণের সবচেয়ে জরুরি যন্ত্র রেফ্রিজারেটর। কিন্তু আজকাল গুণমান নষ্ট হওয়ার ভয়ে অনেকেই ফ্রিজে খাবার বেশিদিন রাখতে চান না। মূলত সে সমস্যার সমাধানেই তৈরি হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন স্মার্ট ফ্রিজ।

সময় বাঁচায়

ব্যস্ত জীবনে বাজারের তালিকা তৈরি, খাবারের মেয়াদ নিয়ে ভাবা সবই সময়সাপেক্ষ। স্মার্ট ফ্রিজ এসব কাজ নিজের মতো করে ফেলে, ফলে ব্যবহারকারীর সময় সাশ্রয় হয়।

খরচ কমায়

খাবার নষ্ট হওয়া থেকে শুরু করে অপ্রয়োজনীয় কেনাকাটা সবই কমে আসে স্মার্ট ফ্রিজ ব্যবহারের মাধ্যমে। মেয়াদ ফুরানোর আগেই সতর্কতা পাওয়া যায় বলে অনেক অপচয় রোধ করা যায়।

কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতা

কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট ফ্রিজ বুঝতে পারে কোন সময়ে আপনি কোন খাবার বেশি খান বা কোন রেসিপি আপনার পছন্দ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৫৫ সিসির নতুন জিক্সার আনছে সুজুকি
অটোমোবাইল

১৫৫ সিসির নতুন জিক্সার আনছে সুজুকি

সুপারকম্পিউটারে বড় বিনিয়োগ করছে মাস্কের এক্সএআই
নির্বাচিত

সুপারকম্পিউটারে বড় বিনিয়োগ করছে মাস্কের এক্সএআই

ইউরোপে আসছে শাওমির ১৩ প্রো
নির্বাচিত

ইউরোপে আসছে শাওমির ১৩ প্রো

বাংলাদেশে ‘অনলাইন ডিজিটাল সামিট ২০২০’ আয়োজন করলো হুয়াওয়ে
নির্বাচিত

বাংলাদেশে ‘অনলাইন ডিজিটাল সামিট ২০২০’ আয়োজন করলো হুয়াওয়ে

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ঘরে বসেই যেভাবে বিএমইটি ও টিকার নিবন্ধন করবেন প্রবাসীরা
প্রযুক্তি সংবাদ

ঘরে বসেই যেভাবে বিএমইটি ও টিকার নিবন্ধন করবেন প্রবাসীরা

Load More

ট্রেন্ডিং টপিক

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 June 2026

স্মার্ট লাইফে স্মার্ট ফ্রিজ

Techzoom.TV |
TechzoomTV