Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন ব্যবহারকারীর তথ্য চাওয়ার হার বাড়িয়েছে চীন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯
আইফোন ব্যবহারকারীর তথ্য চাওয়ার হার বাড়িয়েছে চীন
Share on FacebookShare on Twitter

বিভিন্ন রাষ্ট্রের সরকারের চাহিদার ভিত্তিতে নিয়মিতভাবে আইফোন ব্যবহারকারীর তথ্য সরবরাহ করে অ্যাপল। এ তালিকায় সবচেয়ে এগিয়ে আছে চীন ও যুক্তরাষ্ট্র। তবে কয়েক বছরের মধ্যে চীন সরকারের এ চাহিদা অস্বাভাবিক বেড়েছে। গত বছরের দ্বিতীয়ার্ধে রেকর্ড প্রায় দেড় লাখ ডিভাইসের তথ্য চেয়েছে দেশটি। সম্প্রতি ট্রান্সপারেন্সি রিপোর্টে এ তথ্য দিয়েছে অ্যাপল। খবর জিডিনেট।

অ্যাপলের প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের দ্বিতীয়ার্ধে চীন সরকার অ্যাপল ডিভাইসের তথ্যে প্রবেশের ৬৮৯টি অনুরোধ করেছে। এসব অনুরোধের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ৫৯৫টি ডিভাইসে প্রবেশের অনুমতি চেয়েছে দেশটির সরকার, যা একই সময় যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে প্রবেশের অনুমতি চাওয়া ডিভাইসের সাত গুণ এবং বিশ্বব্যাপী অনুরোধের অর্ধেকেরও বেশি।

একই বছরের প্রথমার্ধের সঙ্গে তুলনায় দেখা গেছে, প্রথমার্ধে চীনা সরকার যে সংখ্যক ডিভাইসে প্রবেশের অনুমতি চেয়েছিল, দ্বিতীয়ার্ধে তা ৪৫০ শতাংশ বেড়েছে। যেখানে প্রথমার্ধে চীনের অনুরোধের সংখ্যা বেশি হলেও অনুপ্রবেশ চাওয়া ডিভাইসের সংখ্যা ছিল মাত্র ৩০ হাজার ৭৬৪!

ট্রান্সপারেন্সি রিপোর্টে ২০১৮ সালের জুলাই-ডিসেম্বর সময়ে বিভিন্ন সরকারের অনুরোধ এবং সরবরাহকৃত তথ্যের বিস্তারিত তুলে ধরেছে অ্যাপল।

অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালের প্রথমার্ধে চীন সরকারের বেশির ভাগ অনুরোধ ছিল ইন্স্যুরেন্স প্রতারণা এবং হারানো ডিভাইস অনুসন্ধানসংক্রান্ত। কিন্তু দ্বিতীয়ার্ধে অধিকাংশ অনুরোধ ছিল দেশটির কর প্রশাসনের পক্ষ থেকে কর ফাঁকির তদন্তসংশ্লিষ্ট।

এ সময় চীন সরকারের ৬৮৯টি অনুরোধের ৯৬ শতাংশই রেখেছে অ্যাপল। কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট ডিভাইস শনাক্তকরণে প্রয়োজনীয় তথ্য, যেমন সিরিয়াল নম্বর বা আইএমইআই নম্বর সরবরাহ করেছে কোম্পানিটি।

ব্যবহারকারীর তথ্য চাওয়ার ক্ষেত্রে ডিভাইস সংখ্যার হিসেবে চীনের পরই যুক্তরাষ্ট্র ও জার্মানির অবস্থান। ২০১৮ সালের দ্বিতীয়ার্ধে এ দুটি দেশ ১৯ হাজারের কিছু বেশি ডিভাইসের তথ্যে প্রবেশের অনুমতি চেয়েছে।

অ্যাপলের দেয়া তথ্যমতে, জার্মানি মূলত হারানো ডিভাইস অনুসন্ধান এবং যুক্তরাষ্ট্র হারানো ডিভাইস অনুসন্ধান ও প্রতারণা তদন্তের উদ্দেশ্যে তথ্য চেয়ে অ্যাপলের কাছে অনুরোধ পাঠিয়েছে।

তবে ব্যবহারকারীর আইটিউনস এবং বিভিন্ন অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চেয়ে অনুরোধ পাঠানোর দিক থেকে সবার চেয়ে এগিয়ে চীন ও যুক্তরাষ্ট্র। এসব তথ্যের মধ্যে পড়ে ব্যবহারকারীর নাম, ঠিকানা, অনেক ক্ষেত্রে স্টোরেজে থাকা ছবি, ই-মেইল, ডিভাইস ব্যাকআপ, কন্ট্যাক্ট নম্বর অথবা ক্যালেন্ডার।

ট্রান্সপারেন্সি রিপোর্ট অনুযায়ী, গত বছরের দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ২ হাজার ৬৬৯টি অনুরোধের মাধ্যমে ৯ হাজার ৯২৪টি অ্যাকাউন্ট এবং চীন ৪২টি অনুরোধের মাধ্যমে ৭ হাজার ১৫৪টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছে। তবে যুক্তরাষ্ট্রের মাত্র অর্ধেক অনুরোধ রক্ষা করেছে অ্যাপল। অন্যদিকে চীনকে শুধু কনটেন্টের বাইরের তথ্য দিয়েছে মার্কিন কোম্পানিটি। অ্যাপল জানিয়েছে, এক্ষেত্রে চীনের অনুরোধের বেশির ভাগই ছিল আর্থিক প্রতারণার অনুসন্ধানসংশ্লিষ্ট।

অবশ্য পাঁচ বছর ধরে বিশ্বব্যাপীই অ্যাপল ডিভাইস ব্যবহারকারীর তথ্য চেয়ে সরকারের পক্ষ থেকে আবেদনের হার বেড়েছে। ২০১৩ সালে সারা বিশ্বে এমন আবেদন ছিল মাত্র তিন হাজারটি, ২০১৮ সালে তা বেড়ে নয় হাজার ছাড়িয়ে গেছে।

অ্যাপল এখন সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে অ্যাপ স্টোর থেকে অ্যাপ সরানোও শুরু করেছে। এখানেও চীন সবার চেয়ে এগিয়ে। ৫৬টি অনুরোধের মাধ্যমে ৬২৬টি অ্যাপ সরানোর অনুরোধ করেছিল চীন। অ্যাপল ৫১৭টি সরিয়েছে। যেখানে সারা বিশ্ব থেকে ৭৭০টি অ্যাপ সরাতে অনুরোধ এসেছে ৮০টি, সেখানে অ্যাপল সরিয়েছে ৬৩৪টি। অ্যাপলের তথ্যমতে, চীন সরকারের অ্যাপ সরানোর অনুরোধে প্রধান দুটি কারণ ছিল অবৈধ জুয়া ও পর্নোগ্রাফি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

জি-মেইলে নতুন আপডেট আনছে গুগল
কিভাবে করবেন

জি-মেইলে জরুরি মেইল আর্কাইভ করতে পারবেন

রাজধানীর থেকে অনুমোদনবিহীন ৪১টি ওয়াকি-টকি জব্দ
প্রযুক্তি সংবাদ

রাজধানীর থেকে অনুমোদনবিহীন ৪১টি ওয়াকি-টকি জব্দ

বাজারে অ্যাপলের নতুন আইপ্যাড
প্রযুক্তি সংবাদ

বাজারে অ্যাপলের নতুন আইপ্যাড

অ্যাপলের লোগো অর্ধেক খাওয়া কেন?
প্রযুক্তি সংবাদ

আইফোনে চার্জার না দেওয়ায় অ্যাপলকে ব্রাজিলে ফের জরিমানা

টাচস্ক্রিন ওয়াকম্যান নিয়ে এলো সনি ইন্ডিয়া
প্রযুক্তি সংবাদ

টাচস্ক্রিন ওয়াকম্যান নিয়ে এলো সনি ইন্ডিয়া

ভিভোর এই ট্যাব এক চার্জে চলবে ৭০ দিন
নির্বাচিত

ভিভোর এই ট্যাব এক চার্জে চলবে ৭০ দিন

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩
বিবিধ

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস
অর্থ ও বাণিজ্য

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix