Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটকের বিরুদ্ধে এবার শিশুদের তথ্য সংগ্রহের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯
টিকটক করতে মানা করায় আত্মহত্যা, ভিডিও করে স্বামীকে পাঠালেন স্ত্রী
Share on FacebookShare on Twitter

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিরুদ্ধে এবার শিশুদের তথ্য সংগ্রহের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। চীনা অ্যাপটি কীভাবে শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার করে, সে বিষয়ে তদন্ত করছে যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশনারস অফিস (আইসিও)। খবর ডিজিটাল ট্রেন্ডস।

২ জুলাই পার্লামেন্টে শুনানিতে আইসিওর প্রধান এলিজাবেথ ডানহাম জানান, টিকটক ইউরোপীয় ইউনিয়নের ‘জেনারেল ডাটা প্রটেকশন আইন’ লঙ্ঘন করছে কিনা, তা যাচাই করতে তদন্ত শুরু হয়েছে। এ আইনের আওতায় কোনো প্রযুক্তি কোম্পানিকে অবশ্যই শিশুদের তথ্যের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে।

টিকটকে শিশুদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাঝুঁকি সম্পর্কে এলিজাবেথ ডানহাম বলেন, এ ভিডিও শেয়ারিং অ্যাপের মেসেজিং সিস্টেমটি সম্পূর্ণ উন্মুক্ত। ফলে এ ফিচারটির মাধ্যমে প্রাপ্তবয়স্করা ব্যবহারকারী শিশুর সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারে। এতে ওই শিশুর অভিভাবকের সম্মতির প্রয়োজন পড়ে না।

ডানহাম বলেন, আমরা টিকটকে শিশুদের জন্য ট্রান্সপারেন্সি টুলের দিকে নজর দিচ্ছি। আমরা দেখছি টিকটকের মেসেজিং ফিচারটি, যেটি সম্পূর্ণ উন্মুক্ত, সেটিতে শিশুরা কোন ধরনের ভিডিও অনলাইন থেকে সংগ্রহ ও শেয়ার করছে।

এর আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) শিশুদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের দায়ে গত ফেব্রুয়ারিতে টিকটককে ৫৭ লাখ ডলার জরিমানা করে। শিশু সুরক্ষা আইনে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দণ্ড।

এফটিসি জানায়, টিকটক ১৩ বছরের কম বয়সী শিশুদের বিভিন্ন ফিচার ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকের সম্মতি আদায়ের বাধ্যবাধকতা প্রতিপালনে ব্যর্থ হয়েছে।

এদিকে গুগলের মালিকানাধীন ইউটিউবও শিশুদের নিরাপত্তাবিধি প্রতিপালনে অ্যালগরিদমে পরিবর্তন আনার কথা চিন্তা করছে। কারণ এফটিসি এরই মধ্যে ইউটিউবের ব্যাপারেও তদন্ত শুরু করেছে।

২০১৫ সালে এ-সংক্রান্ত একটি অভিযোগ আমলে নিয়ে এফটিসির তদন্ত চলছে। অভিযোগে বলা হয়েছে, শিশুদের জন্য ভিডিও রিকমেন্ডেশন ও কিউতে অনুপযুক্ত ভিডিও প্রদর্শন বন্ধের ক্ষেত্রে ইউটিউবের অ্যালগরিদম অকার্যকর। পাশাপাশি ইউটিউব শিশুদের তথ্য সংগ্রহ করছে কিনা, সেটিও তদন্ত করে দেখছে এফটিসি।

সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইউটিউবের স্বয়ংক্রিয় রিকমেন্ডেশন ব্যবস্থায় যেসব ভিডিও আসে, সেগুলো আপাত নির্দোষ মনে হলেও অনেক ক্ষেত্রে শিশু যৌন নির্যাতন-সংশ্লিষ্ট হয়ে থাকে।

Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন দিয়ে করোনা পরীক্ষা করা যাবে
নির্বাচিত

স্মার্টফোন দিয়ে করোনা পরীক্ষা করা যাবে

অনলাইনে জন্মনিবন্ধন করবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

যেভাবে ঘরে বসে জন্মনিবন্ধন করবেন

গ্রামীণফোনের বকেয়া আদায়ে হার্ডলাইনে যাচ্ছে সরকার
টেলিকম

গ্রামীণফোনের বকেয়া আদায়ে হার্ডলাইনে যাচ্ছে সরকার

আঞ্চলিক জলবায়ু সম্মেলন ২০২৩ -এ অংশগ্রহণ করছে গ্রামীণফোন
প্রযুক্তি সংবাদ

আঞ্চলিক জলবায়ু সম্মেলন ২০২৩ -এ অংশগ্রহণ করছে গ্রামীণফোন

স্যামসাংয়ের বিরুদ্ধে ৬০ কোটি টাকার মামলা!
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের মুনাফা বেড়েছে সাড়ে ২৬ শতাংশ

ব্যাকগ্রাউন্ডে পাসওয়ার্ড পরীক্ষা করবে গুগল ক্রোম
প্রযুক্তি সংবাদ

ব্যাকগ্রাউন্ডে পাসওয়ার্ড পরীক্ষা করবে গুগল ক্রোম

Load More

ট্রেন্ডিং টপিক

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার
নির্বাচিত

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix