Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে সক্রিয় ২৬৮ অনলাইন জুয়ার সাইট, বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 16 June 2026
দেশে সক্রিয় ২৬৮ অনলাইন জুয়ার সাইট, বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি
Share on FacebookShare on Twitter

বিকাশ প্রতি বছর ৫০-১০০ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশনকে! বিকাশের সব সাইনবোর্ড খুলে ফেলার ব‍্যবস্থা নিচ্ছে মেয়র!

দেশে সক্রিয় ২৬৮টি অনলাইন জুয়ার ওয়েবসাইট শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব ওয়েবসাইট বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। একই সঙ্গে অনলাইন বেটিং কার্যক্রমে ব্যবহৃত ২ হাজার ২২১টি ব্যাংক হিসাব নম্বর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) পাঠানো হয়েছে।

মঙ্গলবার সিআইডি সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) ডিআইজি সানা শামীনুর রহমান।

তিনি বলেন, আমাদের চিঠির পরিপ্রেক্ষিতে বিটিআরসি ইতোমধ্যে বেশ কয়েকটি ওয়েবসাইট বন্ধ করেছে। বাকি সাইটগুলোর বিরুদ্ধেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছি।

সানা শামীনুর রহমান জানান, অনলাইন জুয়ার বিরুদ্ধে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে। গত মে মাস থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ-সংক্রান্ত চারটি মামলা দায়ের করা হয়েছে।

দেশে সক্রিয় ২৬৮ অনলাইন জুয়ার সাইট, বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি

সবশেষ রবিবার ও সোমবার নরসিংদী ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মো. রায়হান খান (২১), মো. পাভেল রহমান ভূইয়া (২৩) এবং আবু জোবায়ের সানি (৩৬)। এর মধ্যে রায়হান ও পাভেলকে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকা থেকে এবং সানিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার এলাকা থেকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় সিপিসি দেখতে পায়, দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং ওয়েবসাইটের কার্যক্রম সক্রিয় রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে এসব জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে এবং অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অর্থের বিনিময়ে বেটিং পরিচালিত হচ্ছিল।

এ ঘটনায় সিআইডি বাদী হয়ে গত ১৭ মে পল্টন থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু হয়।

তদন্তে জানা যায়, অনলাইন বেটিংয়ে অংশগ্রহণের জন্য ব্যবহারকারীদের নির্দিষ্ট ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হতো। অভিযুক্তরা বিকাশ, নগদ, রকেট, উপায়, ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ জমা দেওয়ার নির্দেশনা দিতেন। জমাকৃত অর্থের বিপরীতে ব্যবহারকারীদের বেটিং অ্যাকাউন্টে ভার্চুয়াল ব্যালেন্স যুক্ত করা হতো, যা জুয়া খেলায় ব্যবহৃত হতো।

সিআইডি আরও জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থানে এজেন্ট নিয়োগ করে তাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ব্যাংক হিসাব সংগ্রহ করতেন এবং সেগুলো বেটিং সাইটে ব্যবহার করতেন। কমিশন কেটে রেখে বাকি অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে পাচার করা হতো বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইন বেটিং কার্যক্রমে ব্যবহৃত এজেন্ট সিম ও আর্থিক লেনদেনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তারা অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে এজেন্ট সিম ও হিসাব সরবরাহ করতেন, যা অনলাইন জুয়ার অর্থ লেনদেনে ব্যবহৃত হতো।

সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জুয়ার সাইট

এই বিভাগ থেকে আরও পড়ুন

শেয়ারট্রিপের বিশ্বকাপ ক্রিকেট ক্যাম্পেইনে এয়ার টিকিট জিতার সুযোগ!
প্রযুক্তি সংবাদ

শেয়ারট্রিপের বিশ্বকাপ ক্রিকেট ক্যাম্পেইনে এয়ার টিকিট জিতার সুযোগ!

স্টার্টআপদের কল্যাণে আইডিয়া ও স্টার্টআপ বাংলাদেশ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
নির্বাচিত

স্টার্টআপদের কল্যাণে আইডিয়া ও স্টার্টআপ বাংলাদেশ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আর আসবে না আইম্যাক প্রো
প্রযুক্তি সংবাদ

আর আসবে না আইম্যাক প্রো

সার্চ রেজাল্টে পরিবর্তন আনছে গুগল
প্রযুক্তি সংবাদ

সার্চ রেজাল্টে পরিবর্তন আনছে গুগল

তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার
প্রযুক্তি সংবাদ

তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার

টফি অ্যাপে বিশ্বকাপ ফাইনাল দেখেছে দেড় কোটি দর্শক
প্রযুক্তি সংবাদ

টফি অ্যাপে বিশ্বকাপ ফাইনাল দেখেছে দেড় কোটি দর্শক

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

ফ্রেশ সুপার মার্টে উপায়ের ডিজিটাল পেমেন্ট
ই-কমার্স

ফ্রেশ সুপার মার্টে উপায়ের ডিজিটাল পেমেন্ট

সেপ্টেম্বরে আসছে যে ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন
প্রযুক্তি বাজার

সেপ্টেম্বরে আসছে যে ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও সমাধানের উপায় জানুন
নির্বাচিত

আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও সমাধানের উপায় জানুন

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

দীর্ঘদিন ধরে দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে ক্ষুব্ধ হয়ে...

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 June 2026

দেশে সক্রিয় ২৬৮ অনলাইন জুয়ার সাইট, বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি

Techzoom.TV |
TechzoomTV