Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন ও আইপ্যাডে এআই এজেন্ট যুক্ত করতে পারে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 17 June 2026
নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় বেশ পেছনে রয়েছে অ্যাপল। আর তাই এআই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ব্যবহারকারীদের হয়ে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করতে সক্ষম এআই এজেন্ট তৈরি করতে পারে অ্যাপল। শুধু তা–ই নয়, অ্যাপলের এআই এজেন্ট বর্তমানে আলোচিত এজেন্টিক এআই প্ল্যাটফর্ম ‘ওপেনক্ল’র প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যান এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন।

মার্ক গুরম্যানের মতে, সম্প্রতি অনুষ্ঠিত অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসিতে ডিজিটাল সহকারী সিরির প্রকৌশল বিভাগের প্রধান মাইক রকওয়েল জানিয়েছেন, ভবিষ্যতে সিরিতে নতুন নতুন সক্ষমতা যুক্ত করা হবে। তাঁর বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, বর্তমানে যে সংস্করণের সিরি ব্যবহার করা যাচ্ছে, সেটিই এর চূড়ান্ত রূপ নয়। অন্যদিকে অ্যাপলের সফটওয়্যার প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ সহসভাপতি ক্রেইগ ফেদেরিঘি এজেন্টিক এআই প্রযুক্তি নিয়ে প্রতিষ্ঠানের আগ্রহের বিষয়টি নাকচ করেননি। তবে তিনি স্পষ্ট করেছেন, নতুন কোনো প্রযুক্তিগত প্রবণতায় সবার আগে যুক্ত হওয়ার চেয়ে ব্যবহারকারীদের জন্য নির্ভরযোগ্য ও কার্যকর অভিজ্ঞতা নিশ্চিত করাকেই বেশি গুরুত্ব দিচ্ছে অ্যাপল।

আইওএস ২৭ অপারেটিং সিস্টেমে ইতিমধ্যে সিরির সক্ষমতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে অ্যাপল। তবে পূর্ণাঙ্গ এজেন্টিক সুবিধা যুক্ত হলে সিরি শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজও সম্পন্ন করতে পারবে। সে ক্ষেত্রে আইফোন, আইপ্যাড ও ম্যাকে থাকা বিভিন্ন অ্যাপ ও সফটওয়্যার পরিচালনা, একাধিক কাজের সমন্বয় এবং ধারাবাহিক নির্দেশনা বাস্তবায়নের মতো জটিল কাজও সিরি নিজেই করতে পারবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সিরিতে নতুন একাধিক সক্ষমতা যুক্ত হলে ব্যক্তিগত ডিজিটাল সহকারীর ধারণায় বড় পরিবর্তন আসবে। যদিও এ ধরনের কোনো সুবিধা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে মার্ক গুরম্যানের বিশ্লেষণ বলছে, দ্রুত বিকাশমান এজেন্টিক এআই বাজারে দীর্ঘদিন দর্শকের ভূমিকায় থাকতে চায় না অ্যাপল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ইন্টারনেট ডেটা ব্যবহার হয় ভারতে
কিভাবে করবেন

ইন্টারনেট ডেটা সাশ্রয় করবেন যেভাবে

‘আগামী ৫ বছরে দেশের প্রযুক্তি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে’
প্রযুক্তি সংবাদ

‘আগামী ৫ বছরে দেশের প্রযুক্তি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে’

১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি মোবাইল
নির্বাচিত

১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি মোবাইল

৮ জিবি র‌্যামের এই ফোনের দাম হাতের নাগালে
নির্বাচিত

৮ জিবি র‌্যামের এই ফোনের দাম হাতের নাগালে

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেলো ১০৮ প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেলো ১০৮ প্রতিষ্ঠান

ডিজিটাল নিরাপত্তায় ৯৯৯ সংযুক্তির দাবি
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল নিরাপত্তায় ৯৯৯ সংযুক্তির দাবি

Load More

ট্রেন্ডিং টপিক

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
কিভাবে করবেন

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি
প্রযুক্তি সংবাদ

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Samsung Galaxy S27 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা লেআউট
প্রযুক্তি সংবাদ

Samsung Galaxy S27 Ultra: ক্যামেরা লেআউট নিয়ে অন-লিকস ও আইস ইউনিভার্সের ভিন্ন দাবি

২০২৭ সালের প্রথমার্ধে বাজারে আসার সম্ভাবনা রয়েছে স্যামসাংয়ের...

নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের উদ্যোগ

ওয়ালটন প্লাজার ৭০০ টিভিতে প্রচার হবে নিখোঁজ ব্যক্তিদের তথ্য

বাংলালিংকের প্রতি মিনিট কলে ১০ এমবি ইন্টারনেট অফার

বাংলালিংকে প্রতি মিনিট কথা বললেই মিলবে ১০ এমবি ইন্টারনেট

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 June 2026

আইফোন ও আইপ্যাডে এআই এজেন্ট যুক্ত করতে পারে অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix