Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জলবায়ু ঝুঁকিতে বিশ্বের ৮০ শতাংশ ডেটা সেন্টার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২২ জুন ২০২৬
জলবায়ু ঝুঁকিতে বিশ্বের ৮০ শতাংশ ডেটা সেন্টার
Share on FacebookShare on Twitter

নতুন এক গবেষণায় দেখা গেছে, বৈশ্বিক ডেটা সেন্টার সক্ষমতার প্রায় ৭৯ শতাংশ বন্যা, দাবানল ও তীব্র ঝড়ের মতো জলবায়ুজনিত দুর্যোগের উচ্চ ঝুঁকিতে রয়েছে। জলবায়ু ঝুঁকি বিশ্লেষণ প্রতিষ্ঠান ফার্স্ট স্ট্রিটের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্বের ৯৭টি ডেটা সেন্টার বাজার বিশ্লেষণ করেছে প্রতিষ্ঠানটি। খবর সিএনবিসি।

প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট আকস্মিক দুর্যোগগুলো ডেটা সেন্টারের কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে। এতে সেবা বন্ধ থাকার পাশাপাশি বীমা ও মেরামত ব্যয়ও বাড়তে পারে।

ফার্স্ট স্ট্রিটের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ এবি বলেন, ‘‌এখনো অনেক স্থাবর সম্পদের ঝুঁকি মূল্যায়নে অতীতের তথ্য ব্যবহার করা হয়। কিন্তু জলবায়ুর বর্তমান আচরণ অতীতের ধারা অনুসরণ করছে না। ফলে পুরনো মডেলগুলো ভবিষ্যৎ ঝুঁকির পূর্ণ চিত্র দিতে পারছে না।’

গবেষণায় আরো দেখা গেছে, বিশ্বের অর্ধেকের বেশি ডেটা সেন্টার এমন অঞ্চলে অবস্থিত, যেখানে দীর্ঘমেয়াদি জলবায়ু চাপ রয়েছে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত তাপপ্রবাহ ও খরা। এসব কারণে অবকাঠামোগুলোর জ্বালানি দক্ষতা কমে যেতে পারে এবং পরিচালন ব্যয় বাড়তে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, কোনো একটি বড় ঝড় বা বন্যা তাৎক্ষণিক ক্ষতি করলেও দীর্ঘমেয়াদি জলবায়ু পরিবর্তনের প্রভাব অনেক ক্ষেত্রে আরো বেশি ক্ষতিকর। কারণ এসব পরিবর্তন ধীরে ধীরে অবকাঠামো, পরিচালন ব্যয় ও ব্যবসার লাভজনকতার ওপর প্রভাব ফেলে।

ফার্স্ট স্ট্রিটের প্রধান অর্থনীতিবিদ জেরেমি পোর্টারের মতে, বর্তমানে ব্যবহৃত অনেক ঝুঁকি মূল্যায়ন পদ্ধতি জলবায়ু পরিবর্তনের প্রভাব যথাযথভাবে বিবেচনায় নেয় না। ফলে প্রকৃত ঝুঁকি অনেক ক্ষেত্রেই কম করে ধরা হচ্ছে।

তিনি বলেন, ‘‌অনেক সরকারি মডেল এখনো অতীতের বৃষ্টিপাতের তথ্যের ওপর নির্ভরশীল। কিন্তু পৃথিবীর তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলে আর্দ্রতা জমার পরিমাণ বাড়ছে। ফলে বৃষ্টিপাত আরো তীব্র হচ্ছে এবং বন্যার ঝুঁকিও বাড়ছে।’

প্রতিবেদনে বলা হয়, বিনিয়োগকারীরা ডেটা সেন্টার নির্মাণের সময় সাধারণ আর্থিক সূচকের ওপর বেশি গুরুত্ব দেন। কিন্তু দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তন পরিচালন পরিবেশকে কীভাবে প্রভাবিত করতে পারে, তা সবসময় বিবেচনায় নেয়া হয় না। অথচ একটি ডেটা সেন্টার সাধারণত ২০-৩০ বছর পর্যন্ত পরিচালিত হয়।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু ঝুঁকি বিবেচনায় নিয়ে বিনিয়োগ সিদ্ধান্ত নিলে তুলনামূলক নিরাপদ বাজার চিহ্নিত করা সহজ হবে। পাশাপাশি ঝুঁকির ভুল মূল্যায়নের সম্ভাবনাও কমবে। তবে শিল্প খাতের কিছু প্রতিষ্ঠান এরই মধ্যে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় পদক্ষেপ নিতে শুরু করেছে। ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিজিটাল রিয়েলটি নিজেদের কেন্দ্রগুলোয় পর্যাপ্ত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যান্ড্রু পাওয়ার জানান, বিশ্বজুড়ে তাদের প্রায় ৩০০ ডেটা সেন্টারের অধিকাংশেই পানি ছাড়া পরিচালিত কুলিং ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। এতে পানির অপচয় কমানো সম্ভব হচ্ছে।

জেরেমি পোর্টার বলেন, ‘শুধু ভবনের কাঠামো শক্তিশালী করলেই হবে না। ডেটা সেন্টারের সঙ্গে যুক্ত বিদ্যুৎ সরবরাহ, যোগাযোগ ব্যবস্থা, পরিবহন অবকাঠামো ও স্থানীয় সম্প্রদায়ের সক্ষমতাও বিবেচনায় নিতে হবে।’

অঞ্চলভেদে ঝুঁকির মাত্রাও ভিন্ন। গবেষণায় দেখা গেছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৮৯ শতাংশ ডেটা সেন্টার জলবায়ু ঝুঁকির আওতায় রয়েছে। এটি বিশ্বের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে আমেরিকা অঞ্চলে এ হার ৫০ শতাংশ এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে ৪৬ শতাংশ।

প্রতিবেদনে আরো বলা হয়, ডেটা সেন্টার খাতের দ্রুতবর্ধনশীল কয়েকটি বাজারও উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নর্দান ভার্জিনিয়া, মালয়েশিয়ার জোহর ও ফ্রান্সের মার্সেই উল্লেখযোগ্য। বিপরীতে নরডিক দেশগুলোর বাজারে জলবায়ু ঝুঁকি তুলনামূলকভাবে সবচেয়ে কম।

পোর্টার বলেন, ‘‌বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১০টি ডেটা সেন্টার বাজারের বেশির ভাগই যুক্তরাষ্ট্রে অবস্থিত। এসব অঞ্চলে মূলত বন্যা ও তীব্র বাতাসজনিত ঝুঁকি বেশি দেখা যায়। তবে দীর্ঘমেয়াদি জলবায়ু চাপের ক্ষেত্রে বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় যুক্তরাষ্ট্রের ঝুঁকি তুলনামূলক কম।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাং এসএসডিতে এলো ফিঙ্গারপ্রিন্ট রিডার
নির্বাচিত

স্যামসাং এসএসডিতে এলো ফিঙ্গারপ্রিন্ট রিডার

সাড়ে ৮ হাজার পেটেন্ট বেচে দিচ্ছে ইন্টেল
নির্বাচিত

কমেছে কম্পিউটার বিক্রি, কর্মী ছাঁটাইয়ের পথে ইন্টেল

ফেসবুক-টিকটকে ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে অসন্তুষ্ট মার্কিনরা
নির্বাচিত

ফেসবুক-টিকটকে ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে অসন্তুষ্ট মার্কিনরা

সিলেটে ২৭৯টি এন্ড্রয়েড ফোন জব্দ, আটক ৪
নির্বাচিত

স্ক্রিনে তাকালে ক্ষতিগ্রস্ত হয় শিশুর মস্তিষ্ক

এআই সার্ভারের রেকর্ড বিক্রি: ডেলের শেয়ার মূল্যে ৩০% প্রবৃদ্ধি
প্রযুক্তি সংবাদ

এআই সার্ভারের রেকর্ড বিক্রি: ডেলের শেয়ার মূল্যে ৩০% প্রবৃদ্ধি

ডিজিটাল বৈষম্য দূর করা ডিজিটাল যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

১৫ আগস্টের যড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই : মোস্তাফা জব্বার

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

প্রযুক্তির যথাযথ ব্যবহারে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে —বিজ্ঞান সচিব
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তির যথাযথ ব্যবহারে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে —বিজ্ঞান সচিব

ফোন ছুঁয়েও নয়, শুধু কণ্ঠস্বরেই নিয়ন্ত্রণ করুন স্মার্টফোন; জেনে নিন সহজ উপায়
প্রযুক্তি পরামর্শ

ফোন ছুঁয়েও নয়, শুধু কণ্ঠস্বরেই নিয়ন্ত্রণ করুন স্মার্টফোন; জেনে নিন সহজ উপায়

ওপেনএআই ও ওরাকলের ৩০০ বিলিয়ন ডলারের ক্লাউড চুক্তি
প্রযুক্তি সংবাদ

ওরাকল থেকে ২১ হাজার কর্মী ছাঁটাই

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)
বিবিধ

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাজেট বাজারে রিয়েলমির চমক: আসছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘রিয়েলমি পি৪এক্স ৪জি’
প্রযুক্তি বাজার

বাজেট বাজারে রিয়েলমির চমক: আসছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘রিয়েলমি পি৪এক্স ৪জি’

বাজেট স্মার্টফোনের বাজারে গ্রাহকদের জন্য বড় চমক নিয়ে...

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু

গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ জুন ২০২৬

জলবায়ু ঝুঁকিতে বিশ্বের ৮০ শতাংশ ডেটা সেন্টার

Techzoom.TV |
TechzoomTV