Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্রডকমের চিপ কিনতে অ্যাপলের ৩০ বিলিয়ন ডলারের চুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 10 July 2026
ব্রডকমের চিপ কিনতে অ্যাপলের ৩০ বিলিয়ন ডলারের চুক্তি
Share on FacebookShare on Twitter

মার্কিন প্রতিষ্ঠান ব্রডকমের কাছ থেকে ৩ হাজার কোটি (৩০ বিলিয়ন) ডলারের চিপ কেনার ঘোষণা দিয়েছে টেক জায়ান্টটি। এসব চিপ সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রে তৈরি হবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ও মার্কিন বাজারে বিনিয়োগ বাড়ানোর অংশ হিসেবে অ্যাপল এ পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন অনেকে। খবর এফটি।

পাঁচ বছর মেয়াদি চুক্তিটি অ্যাপলের একটি বড় পরিকল্পনার অংশ। গত বছর ট্রাম্পের শুল্কনীতি থেকে বাঁচতে অ্যাপল আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। ব্রডকমের সঙ্গে চুক্তিটি সে প্রতিশ্রুতির আওতায় এখন পর্যন্ত সবচেয়ে বড় একক বিনিয়োগ।

ব্রডকম দীর্ঘদিন ধরে অ্যাপলকে বিভিন্ন গুরুত্বপূর্ণ চিপ সরবরাহ করে আসছে। আইফোন, আইপ্যাড ও ম্যাকবুকের মতো ডিভাইসে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক সংযোগের জন্য ব্রডকমের রেডিও ফ্রিকোয়েন্সি, ব্লুটুথ ও ওয়াই-ফাই চিপ ব্যবহার করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে প্রায় ১ হাজার ৫০০ কোটি চিপ তৈরি হবে। ফলে কলোরাডোয় ব্রডকমের কারখানায় ১৫০ কোটি ডলারের নতুন বিনিয়োগ আসবে।

প্রেসিডেন্ট ট্রাম্প ২০২৫ সালের মে মাসে এশিয়ায় তৈরি আইফোনের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। সে চাপ থেকে বাঁচতেই মূলত অ্যাপল যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াতে বাধ্য হয়। তবে এশিয়া থেকে কোম্পানির বিশাল ও জটিল উৎপাদন ব্যবস্থা পুরোপুরি যুক্তরাষ্ট্রে সরিয়ে নেয়া সম্ভব নয়। তাই অ্যাপল ডিভাইসের সবচেয়ে মূল্যবান অংশ, অর্থাৎ চিপ তৈরির ওপর জোর দেয়।

এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদেও অ্যাপল ৩৫ হাজার কোটি ডলার বিনিয়োগের একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল।

শুধু ব্রডকম নয়, অ্যাপল যুক্তরাষ্ট্রের অন্যান্য চিপ নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকেও কেনাকাটা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে রয়েছে অ্যারিজোনার টিএসএমসি, টেক্সাসের টেক্সাস ইন্সট্রুমেন্টস ও নিউইয়র্কের গ্লোবালফাউন্ড্রিজ।

এদিকে চলতি সপ্তাহে ব্রডকম জানায়, অ্যাপলের সঙ্গে চিপ সরবরাহের চুক্তি ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। ভবিষ্যতে অ্যাপলের নতুন ডিভাইসগুলোর জন্য বিশেষ ধরনের কাস্টম চিপ তৈরি ও সরবরাহ করবে কোম্পানিটি।

উল্লেখ্য, অ্যাপলের প্রধান চিপ প্রস্তুতকারক হলো তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। প্রতিষ্ঠানটি তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত নিজস্ব কারখানায় অ্যাপলের প্রায় সব আধুনিক প্রসেসর তৈরি করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বর্তমান সরকার সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বর্তমান সরকার সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

২ লক্ষ শিক্ষাপ্রতিষ্ঠান হাইস্পিড ব্রডব্যান্ড কানেকটিভিটির আওতায় আসবে : পলক
প্রযুক্তি সংবাদ

২ লক্ষ শিক্ষাপ্রতিষ্ঠান হাইস্পিড ব্রডব্যান্ড কানেকটিভিটির আওতায় আসবে : পলক

ফক্সকনের মুনাফা কমেছে ২৩.৭ শতাংশ
নির্বাচিত

ফক্সকনের মুনাফা কমেছে ২৩.৭ শতাংশ

১০০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম!
কিভাবে করবেন

ফোন দেরিতে চার্জ হয় যে সকল কারণে

ভবিষ্যতে বাংলাদেশের প্রধান রফতানি উপার্জনকারী হবে ডিজিটাল ডিভাইস : প্রধানমন্ত্রী
নির্বাচিত

ভবিষ্যতে বাংলাদেশের প্রধান রফতানি উপার্জনকারী হবে ডিজিটাল ডিভাইস : প্রধানমন্ত্রী

মজবুত গঠন নিয়ে ফায়ার বোল্টের আর্টিলারি স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

মজবুত গঠন নিয়ে ফায়ার বোল্টের আর্টিলারি স্মার্টওয়াচ

Load More

ট্রেন্ডিং টপিক

সেপ্টেম্বরে আসছে যে ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন
প্রযুক্তি বাজার

সেপ্টেম্বরে আসছে যে ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

শাহজালাল বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার অভিযানে বিপুল মোবাইল ফোন জব্দ
প্রযুক্তি সংবাদ

শাহজালাল বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার অভিযানে বিপুল মোবাইল ফোন জব্দ

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ
ই-কমার্স

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর
নির্বাচিত

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব...

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 July 2026

ব্রডকমের চিপ কিনতে অ্যাপলের ৩০ বিলিয়ন ডলারের চুক্তি

Techzoom.TV |
TechzoomTV