Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈদ্যুতিক মিটারের গোপন সংকেত: কোন রঙের আলো কী ইঙ্গিত দেয়?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 24 July 2026
বৈদ্যুতিক মিটারের গোপন সংকেত: কোন রঙের আলো কী ইঙ্গিত দেয়?
Share on FacebookShare on Twitter

প্রতি মাসে বিদ্যুতের বিল হাতে পেলেই অনেকেরই মনে প্রশ্ন জাগে এত বেশি বিল এল কেন বা কোথায় ভুল হল। তবে খুব কম মানুষই জানেন, এই বিষয়ে আপনার বিদ্যুতের মিটারই বিভিন্ন রঙের এলইডি বা ছোট আলোর মাধ্যমে সারাক্ষণ সংকেত দিয়ে যায়। প্রায় সব ডিজিটাল বিদ্যুৎ মিটারের ডিসপ্লের নিচে সবুজ, হলুদ ও লাল রঙের ছোট ছোট নির্দেশক আলো থাকে। এই আলোগুলোর রঙ এবং জ্বলা বা ঝিলমিল করার ধরন দেখেই বোঝা যায় মিটারে কোনও সমস্যা রয়েছে কি না।

অনেকেই এই নির্দেশক আলোর অর্থ না জানায় সেগুলো উপেক্ষা করেন, যার ফলে পরে অতিরিক্ত বিদ্যুতের বিল, শর্ট সার্কিট বা অন্য বৈদ্যুতিক সমস্যার মুখোমুখি হতে হয়। অথচ এই আলোর অর্থ বুঝতে পারলে সহজেই বাড়ির অতিরিক্ত লোড বা বৈদ্যুতিক লাইনের ত্রুটি সম্পর্কে আগাম ধারণা পাওয়া সম্ভব।

মিটারে জ্বলতে থাকা সবুজ বা লাল রঙের আলো জানায় যে মিটারে বিদ্যুৎ সরবরাহ ঠিকভাবে পৌঁছচ্ছে। যদি এই আলো একটানা জ্বলে, তাহলে বুঝতে হবে বিদ্যুতের খুঁটি থেকে আপনার মিটার পর্যন্ত বিদ্যুৎ স্বাভাবিকভাবে আসছে। তবে বিদ্যুৎ চলে গেলে বা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে এই আলোও নিভে যায়।

বেশিরভাগ ডিজিটাল বিদ্যুৎ মিটারে লাল বা নীল রঙের একটি আলো থাকে, যা কখনও দ্রুত আবার কখনও ধীরে ঝিলমিল করে। এটিকে পালস ইন্ডিকেটর বলা হয় এবং এই আলো বিদ্যুৎ খরচের হার বোঝায়। মিটারে যদি নির্দিষ্ট সংখ্যা বা কোড লেখা থাকে, তবে তার অর্থ হলো আলোটি নির্দিষ্ট সংখ্যক বার ঝিলমিল করলে এক ইউনিট বিদ্যুৎ খরচ হয়। বাড়িতে হিটার, এসি, পানি তোলার পাম্প বা অন্য ভারী বৈদ্যুতিক যন্ত্র চালু থাকলে এই আলো দ্রুত ঝিলমিল করে, যার অর্থ সেই সময় বিদ্যুৎ খরচ বেশি হচ্ছে। অন্যদিকে, আলো ধীরে ঝিলমিল করলে বুঝতে হবে বিদ্যুৎ স্বাভাবিক হারে ব্যবহার হচ্ছে এবং ভারী যন্ত্রপাতি চালু নেই।

মিটারে হলুদ রঙের আলো জ্বলে উঠলে সেটি সতর্কবার্তার ইঙ্গিত দেয়। এই আলো সাধারণত তখনই জ্বলে, যখন বাড়ির ভেতরের তারে শর্ট সার্কিট, কারেন্ট লিকেজ বা নিউট্রাল তারে কোনও সমস্যা দেখা দেয়। যদি বাড়ির সমস্ত বৈদ্যুতিক যন্ত্র বন্ধ থাকা সত্ত্বেও এই আলো জ্বলতে থাকে, তাহলে দ্রুত একজন দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে তারের সংযোগ পরীক্ষা করানো উচিত। কারণ এই ধরনের সমস্যায় আগুন লাগার ঝুঁকি যেমন থাকে, তেমনই বিদ্যুৎ লিকেজের কারণে অপ্রয়োজনীয়ভাবে বেশি বিলও আসতে পারে।

বিভিন্ন কোম্পানির বিদ্যুৎ মিটারে কারচুপি বা টেম্পার আলোর রঙ আলাদা হতে পারে, যা অধিকাংশ মিটারে লাল এবং কিছু মডেলে হলুদ রঙের হয়। এই আলো জ্বলে উঠলে বোঝায় বিদ্যুৎ মিটারে কোনও ধরনের কারচুপি বা ছেঁড়াছিঁড়ির চেষ্টা হয়েছে। মিটারের নিরাপত্তার জন্যই এই নির্দেশক দেওয়া থাকে, যাতে লাইনম্যান বা বিদ্যুৎ দফতরের কর্মীরা সহজেই বুঝতে পারেন মিটারের সঙ্গে কোনও ধরনের অননুমোদিত হস্তক্ষেপ করা হয়েছে কি না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন ১৩-এ থাকবে ১ টেরাবাইট স্টোরেজ সমর্থন
নির্বাচিত

ইইসির অনুমোদন পেয়েছে আইফোন ১৩ সিরিজ

স্যামসাং নিয়ে এল উচ্চ সক্ষমতা সম্পন্ন নতুন দুইটি স্মার্ট ওয়াশিং মেশিন
প্রযুক্তি সংবাদ

স্যামসাং নিয়ে এল উচ্চ সক্ষমতা সম্পন্ন নতুন দুইটি স্মার্ট ওয়াশিং মেশিন

সৌদিআরবের ডাটাভোল্ট বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে
প্রযুক্তি সংবাদ

সৌদিআরবের ডাটাভোল্ট বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে

বিটিআরসিকে গ্রামীণফোনের অনুরোধ
টেলিকম

শেষ কিস্তির ১০০০ কোটি টাকা চলতি মাসেই দেবে গ্রামীণফোন

গ্রামীণফোনের কলরেট বাড়ছে
প্রযুক্তি সংবাদ

গ্রামীণফোনের ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

বাজারের ফিচার ফোনের দরদাম
কিভাবে করবেন

ফিচার ফোন ব্যবহারের দারুণ কিছু সুবিধা

Load More

ট্রেন্ডিং টপিক

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
নির্বাচিত

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস
নির্বাচিত

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 July 2026

বৈদ্যুতিক মিটারের গোপন সংকেত: কোন রঙের আলো কী ইঙ্গিত দেয়?

Techzoom.TV |
TechzoomTV