Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-রিটার্ন জমা দেয়ার আগে যে প্রস্তুতি নিতেই হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৬ জুলাই ২০২৬
ই-রিটার্ন জমা দেয়ার আগে যে প্রস্তুতি নিতেই হবে
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি-নির্ভর বাংলাদেশের পথে আরো একটি বড় পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৬-২৭ কর বছর থেকে সব ব্যক্তি করদাতার জন্য অনলাইনে ই-রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। গত ২২ জুলাই এনবিআর আনুষ্ঠানিকভাবে এ বছরের ই-রিটার্ন সেবা চালু করে।

সংস্থাটই জানিয়েছে, সময়মতো আয়কর রিটার্ন জমা দিলে মিলবে বিশেষ প্রণোদনাও। অর্থাৎ চলতি বছর যারা জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দেবেন, তারা মোট প্রদেয় করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা পাবেন। সেপ্টেম্বরের পর জমা দিলে এ সুবিধা পাওয়া যাবে না, আর ডিসেম্বরের পরে জমা দিলে অতিরিক্ত কর গুনতে হবে।

গত কর বছর (২০২৫-২৬) রেকর্ড ৪৭ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন, যা এর কার্যকারিতা প্রমাণ করে। এ বছর যারা প্রথমবার ই-রিটার্ন জমা দেবেন, তাদের জন্যই এ প্রস্তুতির তালিকা।

আয়ের খাত চিহ্নিত করুন

রিটার্ন তৈরির প্রথম কাজ হলো আয়ের উৎস চিহ্নিত করা। চাকরিজীবীদের কর্মস্থল থেকে পুরো বছরের বেতনের বিবরণী এবং উৎসে কর কর্তনের সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এ সার্টিফিকেটে সরকারি ট্রেজারিতে জমা দেয়া করের চালান নম্বর থাকাটা জরুরি।

বাড়ি ভাড়া বা ব্যবসা থেকে আয় থাকলে সে সংক্রান্ত আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব তৈরি রাখুন। অন্যান্য যেকোনো উৎস থেকে আয় হলে সেটিরও কাগজপত্র গুছিয়ে নিন।

সঞ্চয় ও বিনিয়োগের কাগজপত্র

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমার বিপরীতে সুদ আয় হলে সেই সুদের বিস্তারিত স্টেটমেন্ট এবং উৎসে কর কর্তনের সার্টিফিকেট নিতে হবে। বেশিরভাগ ব্যাংক এখন ইমেইল বা মোবাইল অ্যাপের মাধ্যমে এ সার্টিফিকেট দিয়ে থাকে। আর্থিক প্রতিষ্ঠানগুলোও এখন ডিজিটাল সুবিধা দিচ্ছে, যেমন ইউনাইটেড ফাইন্যান্স তাদের ‘উমা অ্যাপ’র মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় স্টেটমেন্ট ও সার্টিফিকেট ডাউনলোডের সুবিধা দিচ্ছে।

কর রেয়াতের সুযোগ নিন

সঞ্চয়পত্র, ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস), শেয়ারবাজারে বিনিয়োগ এবং নিবন্ধিত প্রতিষ্ঠানে দান—এ খাতে নির্দিষ্ট পরিমাণে সরকার কর রেয়াত দিয়ে থাকে। এসব বিনিয়োগের প্রমাণপত্র হাতে রাখুন। কারণ ই-রিটার্নে এগুলো উল্লেখ করলে করের বোঝা উল্লেখযোগ্যভাবে কমতে পারে।

খরচ ও সম্পদের হিসাব

রিটার্নে আয়ের পাশাপাশি বার্ষিক ব্যয়ের হিসাব দিতে হয়। তাই সারা বছরের উল্লেখযোগ্য ব্যয়গুলো গুছিয়ে রাখুন। গাড়ির আগাম কর থাকলে সংশ্লিষ্ট কাগজপত্র রাখুন, যদিও ই-রিটার্নে এ তথ্য স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হওয়ার সুবিধা আছে। ব্যাংক বা প্রতিষ্ঠান থেকে নেয়া ঋণ থাকলে বছর শেষে মোট ব্যালেন্স ও কিস্তির পরিমাণ হিসাব করে রাখুন।

ই-রিটার্নের সুবিধাগুলো জানুন

www.etaxnbr.gov.bd পোর্টালে রিটার্ন তৈরি করলে সব হিসাব স্বয়ংক্রিয়ভাবে হয়। আয়-ব্যয় ও সম্পদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা সহজ হয়ে যায়।

রিটার্ন জমা দিলে তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকার ও আয়কর সনদ পাওয়া যায়। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেমন- বিকাশ, নগদ, রকেট, ডেবিট-ক্রেডিট কার্ড বা ব্যাংক ট্রান্সফারে কর পরিশোধ করা যাবে। একবার জমা দিলে পরের বছরগুলোয় আগের রিটার্নের তথ্য দেখে কাজ করা আরো সহজ হয়। যেকোনো সাহায্যের জন্য এনবিআরের কল সেন্টারে (০৯৬৪৩৭১৭১৭১) যোগাযোগ করা যাবে।

সব কাগজপত্র এক জায়গায় গুছিয়ে বসলে রিটার্ন জমা দেয়া আর কঠিন কিছু নয়। সেপ্টেম্বরের আগেই রিটার্ন জমা দিন, প্রণোদনাটুকু পকেটে রাখুন। প্রযুক্তি এসেছে করদাতার জীবন সহজ করতে, তাই এ সুযোগকে কাজে লাগান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-রিটার্ন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বন্ধ হতে পারে ৩০ লাখ সিম, জেনেনিন আপনারটা বন্ধ হচ্ছে কি না?
কিভাবে করবেন

আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে জানবেন যেভাবে

বঙ্গবন্ধু স্যাটেলাইট-৩ ও ৪ নিয়ে এখনই ভাবতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
নির্বাচিত

বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম শুরু আজ

সামাজিক যোগাযোগে নতুন অভিজ্ঞতা দেবে ইয়ুপ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

সামাজিক যোগাযোগে নতুন অভিজ্ঞতা দেবে ইয়ুপ অ্যাপ

অনলাইন সেলের রেকর্ড ভেঙ্গে অফলাইন স্টোরে রিয়েলমি সি২
নির্বাচিত

অনলাইন সেলের রেকর্ড ভেঙ্গে অফলাইন স্টোরে রিয়েলমি সি২

৩২ ইঞ্চির ৪কে ওলিড মনিটর আনল এলজি
নির্বাচিত

৩২ ইঞ্চির ৪কে ওলিড মনিটর আনল এলজি

প্রযুক্তির খবরগুলো শুধুমাত্র আজকের চিত্র
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তির খবরগুলো শুধুমাত্র আজকের চিত্র

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক
টেলিকম

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি
নির্বাচিত

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি
টেলিকম

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি

দেশে টেকনোর নতুন ট্যাব ‘মেগাপ্যাড ২’
নির্বাচিত

দেশে টেকনোর নতুন ট্যাব ‘মেগাপ্যাড ২’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি
নির্বাচিত

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি

ক্ল্যামশেল ডিজাইনের নতুন একটি ফ্লিপ ফোন নিয়ে কাজ...

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ জুলাই ২০২৬

ই-রিটার্ন জমা দেয়ার আগে যে প্রস্তুতি নিতেই হবে

Techzoom.TV |
TechzoomTV