Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই খাতে টেক জায়ান্টদের বিনিয়োগ ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 3 August 2026
এআই খাতে টেক জায়ান্টদের বিনিয়োগ ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল
Share on FacebookShare on Twitter

এআই প্রযুক্তিতে নেতৃত্ব ধরে রাখতে অবকাঠামো তৈরিতে বিপুল অর্থ ঢালছে মার্কিন টেক জায়ান্টগুলো। ২০২৩ সালে এআইয়ের উত্থানের পর গত জুন পর্যন্ত গুগল, অ্যামাজন, মাইক্রোসফট ও মেটা খাতটিতে বিনিয়োগ করেছে মোট ১ লাখ ১০ হাজার কোটি বা ১ ট্রিলিয়ন ডলারের বেশি। খবর এফটি।

টেক জায়ান্টদের এআই বিনিয়োগের বড় অংশ ব্যয় হচ্ছে ডেটা সেন্টার, উন্নত চিপ এবং এসব অবকাঠামো পরিচালনার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবস্থায়।

রাইয়ান ম্যাকমরো, রেফ রোজনার-উদ্দিন ও হ্যানা মারফির যৌথ এ প্রতিবেদনে বলা হয়, এআইকে কেন্দ্র করে প্রযুক্তি খাতে বিনিয়োগের পরিমাণ সামনের দিনগুলোয় আরো বাড়বে। চলতি বছর সম্মিলিতভাবে ৭৪ হাজার ৫০০ কোটি ডলার খরচের পরিকল্পনা করেছে চার কোম্পানি।

রাইয়ান ম্যাকমরোর দলটি বলছে, বড় প্রযুক্তি কোম্পানিগুলো দ্রুত এআই অবকাঠামোনির্ভর ব্যবসার দিকে যাচ্ছে। এআই মডেল পরিচালনা ও গ্রাহককে কম্পিউটিং সুবিধা দিতে বিপুল পরিমাণ ডেটা সেন্টার, সার্ভার ও চিপের প্রয়োজন। ফলে অবকাঠামো নির্মাণে ব্যয়ও দ্রুত বাড়ছে।

বাজার বিশ্লেষকদের মতে, এআই অবকাঠামোয় ব্যয় বৃদ্ধির প্রবণতা শিগগিরই থামার সম্ভাবনা কম। তবে এআইয়ের পেছনে ব্যয় করা বিপুল অর্থ কত দ্রুত আয় ও মুনাফায় রূপ নেবে তা এখন বিনিয়োগকারীদের কাছে বড় প্রশ্ন। একই সঙ্গে নতুন বিনিয়োগ করতে গিয়ে কোম্পানিগুলো যেন প্রচলিত ব্যবসার ওপর চাপ তৈরি না করে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এরই মধ্যে এআইয়ে বিপুল বিনিয়োগের কিছু সুফল পেতে শুরু করেছে বড় প্রযুক্তি কোম্পানিগুলো। গুগল, অ্যামাজন ও মাইক্রোসফটের ক্লাউড ব্যবসায় প্রবৃদ্ধি বেড়েছে। এআই ব্যবহারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে কম্পিউটিং সক্ষমতা সরবরাহ করছে তারা। এসব প্রতিষ্ঠানের গ্রাহকের মধ্যে রয়েছে এআই খাতের স্টার্টআপ ওপেনএআই ও অ্যানথ্রপিক। এআইয়ের ব্যবহার বাড়ায় ক্লাউড কম্পিউটিংয়ের চাহিদাও বাড়ছে। ফলে এ খাত থেকে আয় বাড়ছে তিন কোম্পানির।

এআই অবকাঠামোয় বিনিয়োগের চাপও কম নয়। বিপুল বিনিয়োগের কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। বেড়েছে বিভিন্ন উপকরণের দাম। দেখা দিয়েছে মেমোরি চিপের সংকট। এর প্রভাব পড়েছে অ্যাপলের ব্যবসায়ও।

এআই প্রতিযোগিতায় বড় ধরনের বিনিয়োগ না করলেও চিপের দাম বেড়ে যাওয়ায় অ্যাপলের পণ্য বিক্রি ও মুনাফায় চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে শেয়ারবাজারেও।

মেটার ক্ষেত্রে এআই থেকে আয়ের চিত্র কিছুটা ভিন্ন। কোম্পানিটির নিজস্ব ক্লাউড ব্যবসা নেই। তবে বিজ্ঞাপন ব্যবসায় এআইয়ের ব্যবহার বাড়িয়ে গ্রাহকের কাছে আরো নির্দিষ্টভাবে বিজ্ঞাপন পৌঁছানোর চেষ্টা করছে কোম্পানিটি। ফলস্বরূপ দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মেটার মোট আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেড়ে ৬ হাজার ১০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

এআই অবকাঠামোয় মেটার বড় বিনিয়োগ অবশ্য বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি করেছে। দ্বিতীয় প্রান্তিকের ফল প্রকাশের পর কোম্পানিটির শেয়ারদর ৮ শতাংশ কমেছে।

বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা এখন শুধু এআইয়ে কত অর্থ ব্যয় হচ্ছে, তা দেখতে চাইছেন না। এ বিপুল ব্যয় শেষ পর্যন্ত আয় ও মুনাফা কতটা বাড়াতে পারছে, তাই দেখতে আগ্রহী তারা।

এদিকে বিপুল পরিমাণ বিনিয়োগের সরাসরি প্রভাব পড়ছে কোম্পানিগুলোর নগদ অর্থপ্রবাহ বা ‘ফ্রি ক্যাশ ফ্লোর’ ওপর। গত বছর চার প্রতিষ্ঠানের হাতে থাকা নগদ অর্থের পরিমাণ ছিল ২০ হাজার কোটি ডলার, যা ২০২৪ সালের ২৩ হাজার ৭০০ কোটি ডলারের তুলনায় কম।

বিশ্লেষকদের ধারণা, সামনের দিনগুলোয় এ পরিস্থিতির আরো অবনতি হতে পারে। কারণ কোম্পানিগুলো এখন মুনাফার চেয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে পরিকাঠামো উন্নয়নে বেশি জোর দিচ্ছে। ফলে কোম্পানিগুলোর আয়ের মার্জিনে চাপ পড়ছে এবং তাদের বড় ধরনের ঋণ নিতে হচ্ছে।

গুগলের ক্ষেত্রেও একই ধরনের চাপ তৈরি হয়েছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। কোম্পানিটির ক্লাউড ব্যবসা গত বছরের তুলনায় ১ হাজার ১০০ কোটি ডলার বেশি আয় করেছে। কিন্তু এআই অবকাঠামোয় বিপুল বিনিয়োগের কারণে ফ্রি ক্যাশ ফ্লো বা ব্যয় মেটানোর পর হাতে থাকা নগদ অর্থের প্রবাহে চাপ পড়েছে।

অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসিও বিনিয়োগকারীদের জানান, এআই অবকাঠামো তৈরির কারণে কিছু সময় কোম্পানিটির ফ্রি ক্যাশ ফ্লোতে চাপ থাকবে। কারণ একসঙ্গে অনেক ডেটা সেন্টার নির্মাণ করতে হচ্ছে। একটি ডেটা সেন্টার চালু হওয়ার পর গ্রাহকের কাছ থেকে আয় করার মতো সার্ভার স্থাপন করতেও প্রায় দুই বছর সময় লাগতে পারে।

এ কারণে এআইয়ে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বিনিয়োগ এখন দুই ধরনের বাস্তবতার মুখোমুখি। একদিকে এআইয়ের ব্যবহার বাড়ায় ক্লাউড ও বিজ্ঞাপন ব্যবসায় আয় বাড়ছে। অন্যদিকে ডেটা সেন্টার, চিপ ও বিদ্যুৎ অবকাঠামোয় বিপুল ব্যয়ের কারণে নগদ অর্থের ওপর চাপ তৈরি হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে জাতিসংঘ ফোরামে আইসিটিমন্ত্রীর আহ্বান
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে জাতিসংঘ ফোরামে আইসিটিমন্ত্রীর আহ্বান

ডিএসএলআর ক্যামেরাকেও হার মানাবে অপোর নতুন এই স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

ডিএসএলআর ক্যামেরাকেও হার মানাবে অপোর নতুন এই স্মার্টফোন

ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল
প্রযুক্তি সংবাদ

ক্রোম থেকে সরানো হলো অল বুকমার্কস রিমাইন্ডার

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে কী করবেন?
কিভাবে করবেন

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে কী করবেন?

অ্যাপলের কারপ্লেতে যুক্ত হবে এআই চ্যাটবট
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের কারপ্লেতে যুক্ত হবে এআই চ্যাটবট

এআইয়ের সাহায্যে উত্তর কোরিয়ার ‘নকল কর্মী’ ঢুকে পড়ছে ইউরোপে
নির্বাচিত

এআইয়ের সাহায্যে উত্তর কোরিয়ার ‘নকল কর্মী’ ঢুকে পড়ছে ইউরোপে

Load More

ট্রেন্ডিং টপিক

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
প্রযুক্তি বাজার

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

অগ্রণী ব্যাংক
অর্থ ও বাণিজ্য

অগ্রণী ব্যাংকের ক্যাশ অফিসার সোহাগ গ্রেফতার

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?
নির্বাচিত

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

এখন ফেসবুক ফিডে চোখ রাখলেই দেখা যায় একটি...

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 August 2026

এআই খাতে টেক জায়ান্টদের বিনিয়োগ ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix