Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 5 August 2026
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন বাংলাদেশ সরকারের একমাত্র ভেঞ্চার ক্যাপিটাল ও ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড তাদের পোর্টফোলিওভুক্ত প্রতিষ্ঠান পালসটেক লিমিটেড-এর মাধ্যমে প্রথম সফল এক্সিট সম্পন্ন করেছে। এটি বাংলাদেশের প্রথম সফল রাষ্ট্রীয় ভেঞ্চার ক্যাপিটাল এক্সিট, যা দেশের উদ্ভাবনভিত্তিক অর্থনীতি ও স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

মঙ্গলবার (৪ আগস্ট) আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মো. মামুনুর রশীদ ভূঁঞা-এর উপস্থিতিতে এক্সিট প্রক্রিয়া সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল হাই, পালসটেক লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আরেফীন রাফী আহমেদ, সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আশিকুর রসুলসহ স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইসিটি বিভাগের সচিব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মো. মামুনুর রশীদ ভূঁঞা বলেন, “উদ্যোক্তা তৈরির মাধ্যমে উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধিতে অনুঘটক হিসেবে কাজ করার দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে স্টার্টআপ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের প্রথম সফল এক্সিট একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক মাইলফলক এবং এটি বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের ক্রমবর্ধমান পরিপক্বতার প্রতিফলন।”

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল হাই বলেন, “বাংলাদেশি স্টার্টআপগুলোর প্রবৃদ্ধি ও সাফল্যে সহায়তা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কোনো বিনিয়োগ থেকে এক্সিট করার মধ্য দিয়েই প্রতিষ্ঠাতাদের সঙ্গে আমাদের সম্পর্ক শেষ হয়ে যায় না। এক্সিটের পরও স্টার্টআপগুলো আমাদের প্রয়োজনীয় সহযোগিতা পাবে। একই সঙ্গে আমাদের ‘ফান্ড অব ফান্ডস’ উদ্যোগের মাধ্যমে বিনিয়োগকারীদের সহায়তা অব্যাহত থাকবে এবং দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে আরও বেশি মূলধন প্রবাহ নিশ্চিত করতে আমরা কাজ করে যাব। বাংলাদেশে বিনিয়োগের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়, কারণ প্রায় প্রতিটি খাতেই শক্তিশালী প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সফল এক্সিট সম্ভব, তবে দেশের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে ইকোসিস্টেমের সব অংশীজনের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা, সমন্বয় ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

পালসটেক লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আরেফীন রাফী আহমেদ বলেন, “স্টার্টআপ বাংলাদেশ শুরু থেকেই আমাদের ওপর আস্থা রেখেছিল এবং আমাদের এগিয়ে যাওয়ার যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই সফল এক্সিট দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে এমন প্রতিভা ও উদ্যোক্তা পরিবেশ রয়েছে, যেখানে বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব এবং যা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক রিটার্ন সৃষ্টি করতে পারে।”

দেশের অন্যতম পথিকৃৎ প্রাতিষ্ঠানিক ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগকারী এবং বাংলাদেশ সরকারের একমাত্র ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান হিসেবে স্টার্টআপ বাংলাদেশ এই এক্সিটকে শুধু একটি আর্থিক অর্জন হিসেবে নয়, বরং বিনিয়োগকারীদের আস্থা সুদৃঢ় করা এবং বাংলাদেশে ভেঞ্চার ক্যাপিটালকে একটি সম্ভাবনাময় অ্যাসেট ক্লাস হিসেবে প্রতিষ্ঠিত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে। এই সফল এক্সিট স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উদ্ভাবনী স্টার্টআপে বিনিয়োগে আরও উৎসাহিত করবে এবং দেশের উদ্ভাবন ইকোসিস্টেমের টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিনিয়োগ কার্যক্রম শুরুর পর থেকে স্টার্টআপ বাংলাদেশ বিভিন্ন খাতের ৩৬টি সম্ভাবনাময় স্টার্টআপে বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটি উদ্যোক্তাদের প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় মূলধন (Growth Capital) ও কৌশলগত দিকনির্দেশনা প্রদান করে আসছে। এই সফল এক্সিট উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং জাতীয় অর্থনীতির জন্য মূল্য সৃষ্টির পাশাপাশি স্টার্টআপগুলোর প্রবৃদ্ধির যাত্রায় প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। স্টার্টআপ বাংলাদেশ কেবল বিনিয়োগই নয়, বরং কৌশলগত ভিশন, সুশাসন নিশ্চিতকরণ, ফলো-অন বিনিয়োগ আকৃষ্ট করা এবং দেশীয় ও বৈশ্বিক সুযোগের সঙ্গে উদ্যোক্তাদের সংযুক্ত করার মাধ্যমে দেশের উদ্ভাবন ইকোসিস্টেমকে শক্তিশালী করতে অনুঘটকের ভূমিকা পালন করছে।

২০২৪ সালে স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগের পর থেকে পালসটেক লিমিটেড বাংলাদেশের দ্রুত বর্ধনশীল হেলথকেয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানের অন্যতম হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের শীর্ষ প্রযুক্তিনির্ভর ফার্মাসিউটিক্যাল ডিস্ট্রিবিউটর হিসেবে প্রতিষ্ঠানটি ফার্মাসিউটিক্যাল বিতরণ, এমবেডেড ফাইন্যান্সিং, সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস (SaaS) সমাধান এবং ওয়ান ফার্মেসি ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্ককে একীভূত করে দেশের অন্যতম বৃহৎ ও খণ্ডিত শিল্পখাতকে আধুনিকায়ন করেছে।

এই সময়ে প্রতিষ্ঠানটি লাভজনক অবস্থান বজায় রেখে বার্ষিক রাজস্ব প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি করে ১৫০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্জন করেছে। গত ১৮ মাসে কোম্পানিটি গড়ে প্রতি মাসে ২০ শতাংশ প্রবৃদ্ধি ধরে রেখেছে এবং বর্তমানে ১৪ হাজারের বেশি ফার্মেসিকে সেবা দিচ্ছে, যার মাধ্যমে ঢাকার প্রায় ৮৫ লাখ মানুষের কাছে নির্ভরযোগ্য ওষুধ পৌঁছানো সম্ভব হচ্ছে। বর্তমানে পালসটেক সিরিজ-এ ফান্ড সংগ্রহ, দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণ এবং উপসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। স্টার্টআপ বাংলাদেশের এই সফল এক্সিট বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের সক্ষমতা ও সম্প্রসারণের সম্ভাবনাকে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরেছে।

উল্লেখ্য, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ সরকারের একমাত্র ভেঞ্চার ক্যাপিটাল ও ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি। প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতের উদ্ভাবনী ও উচ্চ-প্রবৃদ্ধির সম্ভাবনাময় স্টার্টআপে বিনিয়োগের পাশাপাশি উদ্যোক্তাদের মূলধন ও কৌশলগত সহায়তা প্রদান করে। উদ্ভাবনকে উৎসাহিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং জ্ঞানভিত্তিক প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১০ ঘণ্টা ব্যাকআপ দিবে আভিটা নতুন ল্যাপটপ
প্রযুক্তি বাজার

১০ ঘণ্টা ব্যাকআপ দিবে আভিটা নতুন ল্যাপটপ

আইফোনে আসতে পারে হোয়াটসঅ্যাপের ডার্ক মোড
নির্বাচিত

আইফোনে আসতে পারে হোয়াটসঅ্যাপের ডার্ক মোড

আপনার আইফোন কি সত্যি আপনার কথা শোনে? জানুন পেছনের আসল ঘটনা
প্রযুক্তি পরামর্শ

জেনে নিন আইফোনের ৫টি লুকানো ফিচার

১০ হাজার টাকায় ৬.৮২ ইঞ্চি ডিসপ্লের ফোন
প্রযুক্তি সংবাদ

১০ হাজার টাকায় ৬.৮২ ইঞ্চি ডিসপ্লের ফোন

ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা আনল মেটা
প্রযুক্তি সংবাদ

ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা আনল মেটা

গুগলের নতুন ‘গুগলবুক’-এর প্রথম ঝলক প্রকাশ, কী থাকছে নতুন ডিভাইসে?
প্রযুক্তি সংবাদ

গুগলের নতুন ‘গুগলবুক’-এর প্রথম ঝলক প্রকাশ, কী থাকছে নতুন ডিভাইসে?

Load More

ট্রেন্ডিং টপিক

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়
প্রযুক্তি সংবাদ

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত
টেলিকম

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক
বিবিধ

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

মোবাইল ফোনের তরঙ্গ নবায়নে বেসরকারি অপারেটরদের জন্য একের...

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 August 2026

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix