Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেসব শাওমি ফোন অ্যান্ড্রয়েড কিউ আপডেট পাচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১২ জুলাই ২০১৯
যেসব শাওমি ফোন অ্যান্ড্রয়েড কিউ আপডেট পাচ্ছে
Share on FacebookShare on Twitter

বহুব্যবহূত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের (ওএস) সর্বশেষ সংস্করণ ‘অ্যান্ড্রয়েড কিউ’ উন্মোচন করেছে গুগল। শুরুতে নির্দিষ্টসংখ্যক ব্র্যান্ডের ডিভাইস এই ওএসের আপডেট পাবে। চীনভিত্তিক শাওমির ১১টি স্মার্টফোন অ্যান্ড্রয়েড কিউ আপডেটপাবে বলে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির সাব-ব্র্যান্ড পোকোগ্লোবালের পোকো এফ১ স্মার্টফোন এ আপডেট পাবে।

রেডমি কে২০
চলতি মাসেই বাজারে ছাড়া হয় শাওমির রেডমি সিরিজের এ স্মার্টফোন। ডুয়াল সিম সমর্থিত ডিভাইসটিতে ৬ দশমিক ৩৯ ইঞ্চির অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। অ্যান্ড্রয়েড ৯ দশমিক শূন্য পাইয়ের ওপর ভিত্তি করে তৈরি এমআইইউআই ১০ চালিত ডিভাইসটির ৬ গিগাবাইট র‌্যাম সংস্করণে ১২৮ গিগাবাইট এবং ৮ গিগাবাইট র‌্যাম সংস্করণে ২৫৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে। ডিভাইসটিতে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেন্সর এবং ২০ মেগাপিক্সেলের পপ-আপ সেলফি ক্যামেরা রয়েছে।

রেডমি নোট ৭
গত জানুয়ারিতে শাওমির এ ডিভাইস বাজারে ছাড়া হয়। অ্যান্ড্রয়েড ৯ দশমিক শূন্য পাইয়ের ওপর ভিত্তি করে তৈরি এমআইইউআই ১০ চালিত ডিভাইসটিতে ৬ দশমিক ৩ ইঞ্চির আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে আছে। ডিভাইসটির ৬ গিগাবাইট র‌্যাম সংস্করণে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। এতে ৪৮ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার এবং ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে।

মি৯
গত মার্চে শাওমির এ স্মার্টফোন বাজারে ছাড়া হয়। অ্যান্ড্রয়েড ৯.০ পাইয়ের ওপর ভিত্তি করে তৈরি এমআইইউআই ১০ চালিত ৬ দশমিক ৩৯ ইঞ্চি সুপার অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচস্ত্রিন ডিসপ্লের ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন অক্টা-কোর প্রসেসর আছে। ডুয়াল সিম সমর্থিত ডিভাইসটির ৬ গিগাবাইট র‌্যাম সংস্করণে ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ এবং ৮ গিগাবাইট র‌্যাম সংস্করণে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে। ডিভাইসটিতে কোনো কার্ড স্লট নেই। এতে ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ও ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।

রেডমি নোট ৭ প্রো
শাওমির এ ডিভাইস বাজারে আসে গত ফেব্রুয়ারিতে। অ্যান্ড্রয়েড ৯ দশমিক শূন্য পাইয়ের ওপর ভিত্তি করে তৈরি এমআইইউআই ১০ চালিত ডিভাইসটিতে ৬ দশমিক ৩ ইঞ্চির আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে আছে। ডিভাইসটির ৪ গিগাবাইট র্যাম সংস্করণে ৬৪ গিগাবাইট এবং ৬ গিগাবাইট র‌্যাম সংস্করণে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এতে ৪৮ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার এবং ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে।

মি৮
শাওমির এ ডিভাইস বাজারে আসে গত বছর জুনে। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিওর ওপর ভিত্তি করে তৈরি এমআইইউআই ১০.১ চালিত ৬ দশমিক ২১ ইঞ্চি সুপার অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচস্ত্রিন ডিসপ্লের ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ অক্টা-কোর প্রসেসর আছে। শাওমি মি৮-এর ৬ গিগাবাইট র‌্যামের ডিভাইসটির অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধার ওপর ভিত্তি করে তিনটি সংস্করণ বাজারে ছাড়া হয়েছে। অন্যদিকে ৮ গিগাবাইট র‌্যাম সংস্করণে রয়েছে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা। এতে ১২ ও ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে।

রেডমি কে২০ প্রো
শাওমির রেডমি কে২০ ও কে২০ প্রো একই সঙ্গে উন্মোচন করা হয়। ডুয়াল সিম সমর্থিত ডিভাইসটিতে ৬ দশমিক ৩৯ ইঞ্চির সুপার অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। অ্যান্ড্রয়েড ৯ দশমিক শূন্য পাইয়ের ওপর ভিত্তি করে তৈরি এমআইইউআই ১০ চালিত ডিভাইসটির ৬ গিগাবাইট র‌্যাম সংস্করণে ৬৪ গিগাবাইট এবং ৮ গিগাবাইট র‌্যাম সংস্করণে ১২৮ ও ২৫৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে। ডিভাইসটিতে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেন্সর এবং ২০ মেগাপিক্সেলের পপ-আপ সেলফি ক্যামেরা রয়েছে।

মি এমআইএক্স ২এস
শাওমির এ স্মার্টফোন গত বছর এপ্রিলে বাজারে ছাড়া হয়। ৫ দশমিক ৯৯ ইঞ্চি আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লের ৬ গিগাবাইট র্যাম সংস্করণে ১২৮ গিগাবাইট এবং ৮ গিগাবাইট র‌্যাম সংস্করণে ২৫৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে। এতে কোনো কার্ড স্লট নেই। ডিভাইসটিতে ১২ ও ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। শিগগিরই অ্যান্ড্রয়েড কিউ হালনাগাদ পাবে এ ডিভাইস।

মি এমআইএক্স ৩
২০১৮ সালের নভেম্বরে বাজারে ছাড়া হয় শাওমির এ স্মার্টফোন। অ্যান্ড্রয়েড ৯.০ পাইয়ের ওপর ভিত্তি করে তৈরি এমআইইউআই ১০ চালিত ৬ দশমিক ৩৯ ইঞ্চি সুপার অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচস্ত্রিন ডিসপ্লের ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন অক্টা-কোর প্রসেসর আছে। ডিভাইসটির ৬ ও ৮ গিগাবাইট র‌্যাম সংস্করণে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ এবং ১০ গিগাবাইট র‌্যাম সংস্করণে ২৫৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে। এতে কোনো কার্ড স্লট নেই। এতে ১২ ও ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ২৪ মেগাপিক্সেলের ম্যানুয়াল পপ-আপ সেলফি ক্যামেরা আছে।

মি৮ এক্সপ্লোরার
ত বছর জুলাইয়ে বাজারে আসে শাওমি মি৮ এক্সপ্লোরার। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিওর ওপর ভিত্তি করে তৈরি এমআইইউআই ১০.১ চালিত ৬ দশমিক ২১ ইঞ্চি সুপার অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচস্ত্রিন ডিসপ্লের ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ অক্টা-কোর প্রসেসর আছে। ৮ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে। এতে কোনো কার্ড স্লট নেই। এতে ডুয়াল এলইডি ফ্ল্যাশ সুবিধার ১২ ও ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে।

মি৮ স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সংস্করণ
শাওমির ৬ দশমিক ২১ ইঞ্চি ডিসপ্লের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ অক্টা-কোর প্রসেসর আছে। ৬ গিগাবাইট র‌্যামের এ ডিভাইসে ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে। ডিভাইসটিতে কোনো মেমোরি কার্ড স্লট নেই। এতে ১২ ও ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। নিরাপত্তার জন্য ডিভাইসটিতে আছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

মি ৯এসই
গত মার্চে এ ডিভাইস বাজারে ছাড়ে শাওমি। অ্যান্ড্রয়েড ৯ দশমিক শূন্য পাইয়ের ওপর ভিত্তি করে তৈরি এমআইইউআই ১০ চালিত ডিভাইসটিতে ৬ দশমিক ৯৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে আছে। ৬ গিগাবাইট র‌্যামের ডিভাইসটির ৬৪ ও ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সংস্করণ মিলছে। এতে কোনো কার্ড স্লট নেই। শাওমির এ ডিভাইসে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।

সূত্র: এক্সডিএ ডেভেলপার কমিউনিটি

Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে এলো সার্চ বার
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে এলো সার্চ বার

লাগবে না স্মার্টফোন, মস্তিষ্ক থেকেই সরাসরি কল করা যাবে!
নির্বাচিত

লাগবে না স্মার্টফোন, মস্তিষ্ক থেকেই সরাসরি কল করা যাবে!

নগদের সাথে প্রাণ-আরএফএলের নবযাত্রার চুক্তি
অর্থ ও বাণিজ্য

নগদের সাথে প্রাণ-আরএফএলের নবযাত্রার চুক্তি

ল্যাপটপে গুগল ক্রোমের এই লুকানো সেটিংস আজই চালু করুন
নির্বাচিত

বাজে নেটওয়ার্কেও সার্চের সুযোগ দেবে ক্রোমের নতুন ফিচার

প্রযুক্তি জায়ান্টদের জন্য নতুন আইনের প্রস্তুতি ইইউয়ের
নির্বাচিত

প্রযুক্তি জায়ান্টদের জন্য নতুন আইনের প্রস্তুতি ইইউয়ের

ফেসবুক স্টোরি থেকেও এখন আয় করা যাবে
নির্বাচিত

ফেসবুক স্টোরি থেকেও এখন আয় করা যাবে

Load More

ট্রেন্ডিং টপিক

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!
বিবিধ

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
নির্বাচিত

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix