Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 6 August 2026
‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

ছবি: গুগল

Share on FacebookShare on Twitter

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থিত অ্যাপল পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান অ্যাপল এম্পায়ার (Apple Empire)-এর বিরুদ্ধে ওয়ারেন্টি সেবায় দীর্ঘসূত্রতা, প্রতিশ্রুতি ভঙ্গ এবং গ্রাহকের সঙ্গে নিয়মিত যোগাযোগ না রাখার অভিযোগ উঠেছে।

আশিক মাহমুদ রিয়াদ নামে এক ভুক্তভোগী গ্রাহক অভিযোগ করেছেন, ওয়ারেন্টিতে জমা দেওয়া তাঁর Apple Mac mini M4 (16GB RAM, 256GB SSD – USA Variant) তিন মাসেরও বেশি সময় পার হলেও ফেরত পাননি। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি ডিভাইসটির বর্তমান অবস্থান সম্পর্কেও কোনো নির্ভরযোগ্য তথ্য দিতে পারেনি।

ভুক্তভোগীর দেওয়া তথ্য ও ইনভয়েস অনুযায়ী, তিনি ২০২৬ সালের ১২ এপ্রিল বসুন্ধরা সিটির Apple Empire থেকে ৭৯ হাজার টাকায় Mac mini M4 কেনেন।

তাঁর দাবি, ব্যবহারের মাত্র ১৫ দিন পর, অর্থাৎ ২৮ এপ্রিল, ডিভাইসটি স্লিপ মোডে যাওয়ার পর আর চালু হচ্ছিল না। নিজে DFU Reviveসহ বিভিন্ন পদ্ধতিতে সচল করার চেষ্টা করেও ব্যর্থ হলে তিনি ওয়ারেন্টি সেবার জন্য ডিভাইসটি বিক্রেতার কাছে জমা দেন।

গ্রাহকের অভিযোগ, শুরুতে প্রতিষ্ঠানটি জানায় যে ডিভাইসটি দুবাইয়ের অ্যাপল জেনুইন সার্ভিস সেন্টারে পাঠানো হবে এবং পুরো প্রক্রিয়ায় সর্বোচ্চ ৪৫ দিন সময় লাগবে।

কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পর তিনি জানতে পারেন, তখনও ডিভাইসটি ওয়ারেন্টির জন্য পাঠানো হয়নি।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করলে Apple Empire কর্তৃপক্ষ তাঁর সঙ্গে যোগাযোগ করে এবং জানায়, ডিভাইসটি ইতোমধ্যে অ্যাপলের সার্ভিস সেন্টারে জমা দেওয়া হয়েছে।

ভুক্তভোগীর ভাষ্য, প্রতিষ্ঠানটির অনুরোধে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনামূলক পোস্ট মুছে ফেলেন।

তিনি বলেন, এরপরও সময় গড়িয়েছে, কিন্তু ৫ আগস্ট পর্যন্ত ডিভাইসটির কোনো অগ্রগতি, রিপ্লেসমেন্ট কিংবা মেরামতের বিষয়ে নিশ্চিত তথ্য দেওয়া হয়নি। এছাড়া সাম্প্রতিক সময়ে তাঁর বার্তা ও অনুসন্ধানেরও কোনো উত্তর দিচ্ছে না প্রতিষ্ঠানটি।

তিনি অভিযোগ করেন, একজন গ্রাহক হিসেবে নিয়মিত আপডেট পাওয়ার অধিকার থাকলেও দীর্ঘ সময় ধরে তাঁকে অনিশ্চয়তার মধ্যে রাখা হয়েছে।

প্রযুক্তি খাত সংশ্লিষ্টদের মতে, ওয়ারেন্টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর উচিত গ্রাহককে নির্ধারিত সময়ের মধ্যে সেবা দেওয়া অথবা বিলম্বের সুনির্দিষ্ট কারণ লিখিতভাবে জানানো। দীর্ঘ সময় কোনো আপডেট না দেওয়া এবং যোগাযোগ এড়িয়ে চলা গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।

ভুক্তভোগী জানিয়েছেন, দ্রুত তাঁর ডিভাইসটি মেরামত বা প্রতিস্থাপন করে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যেন অন্য কোনো গ্রাহক একই ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল এম্পায়ারওয়ারেন্টি সেবাগ্রাহক হয়রানি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ম্যাকেঞ্জি এখন বিশ্বের শীর্ষ ধনী নারী
ই-কমার্স

ম্যাকেঞ্জি এখন বিশ্বের শীর্ষ ধনী নারী

ইনস্টাগ্রামে ছবির সঙ্গে জুড়ে দেয়া যাবে মিউজিক
নির্বাচিত

ইনস্টাগ্রামে রিলস বানানো আরও সহজ

জরুরি টেলিযোগাযোগ সেবায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছে অ্যামটব
টেলিকম

জরুরি টেলিযোগাযোগ সেবায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছে অ্যামটব

চীনের বাজার ছাড়তে পারে সনি
নির্বাচিত

চীনের বাজার ছাড়তে পারে সনি

ড্রোনে নজর রাখতে চায় মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ
প্রযুক্তি সংবাদ

ড্রোনে নজর রাখতে চায় মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ

দাম কমে বাজেটের মধ্যে ‘লাইকা’ ক্যামেরা, প্রশংসা কুড়াচ্ছে শাওমি ১৭টি
নির্বাচিত

দাম কমে বাজেটের মধ্যে ‘লাইকা’ ক্যামেরা, প্রশংসা কুড়াচ্ছে শাওমি ১৭টি

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি: পর্যটন শিল্পের একটি বড় অর্থনৈতিক সম্পদ
সোশ্যাল মিডিয়া

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি: পর্যটন শিল্পের একটি বড় অর্থনৈতিক সম্পদ

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট
প্রযুক্তি সংবাদ

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস
নির্বাচিত

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

স্যামসাং গ্যালাক্সি এস২৭ আল্ট্রা, প্রো ও প্লাসের ফাঁস হওয়া ডামি মডেল
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ সিরিজের ডামি মডেল ফাঁস, ক্যামেরায় বড় পরিবর্তনের আভাস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে
নির্বাচিত

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা হয়েছে...

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো

আইপিভি৬ বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ

আইপিভি৬ বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ

নতুন ডিজাইন ও কিরিন ৯-সিরিজের প্রসেসর সম্ভাবনাসহ হুয়াওয়ের পরবর্তী নোভা ফ্লিপ ফোল্ডেবল ফোন

নতুন ডিজাইন ও কিরিন ৯-সিরিজের চিপে আসছে হুয়াওয়ের নোভা ফ্লিপ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 August 2026

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV