Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রেকর্ড দামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 19 August 2026
রেকর্ড দামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি
Share on FacebookShare on Twitter

রেকর্ডমূল্যে নিলামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি (ইভি)। ব্রিটিশ আইফোন ডিজাইনার স্যার জনি আইভের পরিকল্পনায় তৈরি হয়েছিল ফেরারি লুসে গাড়িটি। ক্যালিফোর্নিয়ায় আরএম সোথেবিজের আয়োজিত নিলাম অনুষ্ঠানে ৪ কোটি ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৪৯০ কোটি টাকা) বিক্রি হয় এটি।

স্বাভাবিক মূল্যের চেয়ে ৩৫ গুণেরও বেশি দামে বিক্রি হয়েছে গাড়িটি। নিলামে বিক্রি হওয়া নতুন কোনো গাড়ির ক্ষেত্রে এটি একটি রেকর্ড। সোথেবিজ জানিয়েছে, গাড়ি বিক্রির পুরো অর্থ ফেরারি ফাউন্ডেশনের শিক্ষামূলক কর্মসূচিতে দান করা হবে। তবে বিশেষভাবে তৈরি লুসে গাড়িটির ক্রেতার নাম প্রকাশ করেনি নিলাম প্রতিষ্ঠানটি। মে মাসে লুসে মডেলটি উন্মোচন করে ফেরারি। গাড়িটির অনন্য ফিনিশিং, বিশেষ নকশার চাকা, কাস্টমাইজ করা ব্রেক এবং সাদা রঙের ফিনিশিং নজর কেড়েছিল। তবুও সমালোচনার মুখে পড়ে গাড়িটি। কেউ কেউ বলেন, গাড়িটি ফেরারির ঐতিহ্যবাহী নকশা থেকে সরে গেছে। ব্যাটারিচালিত হওয়া এবং পাঁচটি আসন থাকায় গাড়িটি ব্র্যান্ডটির পরিচয়ের একটি অংশ হারিয়েছে বলেও মন্তব্য করেন তারা।

লুসে উন্মোচনকে সাম্প্রতিক বছরগুলোতে নতুন কোনো গাড়ির অন্যতম বড় উন্মোচন হিসেবে দেখা হয়েছিল। এর মধ্য দিয়ে বৈদ্যুতিক গাড়ির (ইভি) বাজারে প্রথম বারের মতো প্রবেশ করে ‘প্র্যান্সিং হর্স’ নামে পরিচিত ফেরারি। এ বাজারে বর্তমানে আধিপত্য বিস্তার করছে ইলন মাস্কের টেসলা ও চীনের গাড়ি নির্মাতারা। ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা ও পোপ লিওকে বিলাসবহুল ব্র্যান্ডটির নতুন গাড়িটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে লুসে উন্মোচনের পরদিন গাড়িটি নিয়ে সমালোচনা শুরু হলে ফেরারির শেয়ারের দাম কমে যায়।

গাড়িটির সমালোচকদের মধ্যে ছিলেন ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি এবং ফেরারির সাবেক চেয়ারম্যান লুকা কোরদেরো দি মনতেজেমোলো। মনতেজেমোলো বলেছিলেন, গাড়িটি ‘একটি কিংবদন্তিকে ধ্বংসের ঝুঁকিতে ফেলছে’। এক বিবৃতিতে সোথেবিজ বলেছে, এই দাতব্য নিলাম ভবিষ্যত্ প্রজন্মের জন্য উদ্ভাবন, দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির একটি বাস্তব প্রকাশ। গাড়ির নিলামে ফেরারির গাড়িগুলো প্রায়ই সর্বোচ্চ দামের তালিকায় থাকে। ২০২৫ সালে একটি বিশেষভাবে তৈরি ফেরারি ডেটোনা এসপি ৩ সুপারকার নিলামে ২ কোটি ৬০ লাখ ডলার সংগ্রহ করেছিল। অর্থটি ফেরারির শিক্ষামূলক উদ্যোগে ব্যয় করার জন্য তোলা হয়। সে সময় নিলামে বিক্রি হওয়া নতুন গাড়ির সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিল এটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বৈশ্বিক বাজারে উন্মোচিত হলো রিয়েলমি জিটি ২ সিরিজের ডিজাইন
নির্বাচিত

বৈশ্বিক বাজারে উন্মোচিত হলো রিয়েলমি জিটি ২ সিরিজের ডিজাইন

পেপারফ্লাইয়ের সাথে ধামাকা শপিং
ই-কমার্স

পেপারফ্লাইয়ের সাথে ধামাকা শপিং

স্লিম-স্লিক মডেলে গ্যালাক্সি এ সিরিজের নতুন ফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

স্লিম-স্লিক মডেলে গ্যালাক্সি এ সিরিজের নতুন ফোন আনছে স্যামসাং

‘চীনের পণ্যের মান নির্ভর করে আমদানিকারকের চাহিদা ও বাজেটের ওপর’
প্রযুক্তি সংবাদ

‘চীনের পণ্যের মান নির্ভর করে আমদানিকারকের চাহিদা ও বাজেটের ওপর’

ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করার সহজ উপায়
কিভাবে করবেন

ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করার সহজ উপায়

এআই দিয়ে বিকৃত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিলে কীভাবে ডিলিট করবেন
প্রযুক্তি সংবাদ

এআই দিয়ে বিকৃত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিলে কীভাবে ডিলিট করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই
কিভাবে করবেন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
ই-কমার্স

ফুডপান্ডার কমিশন-চার্জ নিয়ে ক্ষোভ, ৫ অক্টোবর চট্টগ্রামে সেবা বন্ধের ঘোষণা

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 August 2026

রেকর্ড দামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি

Techzoom.TV |
TechzoomTV