Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 23 August 2026
১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’
Share on FacebookShare on Twitter

বড় ব্যাটারি ও দীর্ঘস্থায়ী ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে এক্স সিরিজে নতুন দুটি স্মার্টফোন আনতে যাচ্ছে চীনা ব্র্যান্ড পোকো। ‘পোকো এক্স৮’ ও ‘পোকো এক্স৮ পাওয়ার’ নামের ফোন দুটির বেশ কিছু তথ্য ইতোমধ্যে ফাঁস হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিপণনসংক্রান্ত নথি অনুযায়ী, নতুন ফোন দুটি শাওমির ‘রেডমি নোট ১৭ প্রো’ ও ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স’-এর রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। তবে পোকোর পক্ষ থেকে এখনো এসব তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

পোকো এক্স৮

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, পোকো এক্স৮-এ থাকবে ৬ দশমিক ৮৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটির সর্বোচ্চ উজ্জ্বলতা হতে পারে ৩ হাজার ৫০০ নিটস এবং সুরক্ষায় থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২।

ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৪ চিপসেট ব্যবহারের কথা রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে ৫০ মেগাপিক্সেলের অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সমর্থিত প্রধান সেন্সরের সঙ্গে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে।

এর সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে ৯ হাজার এমএএইচ ব্যাটারি। ব্যাটারিটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং এবং ২২ দশমিক ৫ ওয়াট রিভার্স চার্জিং সমর্থন করতে পারে।

পানি ও ধুলা প্রতিরোধে ফোনটিতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং থাকার কথা জানা গেছে। সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে চারটি বড় অ্যান্ড্রয়েড আপডেট এবং ছয় বছর নিরাপত্তা আপডেট দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে দাবি করা হয়েছে।

১০,০০০ এমএএইচ ব্যাটারি পোকো এক্স৮ পাওয়ারে

সিরিজের আরও শক্তিশালী মডেল হিসেবে আসতে পারে পোকো এক্স৮ পাওয়ার। এতে এক্স৮-এর মতোই ৬ দশমিক ৮৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহারের কথা রয়েছে।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে স্ন্যাপড্রাগন ৬ জেন ৫ চিপসেট থাকতে পারে। পেছনে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সঙ্গে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়ার কথা রয়েছে।

তবে ফোনটির সবচেয়ে আলোচিত ফিচার হতে যাচ্ছে এর ১০ হাজার এমএএইচ ব্যাটারি। বিশাল এই ব্যাটারির সঙ্গে ১০০ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং এবং ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকতে পারে।

পানি ও ধুলা প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেটের ক্ষেত্রেও এক্স৮-এর মতো সুবিধা থাকার কথা রয়েছে।

সেপ্টেম্বরে আসতে পারে ভারতে

ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের শুরুতেই ভারতের বাজারে পোকো এক্স৮ ও এক্স৮ পাওয়ার উন্মোচন করতে পারে। সিরিজের বর্তমান এক্স৮ প্রো মডেলের তুলনায় নতুন ফোন দুটির দাম তুলনামূলক কম রাখা হতে পারে।

তবে লঞ্চের তারিখ, দাম ও চূড়ান্ত স্পেসিফিকেশন সম্পর্কে পোকোর আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ফাঁস হওয়া এসব তথ্যকে সম্ভাব্য হিসেবেই বিবেচনা করতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পোকো

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো ভি১৯ নিও…
নির্বাচিত

ভিভো ভি১৯ নিও…

কার্ভড ডিসপ্লে নিয়ে ফাইভ জি স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

কার্ভড ডিসপ্লে নিয়ে ফাইভ জি স্মার্টফোন আনছে ভিভো

করোনায় প্রযুক্তিতে দক্ষ কর্মীদের চাহিদা বেড়েছে
নির্বাচিত

করোনায় প্রযুক্তিতে দক্ষ কর্মীদের চাহিদা বেড়েছে

শিক্ষার্থীদের জন্য সস্তায় ল্যাপটপ আনছে গুগল-এইচপি
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের জন্য সস্তায় ল্যাপটপ আনছে গুগল-এইচপি

শুরু হচ্ছে আজ বেসিস সফটএক্সপো
নির্বাচিত

শুরু হচ্ছে আজ বেসিস সফটএক্সপো

ওয়ারেন্টি থাকলেও দিতে হয় টাকা: রায়ান্সের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়সম অভিযোগ
নির্বাচিত

ওয়ারেন্টি থাকলেও দিতে হয় টাকা: রায়ান্সের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়সম অভিযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই
কিভাবে করবেন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

বাংলাদেশে অনারের কানেক্টেড ইকোসিস্টেম ও রোবট ফোন প্রদর্শন
নির্বাচিত

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বাংলাদেশে বড় কানেক্টেড ইকোসিস্টেম গড়ছে অনার

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
ই-কমার্স

ফুডপান্ডার কমিশন-চার্জ নিয়ে ক্ষোভ, ৫ অক্টোবর চট্টগ্রামে সেবা বন্ধের ঘোষণা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশকে প্রযুক্তির ভোক্তা থেকে উৎপাদক ও রপ্তানিকারক দেশে...

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 August 2026

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

Techzoom.TV |
TechzoomTV