Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 24 August 2026
আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
Share on FacebookShare on Twitter

প্রতিবছরের মতো এবারও সেপ্টেম্বরে নতুন আইফোন সিরিজ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাতে জানা যাচ্ছে, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে পারে প্রতিষ্ঠানটির বহুল প্রতীক্ষিত আইফোন ১৮ সিরিজের উদ্বোধনী আয়োজন।

টিপস্টারদের দাবি, চলতি সপ্তাহেই নতুন আইফোন উন্মোচন অনুষ্ঠানের আনুষ্ঠানিক তারিখ জানাতে পারে অ্যাপল। সাম্প্রতিক বছরগুলোর ঘোষণার সময়সূচি বিবেচনায় নিয়ে আগামী বৃহস্পতিবার এ বিষয়ে ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

তবে এবারের সেপ্টেম্বারের আয়োজনে আইফোন ১৮ সিরিজের সব মডেল নাও দেখা যেতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, আইফোন ১৮-এর স্ট্যান্ডার্ড সংস্করণ, আইফোন ১৮ই এবং আইফোন এয়ার ২ পরবর্তী বছর উন্মোচন করা হতে পারে।

সেপ্টেম্বরে আসতে পারে সাত ডিভাইস

প্রযুক্তি বিষয়ক প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের অনুষ্ঠানে মোট সাতটি নতুন ডিভাইস উন্মোচন করতে পারে অ্যাপল। এর মধ্যে থাকতে পারে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স।

সবচেয়ে বড় চমক হতে পারে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন। দীর্ঘদিন ধরে এ ধরনের ডিভাইস নিয়ে গুঞ্জন থাকলেও এবারই প্রথম বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি বলে ধারণা করা হচ্ছে।

ছোট হতে পারে ডায়নামিক আইল্যান্ড

আইফোন ১৮ প্রো সিরিজে ডিসপ্লে ও ক্যামেরা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে অ্যাপল। এর মধ্যে অন্যতম হতে পারে ফেস আইডি প্রযুক্তির নকশায় পরিবর্তন।

প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, ফেস আইডির কিছু প্রয়োজনীয় উপাদান ডিসপ্লের নিচে বসানোর প্রযুক্তি নিয়ে কাজ করছে অ্যাপল। এমনটি হলে ডিসপ্লের ওপরের অংশে থাকা ডায়নামিক আইল্যান্ডের আকার আরও ছোট করা সম্ভব হবে।

ভবিষ্যতের আইফোনে ডায়নামিক আইল্যান্ড পুরোপুরি সরিয়ে দেওয়ার পথও এতে তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ২০ প্রো চিপে বাড়বে পারফরম্যান্স

আইফোন ১৮ প্রো এবং ১৮ প্রো ম্যাক্স—দুই মডেলেই অ্যাপলের নতুন এ২০ প্রো চিপ ব্যবহারের গুঞ্জন রয়েছে। নতুন প্রজন্মের চিপটি আগের তুলনায় আরও শক্তিশালী পারফরম্যান্স ও উন্নত বিদ্যুৎ দক্ষতা দিতে পারে।

আইফোন ১৮ প্রো ম্যাক্সে তুলনামূলক বড় ব্যাটারি ব্যবহারের কথাও শোনা যাচ্ছে। এ কারণে ফোনটির পুরুত্ব সামান্য বাড়তে পারে।

ফোল্ডেবল আইফোনে নাও থাকতে পারে ফেস আইডি

অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন এবারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে পারে। গুঞ্জন অনুযায়ী, ডিভাইসটিতে ভাঁজ করার পরও ব্যবহারের উপযোগী একটি বাইরের ডিসপ্লে এবং ভেতরে বড় আকারের মূল ডিসপ্লে থাকবে।

ভাঁজ করা অবস্থায় ফোনটি প্রচলিত স্মার্টফোনের মতো ব্যবহার করা যাবে। আর পুরোপুরি খুললে বড় পর্দায় মাল্টিটাস্কিং ও অন্যান্য কাজের সুবিধা পাওয়া যাবে।

তবে পাতলা নকশা ও অভ্যন্তরীণ জায়গার সীমাবদ্ধতার কারণে এতে ফেস আইডি নাও থাকতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর পরিবর্তে অন্য কোনো বায়োমেট্রিক নিরাপত্তা প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

ফোল্ডেবল আইফোনটির দাম ২ হাজার ডলারের বেশি হতে পারে বলে গুঞ্জন রয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আড়াই লাখ টাকার কাছাকাছি, যদিও কর ও আমদানি খরচ যুক্ত হলে স্থানীয় বাজারে দাম আরও বেশি হতে পারে।

নতুন অ্যাপল ওয়াচও আসতে পারে

আইফোনের পাশাপাশি সেপ্টেম্বরের আয়োজনে নতুন প্রজন্মের অ্যাপল ওয়াচ উন্মোচন করতে পারে অ্যাপল। তালিকায় থাকতে পারে অ্যাপল ওয়াচ সিরিজ ১২ এবং অ্যাপল ওয়াচ আলট্রা ৪।

তবে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি অ্যাপল। ফলে চূড়ান্ত মডেল, ফিচার ও মূল্য জানতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন ১৮

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে হুয়াওয়ে এনজয় ২০ প্লাস
নির্বাচিত

আসছে হুয়াওয়ে এনজয় ২০ প্লাস

ইন্টারনেটের দামে জাতিসংঘের লক্ষ্য পূরণ বাংলাদেশের
টেলিকম

দেশে ইন্টারনেট ব্যবহারকারী ১৮ কোটি, ২০১৮ সালে ছিল চার কোটি

পিএস৪ মালিকদের ‘ফ্রি গেম’ দিচ্ছে সনি
প্রযুক্তি সংবাদ

মেটাভার্সে বিশাল বিপ্লবের জন্য ‘তৈরি হচ্ছে’ সনি

মোবাইল খাতের কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব এর ব্যবহার, গ্রাহক ও জিডিপি প্রবৃদ্ধিতে পড়বে
প্রযুক্তি সংবাদ

মোবাইল খাতের কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব এর ব্যবহার, গ্রাহক ও জিডিপি প্রবৃদ্ধিতে পড়বে

পেটেন্ট লঙ্ঘন: ভেরাইজনের বিরুদ্ধে আদালতে হুয়াওয়ে
নির্বাচিত

পেটেন্ট লঙ্ঘন: ভেরাইজনের বিরুদ্ধে আদালতে হুয়াওয়ে

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর ডিজাইন করল শিক্ষার্থী
প্রযুক্তি সংবাদ

৩১ দুর্গম দ্বীপে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
প্রযুক্তি সংবাদ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 August 2026

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই

Techzoom.TV |
TechzoomTV