Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৬ সালে বিশ্বে স্মার্টফোন শিপমেন্ট কমবে ১৪.৩ শতাংশ, ঘুরে দাঁড়াবে ২০২৮ থেকে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 28 August 2026
যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
Share on FacebookShare on Twitter

মেমোরি ও চিপসেটসহ স্মার্টফোনের বিভিন্ন যন্ত্রাংশের দাম বৃদ্ধি এবং ক্রেতাদের ক্রয়ক্ষমতার ওপর বাড়তি চাপের কারণে ২০২৬ সালে বিশ্ববাজারে স্মার্টফোনের শিপমেন্ট ১৪.৩ শতাংশ কমতে পারে। বাজারের এই মন্দা ২০২৭ সাল পর্যন্ত অব্যাহত থাকার পর ২০২৮ সালে পরিস্থিতির উন্নতি হওয়ার পূর্বাভাস দিয়েছে কাউন্টারপয়েন্ট রিসার্চ।

বাজার গবেষণা প্রতিষ্ঠানটির সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, যন্ত্রাংশের বাড়তি ব্যয় বিশেষ করে বাজেট ও মিড-রেঞ্জ স্মার্টফোন নির্মাতাদের ওপর চাপ তৈরি করবে। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় অনেক প্রতিষ্ঠানকে দাম বাড়ানো অথবা কম লাভজনক মডেলের উৎপাদন কমানোর মতো সিদ্ধান্ত নিতে হতে পারে।

স্যামসাংয়ের শিপমেন্ট বাড়তে পারে

বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে বড় ধরনের সংকোচন দেখা দিলেও স্যামসাংয়ের শিপমেন্ট ২০২৬ সালে ০.৮ শতাংশ বাড়তে পারে। শক্তিশালী সরবরাহ ব্যবস্থা, চিপ ও মেমোরির তুলনামূলক সহজলভ্যতা এবং বিস্তৃত বৈশ্বিক বাজারকে এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটির বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে।

এই প্রবৃদ্ধির ফলে বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষ অবস্থানে আবারও স্যামসাং ফিরতে পারে বলে পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে।

কমবে অ্যাপলের শিপমেন্টও

অন্যদিকে অ্যাপলের শিপমেন্ট ২০২৬ সালে ২.১ শতাংশ কমতে পারে। তবে ২০২৭ সালে প্রতিষ্ঠানটি ২.৮ শতাংশ প্রবৃদ্ধিতে ফিরতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আইফোন ১৮ সিরিজের সম্ভাব্য মূল্যবৃদ্ধি এবং নতুন মডেল বাজারে আনার সময়সূচিতে পরিবর্তন চাহিদার ওপর প্রভাব ফেলতে পারে। পাশাপাশি ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে অ্যাপল তাদের প্রথম ফোল্ডেবল আইফোন উন্মোচন করতে পারে বলেও প্রতিবেদনে ইঙ্গিত রয়েছে।

চীনা ব্র্যান্ডগুলোতে বড় চাপ

মন্দার সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে চীনা স্মার্টফোন নির্মাতাদের ওপর। HONOR, OPPO, vivo, Xiaomi এবং Transsion-এর মতো ব্র্যান্ডগুলোর শিপমেন্ট ২০২৬ সালে ১৫ থেকে ৩৪ শতাংশ পর্যন্ত কমতে পারে।

বিশেষ করে বাজেট ও মিড-রেঞ্জ ফোনের উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় এসব প্রতিষ্ঠানের মুনাফার ওপর চাপ তৈরি হতে পারে। ফলে কিছু মডেলের দাম বাড়ানো কিংবা কম লাভজনক পণ্যের উৎপাদন বন্ধ করার পথ বেছে নিতে হতে পারে কোম্পানিগুলোকে।

ব্যতিক্রম হুয়াওয়ে

চীনের অন্যান্য বড় ব্র্যান্ডের বিপরীতে হুয়াওয়ে ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখতে পারে। পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে প্রতিষ্ঠানটির স্মার্টফোন শিপমেন্ট ৮ শতাংশ এবং ২০২৭ সালে আরও ৪.৩ শতাংশ বাড়তে পারে।

নিজস্ব HiSilicon প্রসেসর এবং চীনের অভ্যন্তরীণ বাজারে শক্তিশালী চাহিদা হুয়াওয়ের প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৮ সালে ঘুরে দাঁড়ানোর আশা

কাউন্টারপয়েন্টের পূর্বাভাস অনুযায়ী, ২০২৮ সালে স্মার্টফোনের যন্ত্রাংশ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে বৈশ্বিক শিপমেন্ট ৪.৮ শতাংশ বাড়তে পারে।

এদিকে দশকের শেষ দিকে ৬জি প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার শুরু হলে স্মার্টফোন বাজারে নতুন করে প্রবৃদ্ধির গতি তৈরি হতে পারে। ২০২৯-২০৩০ সালের মধ্যে বাজার ২০২৪-২০২৫ সালের তুলনামূলক স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনাও দেখানো হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: 6G smartphone marketApple iPhone shipmentCounterpoint ResearchHONORSamsung smartphone shipmentsmartphone market 2026VivoXiaomiঅপোস্মার্টফোন শিপমেন্টস্মার্টফোন শিপমেন্ট ২০২৬হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিসকোর বর্ষসেরা পার্টনার এক্সপ্রেস সিস্টেমস, আইটি খাতে দক্ষ জনবলের সংকটের তাগিদ
প্রযুক্তি সংবাদ

সিসকোর বর্ষসেরা পার্টনার এক্সপ্রেস সিস্টেমস, আইটি খাতে দক্ষ জনবলের সংকটের তাগিদ

হুয়াওয়ে ও শাওমির পেটেন্ট চুক্তি
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে ও শাওমির পেটেন্ট চুক্তি

ইনস্টাগ্রামে ছদ্মবেশীদের শনাক্তের উপায়
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে ছদ্মবেশীদের শনাক্তের উপায়

ফ্রিল্যান্সিংয়ে আগ্রহ বাড়াতে ল্যাপটপ পাচ্ছে ২৫ হাজার নারী
প্রযুক্তি সংবাদ

ফ্রিল্যান্সিংয়ে আগ্রহ বাড়াতে ল্যাপটপ পাচ্ছে ২৫ হাজার নারী

শাওমি
নির্বাচিত

শাওমি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক আনল

ব্যাটারিতে বিপ্লব ঘটাতে যাচ্ছে শাওমি, কখনোই শেষ হবে না চার্জ
নির্বাচিত

ব্যাটারিতে বিপ্লব ঘটাতে যাচ্ছে শাওমি, কখনোই শেষ হবে না চার্জ

Load More

ট্রেন্ডিং টপিক

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল
নির্বাচিত

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান
প্রযুক্তি সংবাদ

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ
প্রযুক্তি সংবাদ

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 August 2026

২০২৬ সালে বিশ্বে স্মার্টফোন শিপমেন্ট কমবে ১৪.৩ শতাংশ, ঘুরে দাঁড়াবে ২০২৮ থেকে

Techzoom.TV |
TechzoomTV