Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 13 September 2026
মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের সোশ্যাল কমার্স ইকোসিস্টেম দ্রুতগতিতে বড় হচ্ছে। বর্তমানে প্রায় ২ লাখ মার্চেন্ট এই খাতে ব্যবসা করছেন, যা দেশের মোট ডিজিটাল কমার্সের ৮০ শতাংশেরও বেশি। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এখন আগের চেয়ে অনেক বেশি অর্ডার, গ্রাহক, সেলস চ্যানেল ও অপারেশনাল টুলস ম্যানেজ করতে হয়। মার্চেন্টরা যাতে সহজে এবং দক্ষতার সঙ্গে বিজনেস পরিচালনা ও বড় করতে পারেন, সেজন্য বাংলাদেশের সর্ববৃহৎ ডিজিটাল কমার্স প্ল্যাটফর্ম পাঠাও নিয়ে এলো ‘পাঠাও কমার্স’।

এটি একটি অল-ইন-ওয়ান প্ল্যাটফর্ম, যেখানে স্টোরফ্রন্ট, সেলস চ্যানেল, অর্ডার, ইনভেন্টরি, পেমেন্ট, ডেলিভারি ও কাস্টমার কমিউনিকেশন, সবকিছু এক জায়গাতেই পাওয়া যাবে।

বর্তমান মার্চেন্টদের তিনটি মূল চাহিদাকে (ম্যানেজমেন্ট, এফিশিয়েন্সি এবং গ্রোথ) কেন্দ্র করে পাঠাও কমার্স তৈরি করা হয়েছে। এটি মার্চেন্টদের ম্যানুয়াল কাজ কমিয়ে, দৈনন্দিন অপারেশন সহজ করে এবং ব্যবসাকে বড় করার দিকে মনোযোগ দিতে সাহায্য করে।

পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ বলেন, ‘বহু বছর ধরে মার্চেন্টরা ডেলিভারির হ্যাসেল কমাতে এবং নিরাপদে গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দিতে পাঠাও-এর ওপর আস্থা রেখেছেন। পাঠাও কমার্স-এর মাধ্যমে আমরা সেই কমিটমেন্টের পরিধি ডেলিভারির বাইরেও নিয়ে যাচ্ছি। আমরা মার্চেন্টদের একটি সিঙ্গেল প্ল্যাটফর্ম দিচ্ছি, যেখানে তারা স্টোরফ্রন্ট ও অর্ডার থেকে শুরু করে ইনভেন্টরি, সেলস, পেমেন্ট, ডেলিভারি এবং কাস্টমার কমিউনিকেশন, সবকিছু একসঙ্গে ম্যানেজ করতে পারবেন। একাধিক টুলস ব্যবহারের ঝামেলা দূর করে আমরা মার্চেন্টদের পূর্ণ নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস দিচ্ছি, যাতে তারা কাস্টমারদের ওপর মনোযোগ দিতে পারেন, নিজেদের বিজনেসকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারেন এবং নতুন সুযোগগুলোকে বড় বিজনেসে রূপান্তর করতে পারেন।’

ম্যানেজমেন্ট

পুরো বিজনেস ম্যানেজ করুন এক প্ল্যাটফর্মেই বিজনেস চালানোর জন্য মার্চেন্টদের যেসব টুলস প্রয়োজন, তার সবকিছুই একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছে পাঠাও কমার্স। মার্চেন্টরা একটি সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকেই তাদের প্রোডাক্ট ক্যাটালগ, অর্ডার, পেমেন্ট, ইনভেন্টরি ও ডেলিভারি ম্যানেজ করতে পারবেন এবং একটি প্রফেশনাল অনলাইন স্টোরফ্রন্টও তৈরি করতে পারবেন।

এছাড়াও প্ল্যাটফর্মটি Shopify, WooCommerce এবং Daraz-এর মতো থার্ড-পার্টি সেলস চ্যানেলের সাথে সহজেই যুক্ত করা যাবে ইন্টিগ্রেশনের মাধ্যমে। ফলে মার্চেন্টরা তাদের বর্তমান সেলস অপারেশনগুলো পাঠাও কমার্স-এ নিয়ে আসতে পারবেন। এই প্ল্যাটফর্মে সেলস, অর্ডার, ইনভেন্টরি ও ইনকাম সংক্রান্ত সকল তথ্য অটোমেটিক আপডেট হয়ে যায়, যা মার্চেন্টদের পুরো বিজনেসের ওপর পরিষ্কার ধারণা ও নিয়ন্ত্রণ দেয়। একাধিক আলাদা আলাদা টুলসের ওপর নির্ভর না করে মার্চেন্টরা এখন এক জায়গা থেকেই সবকিছু ম্যানেজ করতে পারবেন।

এক ক্লিকেই অর্ডার থেকে ডেলিভারি

অনেক অনলাইন মার্চেন্টদের জন্য একটিমাত্র সেল সম্পন্ন করতে Facebook Messenger, Instagram DM, WhatsApp, spreadsheets এবং ডেলিভারি প্ল্যাটফর্মের মধ্যে বার বার অদলবদল করতে হয়। এতে প্রায়ই একই তথ্য একাধিকবার লিখতে হয়।

পাঠাও কমার্স একটি ইউনিফাইড চ্যাট ইনবক্সের মাধ্যমে এই প্রসেসটিকে সহজ করে তুলেছে। Meta’র অফিশিয়াল ইন্টিগ্রেশনের মাধ্যমে তারা উল্লেখিত সব যোগাযোগ মাধ্যমের কাস্টমার মেসেজগুলো এক জায়গায় নিয়ে এসেছে। মার্চেন্টরা চ্যাটের ভেতরেই অর্ডারের হিস্ট্রি দেখতে পারবেন। সঙ্গে পাঠাও-এর দেশব্যাপী প্রায় ১ কোটি ইউনিক অ্যাড্রেসের ডেটাবেস ব্যবহার করে তৈরি করা AI-enabled সাপোর্টের সাহায্যে খুব দ্রুত ডেলিভারির তথ্য ইনপুট দিতে পারবেন।

মার্চেন্টরা কাস্টমার চ্যাট উইন্ডোর ভেতরেই একটি ‘ইনস্ট্যান্ট চেকআউট’ লিঙ্ক তৈরি করতে পারবেন। ফলে কাস্টমাররা এক ধাপেই তাদের অর্ডার ও পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। অর্ডার প্লেস হয়ে গেলেই পিকআপ এজেন্ট নিজে থেকেই মার্চেন্টের দোরগোড়ায় পৌঁছে যাবে। আর কাস্টমারের কাছে সাথে সাথে একটি ট্র্যাকিং লিঙ্ক শেয়ার হয়ে যাবে, এতে কাস্টমারকে প্রতিটি ধাপে আর রিপ্লাই দিতে হবে না, অটোমেটিক প্রসেসে কাস্টমার আপডেট পেয়ে যাবেন।

বারবার প্ল্যাটফর্ম বদলানো, কপি-পেস্ট করা ও ম্যানুয়াল কাজের কোঅর্ডিনেশন কমানোর মাধ্যমে পাঠাও কমার্স কাস্টমারের সাথে কথা বলা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত পুরো প্রসেসটিকে অনেক বেশি দ্রুত ও সহজ করে তোলে।

স্মার্টভাবে বিজনেস গ্রো করুন

দৈনন্দিন অপারেশনের ধাপ পেরিয়ে বিজনেস গ্রো করতে যা দরকার, মার্চেন্টদের সেই টুলগুলো দিয়ে থাকে পাঠাও কমার্স। মার্চেন্টরা তাদের স্টোরফ্রন্ট কাস্টমাইজ করতে পারবেন, সেলস ও ইনভেন্টরি ট্র্যাক করতে পারবেন এবং অ্যানালিটিক্স দেখে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। খুব শীঘ্রই মেটা ক্যাটালগ ইন্টিগ্রেশনের মাধ্যমে সরাসরি স্পন্সর্ড ক্যাম্পেইন চালানোর সুবিধাও আসছে।

নিরাপদ পেমেন্ট, পাঠাও পে-এর মাধ্যমে ইন্সট্যান্ট পে-আউট, রিয়েল-টাইম ডেলিভারি ট্র্যাকিং এবং কাস্টমার ট্রাস্ট রেটিং মার্চেন্টদের আরও আত্মবিশ্বাসের সাথে সেল করতে সাহায্য করে। হিস্টোরিক্যাল ডাটার ওপর ভিত্তি করে তৈরি এই ট্রাস্ট রেটিং সোশ্যাল কমার্সে রিটার্নের হার এক সংখ্যার ঘরে আটকে রাখতে সাহায্য করে, যেখানে বাংলাদেশের অন্যান্য অনলাইন মার্কেটপ্লেসে রিটার্নের হার প্রায় ৩০ শতাংশ।

এছাড়া পাঠাও কমার্স-এর মাধ্যমে মার্চেন্টরা তাদের পুরো প্রোডাক্ট ক্যাটালগ ‘পাঠাও শপ’-এ পাবলিশ করতে পারবেন, যা মাত্র কয়েকটি ক্লিকেই সেলের নতুন একটি মাধ্যম খুলে দেয়। পাশাপাশি পাঠাও-এর ইনস্ট্যান্ট ডেলিভারির মাধ্যমে মার্চেন্টরা দ্রুত ডেলিভারির অর্ডারগুলো সহজে পারফর্ম করতে পারবেন। এসব কাজ অটোমেট করার জন্য মার্চেন্টরা পাঠাও কমার্স-এর সাথে সরাসরি API যুক্ত করে নিতে পারবেন।

বাংলাদেশের ডিজিটাল কমার্স ইনফ্রাস্ট্রাকচার তৈরি

বাংলাদেশের এক নম্বর ই-কমার্স লজিস্টিকস প্রোভাইডার থেকে দেশের ডিজিটাল কমার্স ইনফ্রাস্ট্রাকচারে রূপান্তরের পথে পাঠাও কমার্স-এর এই উদ্ভাবন, একটি বড় মাইলফলক। লজিস্টিকস, পেমেন্ট, কমিউনিকেশন ও বিজনেস ম্যানেজমেন্টকে এটি একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছে।

শুরু করতে ভিজিট করুন: commerce.pathao.com

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পাঠাও কমার্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-ক্যাবের পঞ্চম বর্ষপূর্তি
ই-কমার্স

ই-ক্যাবের পঞ্চম বর্ষপূর্তি

সাশ্রয়ী মূল্যের এয়ারপডস প্রো আনছে অ্যাপল!
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী মূল্যের এয়ারপডস প্রো আনছে অ্যাপল!

গ্যালাক্সি এস২৩ আল্ট্রায় থাকবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা!
নির্বাচিত

গ্যালাক্সি এস২৩ আল্ট্রায় থাকবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা!

গুগলকে হটিয়ে শীর্ষে অ্যামাজন
নির্বাচিত

গুগলকে হটিয়ে শীর্ষে অ্যামাজন

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি তৈয়্যব আহমদের আহ্বান
নির্বাচিত

প্রবাসী ভোটে গোপনীয়তা অটুট থাকবে : ফয়েজ

নিজস্ব সার্চ ইঞ্জিন আনছে অ্যাপল!
নির্বাচিত

অ্যাপলের নতুন সফটওয়্যার কি আশীর্বাদ হয়ে উঠবে

Load More

ট্রেন্ডিং টপিক

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?
প্রযুক্তি সংবাদ

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও সমাধানের উপায় জানুন
নির্বাচিত

আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও সমাধানের উপায় জানুন

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান
প্রযুক্তি সংবাদ

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন
কিভাবে করবেন

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি)...

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 September 2026

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো 'পাঠাও কমার্স'

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix