Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 14 September 2026
২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল
Share on FacebookShare on Twitter

নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর চীনে ‘ফাইন্ড এক্স১০’ সিরিজের নতুন ডিভাইসগুলো উন্মোচন করা হবে।

উন্মোচনের আগে চীনা ই-কমার্স ও প্রি-অর্ডার প্ল্যাটফর্মগুলোতে সিরিজটির সম্ভাব্য মডেল, রং এবং মেমোরি-স্টোরেজ কনফিগারেশনের তথ্য প্রকাশ পেয়েছে। পাশাপাশি একই অনুষ্ঠানে নতুন স্মার্টওয়াচ ও ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাডও উন্মোচনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, সিরিজটিতে Find X10, Find X10 Pro Max এবং Find X10E—এই তিনটি মডেল থাকতে পারে।

যে কনফিগারেশনে মিলতে পারে

Find X10 Pro Max মডেলটি Warm Orange, Moon White ও Light Titanium রঙে আসতে পারে। এতে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ থেকে শুরু করে ১৬ জিবি র‍্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ পর্যন্ত চারটি কনফিগারেশন থাকার তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে Find X10 মডেলটি Qingcheng Orange, Ice Blue ও Light Titanium রঙে পাওয়া যেতে পারে। এই মডেলেও ১২ জিবি + ২৫৬ জিবি, ১২ জিবি + ৫১২ জিবি, ১৬ জিবি + ৫১২ জিবি এবং ১৬ জিবি + ১ টেরাবাইট—চারটি মেমোরি-স্টোরেজ সংস্করণের কথা বলা হয়েছে।

তুলনামূলকভাবে Find X10E-তে Ice Blue ও Light Titanium রঙের পাশাপাশি ১২ জিবি + ২৫৬ জিবি এবং ১৬ জিবি + ৫১২ জিবি—দুটি কনফিগারেশন থাকার তথ্য মিলেছে।

থাকছে নতুন মিডিয়াটেক চিপ

সিরিজের সবচেয়ে শক্তিশালী মডেল Find X10 Pro Max-এ মিডিয়াটেকের নতুন Dimensity 9600 Pro চিপসেট ব্যবহারের সম্ভাবনা রয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, চিপটি ২ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি হতে পারে।

স্ট্যান্ডার্ড Find X10 মডেলে থাকতে পারে ৩ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি কাস্টমাইজড Dimensity 9600M চিপসেট। তবে Find X10E-এর প্রসেসর সম্পর্কে এখনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

একই অনুষ্ঠানে স্মার্টওয়াচ ও ইয়ারবাড

স্মার্টফোনের পাশাপাশি ২২ সেপ্টেম্বরের অনুষ্ঠানে অপো নতুন দুটি পরিধানযোগ্য ডিভাইসও উন্মোচন করতে পারে।

Oppo Watch S2 স্মার্টওয়াচটি Vibrant Orange, Misty Powder ও Mountain Shadow Gray রঙে আসার কথা রয়েছে।

অন্যদিকে Oppo Enco X4 TWS ইয়ারবাড পাওয়া যেতে পারে Pink Gold, Soft White ও Titanium Grey রঙে।

অপো এখনো প্রতিটি ডিভাইসের পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন ও বাজারমূল্য প্রকাশ করেনি। ফলে ২২ সেপ্টেম্বরের আনুষ্ঠানিক উন্মোচনেই সিরিজটির চূড়ান্ত কনফিগারেশন, দাম ও বাজারে সরবরাহের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করলো ১১তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

দেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করলো ১১তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড

দেশের মানুষকে ডিজিটাল লিটারেট সিটিজেন হিসেবে গড়ে তুলতে হবে: পলক
প্রযুক্তি সংবাদ

দেশে আইটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করবে জাপানের ফুজিৎসু

ভাঁজ করা ল্যাপটপ
নির্বাচিত

ভাঁজ করা ল্যাপটপ

লকডাউনে ভাইবারে কল বেড়েছে ৪ গুণ
প্রযুক্তি সংবাদ

সুপার অ্যাপ ক্যাটাগরিতে প্রবেশ করল ভাইবার

পূজায় প্রিয়জনকে কোন গ্যাজেট উপহার দেবেন
প্রযুক্তি সংবাদ

পূজায় প্রিয়জনকে কোন গ্যাজেট উপহার দেবেন

ভাঁজ করা স্মার্টফোন আনছে হুয়াওয়ে
নির্বাচিত

ভাঁজ করা স্মার্টফোন আনছে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস
নির্বাচিত

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
নির্বাচিত

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

রাইড শেয়ারিং
অটোমোবাইল

`উবার’ সার্ভার থেকে গ্রাহক ও চালকের তথ্য চুরি

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং
বিবিধ

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 September 2026

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

Techzoom.TV |
TechzoomTV