Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে ৪-৫ হাজার টাকায় মিলবে স্মার্টফোন: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 20 September 2026
৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

দেশে কম দামে স্মার্টফোন উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এখন চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই স্মার্টফোন কেনার সুযোগ তৈরি হচ্ছে। এর ফলে কৃষকসহ সাধারণ মানুষের কাছে প্রযুক্তির ব্যবহার আরও সহজ হবে।

শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ২.০’ শীর্ষক গ্রুপ ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, সাশ্রয়ী দামের স্মার্টফোন সহজলভ্য হলে কৃষক ও সাধারণ মানুষ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য দ্রুত পেতে পারবেন। আবহাওয়ার পূর্বাভাস, জমিতে সারের প্রয়োজনীয় মাত্রা এবং কৃষিপণ্যের বাজারদর জানার মতো কাজে তারা প্রযুক্তি ব্যবহার করতে পারবেন।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও ফার্মার কার্ডের পাশাপাশি ইমাম ও পুরোহিতদের ভাতা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ব্যবস্থার ফলে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আনা সহজ হবে।

প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অংশগ্রহণ বাড়াতে শক্তিশালী ইন্টারনেট অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেন আমির খসরু। তার মতে, ‘এক নাগরিক এক ওয়ালেট’ ব্যবস্থা চালুর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে। ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে টেকসই উন্নয়নের পথ আরও সহজ হবে।

অর্থমন্ত্রী বলেন, ডিজিটাল অন্তর্ভুক্তি ও আর্থিক অন্তর্ভুক্তি পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ডিজিটাল অর্থনীতির বিকাশে নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ অপরিহার্য। প্রয়োজনীয় অবকাঠামো ছাড়া ডিজিটাল আর্থিক সেবার পূর্ণ সুবিধা জনগণের কাছে পৌঁছানো সম্ভব নয়।

তিনি আরও জানান, ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ কর্মসূচির আওতায় প্রত্যন্ত এলাকার উৎপাদক ও কারিগরদের চিহ্নিত করে তাদের ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন ব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে উদ্ভাবন অব্যাহত রাখতে সাইবার নিরাপত্তা ও প্রয়োজনীয় নীতিগত সুরক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

পহেলা জুলাই থেকে ইতিহাসে সর্বনিম্ন মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইডথ
নির্বাচিত

আলো দিয়ে চলবে ইন্টারনেট!

সোয়াপের সাথে দারাজের চুক্তি স্বাক্ষর
ই-কমার্স

সোয়াপের সাথে দারাজের চুক্তি স্বাক্ষর

ভিভোর বিরুদ্ধে নিম্নমানের ফোন বিক্রির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বিশ্বকাপ ফুটবলে মাঠে থাকবে ভিভো

বাংলাদেশে অনুরোধ রক্ষার তলানিতে ফেসবুক, শীর্ষে টিকটক
প্রযুক্তি সংবাদ

ফের ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধ

ইয়ারবাড থেকেই ফোনের কল রিসিভ করতে পারবেন
নির্বাচিত

ইয়ারবাড থেকেই ফোনের কল রিসিভ করতে পারবেন

রিমোট ছাড়াই স্মার্টফোন দিয়ে টিভি নিয়ন্ত্রণ করবেন যেভাবে
কিভাবে করবেন

রিমোট ছাড়াই স্মার্টফোন দিয়ে টিভি নিয়ন্ত্রণ করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি
নির্বাচিত

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশে ৪-৫ হাজার টাকায় মিলবে স্মার্টফোন: অর্থমন্ত্রী

দেশে কম দামে স্মার্টফোন উৎপাদন শুরু হয়েছে বলে...

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 September 2026

দেশে ৪-৫ হাজার টাকায় মিলবে স্মার্টফোন: অর্থমন্ত্রী

Techzoom.TV |
TechzoomTV