Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিকাশের নামে প্রতারণার নতুন ফাঁদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৫ জুলাই ২০১৯
বিকাশের নামে প্রতারণার নতুন ফাঁদ
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোনভিত্তিক অর্থ আদান প্রদানের পরিষেবা ‘বিকাশ’ এর নাম করে প্রতারণার নতুন ফাঁদ পেতে বসেছে একটি অসাধু চক্র। মানুষের না জানার সুযোগকে কাজে লাগিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে তারা।

রোববার (১৪ জুলাই) এক গণমাধ্যম কর্মীর বিকাশ অ্যাকাউন্টের সাথে সংযোগ আছে এমন মোবাইল নম্বরে +8801843630181 নম্বর থেকে ফোন করে বিকাশের ম্যানেজার পরিচয় দিয়ে মামুন শাহেদ নামে একজন জানায়, অবৈধ আর্থিক লেনদেন রোধে সমস্ত ‘পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট’ বন্ধ করে দেয়া হয়েছে। অ্যাকাউন্টে কোন টাকা থাকলেও তা তিনি আর তুলতে পারবেন না। এখন গ্রাহকদের সুবিধার্থে তারা ফোন করে গ্রাহকের তথ্য মিলিয়ে অ্যাকাউন্টটি আবারো চালু করে দেয়ার কাজ করছেন।

এই পর্যায়ে গ্রাহককে একটি কোড নম্বর (*33*000#) দিয়ে ওই প্রতারক বলে, আপনি এটা ডায়াল করে দেখুন, আপনি নিজেই দেখতে পাবেন, অ্যাকাউন্টে বন্ধ হয়ে যাবার তথ্যটি। যদিও সেই কোড ডায়াল করলে কিছুই দেখতে পাওয়া যায় না। পরে ওই প্রতারক বলে, ওই গণমাধ্যম কর্মীর পাসওয়ার্ডটি জানতে চায় এবং বলে যে পাসওয়ার্ডটি আসলে তাদের কাছে রয়েছে, শুধু গ্রাহকের পরিচয় কনফার্ম হওয়ার জন্য এটি জানতে চাওয়া হচ্ছে।

এসময় ওই গণমাধ্যম কর্মী বলেন, কোনো কারণেই বিকাশ থেকে গ্রাহকের পাসওয়ার্ড বা পিন কোড জানতে চাওয়ার কথা নয়, তাহলে তারা কেন জানতে চাচ্ছেন? তারা বলে, এই তথ্য না দিলে শুধু বিকাশ অ্যাকাউন্টটি নয়, যে মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্টটি খোলা হয়েছে সেটিও বন্ধ হয়ে যাবে। এবং ওই নম্বরের সাথে সংশ্লিষ্ট আইডি নম্বর দিয়ে আর কোনো সিম কেনাও যাবে না। তাই এক্ষেত্রে পিন কোডটি বলা খুবই জরুরী।

ওই গণমাধ্যম কর্মী পিন কোড দিতে রাজী না হলে ওই প্রতারক তাকে বার বার ফোন করে পিন নম্বর দিতে বলতে থাকে। এসময় ওই গণমাধ্যম কর্মী নিজের প্রতিষ্ঠানের পরিচয় দিলে ওই প্রতারক খারাপ আচরণ করে ফোন কেটে দেয়।

বিকাশের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে জানা গেছে, ওই ধরনের কোনো কর্মকাণ্ড তারা পরিচালনা করছেন না। এইসব প্রতারণা থেকে বাঁচতে বিকাশ কর্তৃপক্ষ ৪টি সতর্কতামূলক বার্তা দিয়েছেন। এসব অনুসরণ করলে প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

১. নিজের বিকাশ একাউন্টের পিন নম্বর ও একাউন্ট ব্যালান্স কখনো কাউকে বলবেন না। এমনকি +16247 বা এই ধরনের নম্বর থেকে ফোন করলেও পিন নম্বর কিংবা পিন নম্বরের যোগফলও বলা যাবে না।

২. ফোনে কেউ যদি আপনাকে ভুল করে টাকা পাঠানোর কথা বলে ফেরত চায়, আগে একাউন্ট ব্যালান্স চেক করুন।

৩. কারো প্ররোচনায় লটারি জেতার মিথ্যা আশায় কোনো লেনদেন করবেন না।

৪. ফোনে শুধু কারো কথা শুনে পরিচয় নিশ্চিত না হয়ে কারো নির্দেশনায় কোনো নম্বর বা কোড ডায়াল করবেন না বা টাকা পাঠাবেন না।

বিকাশ কাস্টমার কেয়ার থেকে জানানো হয়, এই ধরনের কোনো পরিস্থিতির মুখোমুখি হলে যতদ্রুত সম্ভব 16247 কল করে বা ফ্রড ম্যানেজমেন্ট টিমকে support@bkash.com এ ইমেইল করে রিপোর্ট করুন।
গ্রামীণফোনের কাস্টমার কেয়ারে কথা বলে জানা যায়, ওই প্রতারকের দেয়া কোড নম্বর (*33*000#) ডায়াল করা হলে সিমের আউট গোয়িং কল বন্ধ হয়ে যায়। আর আউট গোয়িং বন্ধ হয়ে যাওয়ার ফলে গ্রাহক ভাবেন সত্যিই অ্যাকাউন্ট ও সিম বন্ধ হয়ে গেছে। ফলে তারা ভয়ে নিজের পিন কোড দিয়ে দেয়।

গ্রামীণফোনের কাস্টমার কেয়ার থেকে জানানো হয়, সিমের আউট গোয়িং বন্ধ হয়ে গেলে #33*0000# ডায়াল করলে আবারো সিমের লক খুলে যাবে। একইভাবে *35*0000# ডায়াল করলে ইনকামিং কল বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে #35*0000# ডায়াল করলে আবারো ইনকামিং কল করা যাবে।

এরকম প্রতারণার ক্ষেত্রে আউট গোয়িং বা ইনকামিং কল বন্ধ হয়ে গেলে ভয় না পেয়ে ঠাণ্ডা মাথায় পরবর্তী সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানায় সিম প্রদানকারী প্রতিষ্ঠানগুলো।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ল্যাপটপে গুগল ক্রোমের এই লুকানো সেটিংস আজই চালু করুন
নির্বাচিত

বাজে নেটওয়ার্কেও সার্চের সুযোগ দেবে ক্রোমের নতুন ফিচার

ম্যাকবুক এয়ারের চেয়ে তিন গুণ দ্রুতগতির ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

সব ম্যাক ডিভাইসে ইনটেল প্রসেসর বাদ দিতে পারে অ্যাপল

বিজনেস নিয়ারবাই নামে নতুন ফিচার হোয়াটসঅ্যাপের
নির্বাচিত

২ জিবি সাইজের ফাইল শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই!

দেশের বাজারে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ৭০
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ৭০

যুক্তরাষ্ট্রে চিপ কারখানা করছে টিএসএমসি
নির্বাচিত

টিএসএমসির চিপ বিক্রি বেড়েছে ২২%

ক্রিকেট মোড ও স্লিপ মনিটর সহ আসছে রিয়েলমির প্রথম ফিটনেস ব্যান্ড
প্রযুক্তি সংবাদ

ক্রিকেট মোড ও স্লিপ মনিটর সহ আসছে রিয়েলমির প্রথম ফিটনেস ব্যান্ড

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড
অর্থ ও বাণিজ্য

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
অর্থ ও বাণিজ্য

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix