Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 8 October 2026
চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
Share on FacebookShare on Twitter

জাতীয় নিরাপদ সড়ক দিবস (২২ অক্টোবর) সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে একটি কমিউনিটি সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার। দায়িত্বশীল রাইডিং ও নিরাপদ সড়কের প্রতি উবারের প্রতিশ্রুতির অংশ হিসেবে বৃহস্পতিবার করা হয় এই আয়োজন।

কর্মসূচিতে উবার বাইক চালকদের হাতে হেলমেট, রাইডিং গ্লাভস ও রিফ্লেক্টিভ ভেস্টসহ মোটরসাইকেলের প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে চালকদের পাশাপাশি কমিউনিটির প্রতিনিধি ও স্থানীয় নেতারাও অংশ নেন।

এই আয়োজনের মধ্য দিয়ে উবারের তিন মাসব্যাপী সড়ক নিরাপত্তা ক্যাম্পেইন ‘রাইড সেফ. অ্যারাইভ সেফ’-এর যাত্রা শুরু হলো, যা চলবে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশে উবারের চলমান সড়ক নিরাপত্তা কার্যক্রমের ধারাবাহিকতায় এই ক্যাম্পেইনে দুর্ঘটনা প্রতিরোধমূলক নিরাপত্তা চর্চা এবং চালকদের সার্বিক কল্যাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সড়ক নিরাপত্তা একটি যৌথ দায়িত্ব। চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি নিরাপদ সড়ক নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সড়ক নিরাপত্তা সচেতনতার সঙ্গে প্রযুক্তির মাধ্যমে আয়ের সুযোগকে যুক্ত করা উদ্যোগ চালক ও কমিউনিটি উভয়ের জন্য উপকারী হতে পারে। দায়িত্বশীল রাইডিং উৎসাহিত করা এবং আয়ের সুযোগ তৈরিতে উবারের উদ্যোগকে আমি প্রশংসা করি। উবারের এ ধরনের উদ্যোগের পাশে আমি সবসময় থাকব এবং সহযোগিতা অব্যাহত রাখব।’

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, ‘সড়ক নিরাপত্তা দায়িত্বশীল আচরণ, সচেতনতা এবং সব অংশীজনের সহযোগিতার ওপর নির্ভর করে। মোটরসাইকেল চালকদের নিরাপদ রাইডিংয়ের চর্চা অনুসরণে উৎসাহিত করা এবং সড়কে আরও বেশি সচেতনতা তৈরিতে উবারের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সরকারি ও বেসরকারি অংশীজনদের ধারাবাহিক সহযোগিতা আমাদের সড়কগুলোকে আরও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

কর্মসূচির বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি হেড এস এম জামশেদ হাসান বলেন, ‘উবারের প্রতিটি কাজের কেন্দ্রে রয়েছে নিরাপত্তা। দায়িত্বশীল রাইডিং উৎসাহিত করতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমরা সরকার ও অন্যান্য অংশীজনের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তি, শিক্ষা ও সহযোগিতার মাধ্যমে আমরা প্রতিটি বাইক ট্রিপকে আরও নিরাপদ করতে চাই, একই সাথে প্ল্যাটফর্মের মাধ্যমে চালকদের জন্য আয়ের সুযোগ তৈরি করতে চাই।’

বাইক যাতায়াত আরও নিরাপদ করতে প্রযুক্তি ও সচেতনতায় বিনিয়োগ অব্যাহত রেখেছে উবার। হেলমেট সেলফি, রাইডার সেফটি রিমাইন্ডার, জিপিএস ট্র্যাকিং ও এসওএস সাপোর্টের মতো ফিচারগুলো দায়িত্বশীল রাইডিংয়ে উৎসাহ দেয় এবং পুরো যাত্রায় বাড়তি সহায়তা নিশ্চিত করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উবারজিপিএস ট্র্যাকিংরাইডার সেফটি রিমাইন্ডারহেলমেট সেলফি

এই বিভাগ থেকে আরও পড়ুন

রাউটারের সমস্যা সমাধান করবেন যেভাবে
নির্বাচিত

রাউটারের সমস্যা সমাধান করবেন যেভাবে

তরুণদের দক্ষতার উন্নয়ন টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তঃ আইসিটি প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

তরুণদের দক্ষতার উন্নয়ন টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তঃ আইসিটি প্রতিমন্ত্রী

একাধিক ডিভাইসে লগইন করা যাবে হোয়টসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

একাধিক ডিভাইসে লগইন করা যাবে হোয়টসঅ্যাপ

ফোর্বস এশিয়ার 100 to Watch 2025-এ ‘সম্ভব’
নির্বাচিত

ফোর্বস এশিয়ার 100 to Watch 2025-এ ‘সম্ভব’

বাজারে ৫০ মেগাপিক্সেল ক্যামেরায় রিয়েলমির নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

‘সারপ্রাইজ ইওর’ লাভ’ ক্যাম্পেইনে রিয়েলমি’তে থাকছে দুর্দান্ত অফার

পলকের মদদপুষ্ট ‘আমার পে’র বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

পলকের মদদপুষ্ট ‘আমার পে’র বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে
নির্বাচিত

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স
টেলিকম

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 October 2026

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

Techzoom.TV |
TechzoomTV