Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 26 October 2026
যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রে ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলার বিনিয়োগ করে গাড়ি সংযোজন কারখানা নির্মাণের পরিকল্পনা করেছে অডি। জর্জিয়া অঙ্গরাজ্যের কারখানাটিতে বছরে দুই লাখ স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে প্রায় সাড়ে চার হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে জানায় জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জর্জিয়ার পেরি শহরে এক নির্বাচনী সমাবেশে এ ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রে এটিই হবে অডির প্রথম গাড়ি সংযোজন কারখানা। আগামী বছর এর নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া উৎপাদন শুরু হতে পারে ২০৩০-এর দশকের শুরুর দিকে। উল্লেখ্য, অডি জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগনের বিলাসবহুল বিভাগ।

যুক্তরাষ্ট্রে গাড়ি উৎপাদন বাড়াতে বিভিন্ন দেশের গাড়ি নির্মাতাদের ওপর চাপ দিয়ে আসছেন ট্রাম্প। একই সঙ্গে গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক বাড়িয়েছেন তিনি। তার দাবি, এসব শুল্ক যুক্তরাষ্ট্রের শিল্প খাতকে শক্তিশালী করছে ও স্থানীয় কর্মসংস্থান বাড়াচ্ছে। তবে সমালোচকদের মতে, শুল্কের কারণে গাড়ির দাম বেড়েছে। পাশাপাশি বাণিজ্যনীতি নিয়ে অনিশ্চয়তা থাকায় কিছু কোম্পানির বিনিয়োগ পরিকল্পনাও পিছিয়ে গেছে।

অডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গেরনট ডলনার বলেন, ‘আমাদের সবচেয়ে বড় ও উন্নত মানের এসইউভিগুলো যুক্তরাষ্ট্রে উৎপাদনের পরিকল্পনা করছি। জর্জিয়ার ম্যাকনে এসব গাড়ি তৈরি করা হবে। এটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। কারণ আমরা যুক্তরাষ্ট্রের বাজারের সম্ভাবনায় বিশ্বাস করি।’

অডির পরিকল্পনা অনুযায়ী, নতুন কারখানায় কিউ৭, কিউ৮ ও কিউ৯ মডেলের এসইউভি সংযোজন করা হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি হওয়া অডির সব গাড়ি ইউরোপ অথবা মেক্সিকো থেকে আমদানি করা হয়। গত বছর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের কারণে প্রায় ১২০ কোটি ইউরো, অর্থাৎ ১৪০ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে কোম্পানিটির।

এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে অন্য গাড়ি নির্মাতারাও। গত জুলাইয়ে জাপানের টয়োটা জানায়, টেক্সাসের সান আন্তোনিওর উৎপাদন কেন্দ্রে ৩৬০ কোটি ডলার বিনিয়োগ করা হবে। সেখানে প্রায় ২৩২ হাজার বর্গমিটার আয়তনের একটি ট্রাক সংযোজন লাইন তৈরি করা হবে। পাশাপাশি মেক্সিকো থেকে কিছু ট্রাকের উৎপাদন যুক্তরাষ্ট্রে সরিয়ে নেয়া হবে।

জাপানের হোন্ডাও যুক্তরাষ্ট্রে গাড়ি সংযোজন কারখানা নির্মাণের বিষয়টি বিবেচনা করছে। তবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যে বাণিজ্য চুক্তি ইউএসএমসিএর মেয়াদ বাড়ানো না হলে বিনিয়োগ না করার ইঙ্গিত দিয়েছে কোম্পানিটি। দক্ষিণ কোরিয়ার হুন্দাইও গত বছর জানায়, চুক্তিটি নিয়ে নিশ্চিত হওয়া গেলে যুক্তরাষ্ট্রে ২ হাজার কোটি ডলারের বেশি নতুন বিনিয়োগের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিটিসিএল-হুয়াওয়ে প্রকল্প: বিতর্ক, তদবির ও দুর্নীতির অভিযোগ
টেলিকম

বিটিসিএল-হুয়াওয়ে প্রকল্প: বিতর্ক, তদবির ও দুর্নীতির অভিযোগ

বাংলাদেশের ই-কমার্স খাতের অবস্থা
ই-কমার্স

বাংলাদেশের ই-কমার্স খাতের অবস্থা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে ওয়ালটন বিশেষভাবে সম্পৃক্ত : শ্রম সচিব
প্রযুক্তি সংবাদ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে ওয়ালটন বিশেষভাবে সম্পৃক্ত : শ্রম সচিব

দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো হোস্টিং ডটকম
প্রযুক্তি সংবাদ

দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো হোস্টিং ডটকম

সৌদি প্রবাসীদের স্বাস্থ্য সেবায় হটলাইন চালু
প্রযুক্তি সংবাদ

সৌদি প্রবাসীদের স্বাস্থ্য সেবায় হটলাইন চালু

টিকটক নিয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প
নির্বাচিত

টিকটক নিয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প

Load More

ট্রেন্ডিং টপিক

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
প্রযুক্তি সংবাদ

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

এইচএসসির ফল: সবার আগে ফলাফল জানার সহজ উপায়
নির্বাচিত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ
প্রযুক্তি সংবাদ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

যুক্তরাষ্ট্রে ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলার বিনিয়োগ...

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 October 2026

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

Techzoom.TV |
TechzoomTV