Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 28 October 2026
এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত সম্প্রসারণে বিশ্বজুড়ে সার্কিট বোর্ডের সরবরাহে সংকট তৈরি হয়েছে। এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উন্নত সার্কিট বোর্ড ও চিপ তৈরির উপকরণের চাহিদা বেড়েছে। ফলে এসব পণ্য উৎপাদনে সক্ষম প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার দিচ্ছে এআই খাতকে। এতে প্রচলিত কম্পিউটার, স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিক পণ্যের নির্মাতারা প্রয়োজনীয় উপকরণ সংগ্রহে জটিলতায় পড়ছেন। জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

এইচপি ও ডেলের মতো বড় কম্পিউটার প্রস্তুতকারক কোম্পানিগুলো ২০২৭ সালের নতুন কম্পিউটার তৈরির পরিকল্পনা করতে গিয়ে দুশ্চিন্তায় পড়েছে। কারণ কম্পিউটারের জন্য পর্যাপ্ত সার্কিট বোর্ড বাজারে নেই। ফলে আশঙ্কা করা হচ্ছে, আগামী বছর বাজারে কম্পিউটারের সরবরাহ কমে যেতে পারে।

প্রচলিত ইলেকট্রনিক পণ্যে ব্যবহৃত হলেও প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি) এতদিন প্রযুক্তি খাতের আলোচনায় তুলনামূলকভাবে কম গুরুত্ব পেয়েছে। কিন্তু এআই প্রযুক্তির বিকাশে এর চাহিদা বেড়েছে। স্মার্টফোন, কম্পিউটার, সার্ভার ও গাড়িসহ প্রায় সব ধরনের ইলেকট্রনিক পণ্যে পিসিবি ব্যবহার করা হয়। এর মাধ্যমে বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে সংযোগ তৈরি হয় এবং সেগুলো পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারে।

চিপের সঙ্গে সংযোগ স্থাপনের পাশাপাশি কম্পিউটিং ব্যবস্থার গতি ও কার্যক্ষমতা বাড়াতেও সার্কিট বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে এআইয়ের জন্য ব্যবহৃত উন্নত চিপের ক্ষেত্রে বোর্ডের স্তর, সংযোগের ঘনত্ব, তাপ অপসারণের সক্ষমতা ও উপকরণের মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে এআই সার্ভার ও উন্নত কম্পিউটিং ব্যবস্থার জন্য তৈরি সার্কিট বোর্ড উৎপাদনে বাড়তি প্রয়োজন সক্ষমতা।

এআই চিপ নির্মাতা এনভিডিয়া, ব্রডকম ও এএমডি এখন সার্কিট বোর্ড ও চিপ সাবস্ট্রেটকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে দেখছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার এনভিডিয়া জাপানের ইবিডেন, দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রো-মেকানিকস ও তাইওয়ানের ইউনিমাইক্রনের মতো প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ঘোষণা দেয়। আগামী তিন বছরে এসব অংশীদারত্বের মাধ্যমে চিপ সাবস্ট্রেটের উৎপাদন সক্ষমতা আড়াই গুণ বাড়ানোর লক্ষ্য রয়েছে কোম্পানিটির।

অন্যদিকে উন্নত চিপ সাবস্ট্রেটের সরবরাহ সংকটকে দীর্ঘস্থায়ী সমস্যা হিসেবে চিহ্নিত করেছে ব্রডকম। এ সংকট মোকাবেলায় জাপানের টপ্পানের সঙ্গে সিঙ্গাপুরে যৌথ উদ্যোগ গঠন করেছে কোম্পানিটি। এএমডির প্রধান নির্বাহী লিসা সু চলতি বছর একাধিকবার চিপ ও সার্কিট বোর্ড সরবরাহকারীদের সঙ্গে বৈঠক করেন। উদ্দেশ্য উৎপাদন সক্ষমতা বাড়ানো ও প্রয়োজনীয় উপকরণের সরবরাহ নিশ্চিত করা।

এআই খাতে চাহিদা বাড়ায় সার্কিট বোর্ড শিল্পের উৎপাদন কাঠামোয়ও পরিবর্তন আসছে। নির্মাতারা বেশি মুনাফা ও উচ্চমূল্যের পণ্য উৎপাদনে গুরুত্ব দিচ্ছেন। ফলে সাধারণ কম্পিউটার ও স্মার্টফোনের জন্য প্রয়োজনীয় সার্কিট বোর্ডের সরবরাহ কমে যাচ্ছে।

খাতটির এক সরবরাহকারী নিক্কেই এশিয়াকে বলেন, ‘এনভিডিয়া, ইন্টেল ও গুগলের মতো প্রতিষ্ঠানের জন্য পণ্য সরবরাহকারী কোম্পানিগুলো এআই-সংশ্লিষ্ট পণ্যে উৎপাদন সক্ষমতা সরিয়ে নিচ্ছে। এতে প্রচলিত ইলেকট্রনিক পণ্যের নির্মাতারা চাহিদা অনুযায়ী সার্কিট বোর্ড পাচ্ছেন না। সংকট শুধু বোর্ডেই সীমাবদ্ধ নয়; এগুলো তৈরির কাঁচামালেও ঘাটতি দেখা দিয়েছে।’

সার্কিট বোর্ডের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয়া হলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণের সংকট নতুন বাধা তৈরি করছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। উন্নত বোর্ড ও চিপ সাবস্ট্রেট তৈরির যন্ত্রপাতি সংগ্রহে আগের তুলনায় বেশি সময় লাগছে।

তাইওয়ানের ইউনিমাইক্রনের চেয়ারম্যান এসসি চিয়েন জানান, বর্তমানে প্রায় ২০ শতাংশ উৎপাদন যন্ত্রপাতি সরবরাহে আগের তুলনায় দ্বিগুণ সময় লাগছে। কিছু ধরনের যন্ত্রপাতি পেতে অপেক্ষা করতে হচ্ছে ৩০ মাস পর্যন্ত।

অ্যাপল ও মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ সার্কিট বোর্ড সরবরাহকারী তাইওয়ানের ঝেন ডিং টেকনোলজির চেয়ারম্যান চার্লস শেন বলেন, ‘‌বাড়তি চাহিদা মেটাতে তার প্রতিষ্ঠান উৎপাদন সম্প্রসারণ করছে। তবে উৎপাদনের বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় কাঁচামালের সংকট এখনো বড় বাধা হয়ে আছে।’

তাইওয়ানের একটি কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, চলতি সময় থেকে আগামী বছর পর্যন্ত প্রয়োজনীয় সার্কিট বোর্ড সংগ্রহ করা আরো কঠিন হয়ে উঠতে পারে। সার্কিট বোর্ড তৈরির অন্যতম উপকরণ কপার ক্ল্যাড ল্যামিনেটের (সিসিএল) দাম গত জুলাইয়ের পর থেকে অন্তত ১২ গুণ বেড়েছে। আগে মেমোরি চিপ ও কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটের (সিপিইউ) সরবরাহ নিয়ে উদ্বেগ ছিল। এখন সার্কিট বোর্ডের সংকটও সমস্যাকে আরো বাড়িয়ে দিয়েছে।

সিসিএল হলো তামার পাত ও বিশেষ অন্তরক উপকরণ দিয়ে তৈরি একটি স্তর, যা সার্কিট বোর্ড উৎপাদনে ব্যবহার হয়। এটি ছাড়া প্রচলিত ও উন্নত দুই ধরনের বোর্ডই তৈরি করা কঠিন।

শিল্পসংশ্লিষ্টদের মতে, আগে সার্কিট বোর্ড তৈরিকে খুব সাধারণ একটি শিল্প মনে করা হতো। কিন্তু বর্তমানে এআই ও শক্তিশালী কম্পিউটারের চাহিদা বাড়তে থাকায় সার্কিট বোর্ডের কদর বেড়ে গেছে। বলা যায়, এআই যুগের মূল ভিত হয়ে দাঁড়িয়েছে এ সার্কিট বোর্ড। তবে এর উৎপাদন বাড়ানো, কাঁচামাল ও দক্ষ কর্মী পাওয়ার মতো জটিলতাগুলো যদি সমাধান না করা যায়, তবে এআই প্রযুক্তির পাশাপাশি সাধারণ ল্যাপটপ, মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক পণ্যের সংকট দীর্ঘমেয়াদি হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশি সামাজিক যোগাযোগের মাধ্যম ‘কথা’র শুরু
নির্বাচিত

দেশি সামাজিক যোগাযোগের মাধ্যম ‘কথা’র শুরু

অ্যান্ড্রয়েড ১১ -এ ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করবে স্যামসাং ওয়ান ইউআই ৩
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১১ -এ ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করবে স্যামসাং ওয়ান ইউআই ৩

বিনামূল্যে রিমোট কাজের টুল ব্যবহারে কারিগরী সহায়তা ও প্রশিক্ষণ দিবে ইজেনারেশন
প্রযুক্তি সংবাদ

বিনামূল্যে রিমোট কাজের টুল ব্যবহারে কারিগরী সহায়তা ও প্রশিক্ষণ দিবে ইজেনারেশন

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’
প্রযুক্তি সংবাদ

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

সোলেইমানির সমর্থনের পোস্ট মুছে দিচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রাম
প্রযুক্তি সংবাদ

সোলেইমানির সমর্থনের পোস্ট মুছে দিচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রাম

টাচ না করেই ব্যবহার করা যাবে এই স্মার্টফোন
নির্বাচিত

টাচ না করেই ব্যবহার করা যাবে এই স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
নির্বাচিত

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু
প্রযুক্তি বাজার

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু

রাজস্ব ও নিরাপত্তা রক্ষায় বড় হাতিয়ার ‘এনইআইআর’
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের নিবন্ধন দুই ধাপে চালুর পরিকল্পনা

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য
প্রযুক্তি সংবাদ

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

দেশে মোবাইল ফোন উৎপাদন অব্যাহত থাকলেও বৈধ পথে...

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 October 2026

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix