Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়্যারহাউজের জন্য হুমকি হতে পারে বারকোড স্ক্যানারের দুর্বলতা: ক্যাসপারস্কি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 29 October 2026
আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
Share on FacebookShare on Twitter

বর্তমানে ওয়্যারহাউস মানেই এক জটিল প্রযুক্তি-নির্ভর ব্যবস্থা। ২০১৯ সালের পর বিশ্বজুড়ে ই-কমার্সের মাধ্যমে কেনাবেচা প্রায় দ্বিগুণ হয়ে ৬ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এরই মধ্যে, ক্যাসপারস্কি সিকিউরিটি সার্ভিসেসের গবেষকেরা একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের বারকোড স্ক্যানার মডেলে এমন এক দুর্বলতা শনাক্ত করেছে, যা কাজে লাগিয়ে সাইবার হামলা চালানো সম্ভব। এর প্রভাব পড়তে পারে ওয়্যারহাউজ, রিটেইলসহ অন্যান্য খাতেও।

সাধারণত হ্যান্ডহেল্ড স্ক্যানার একটি বেস স্টেশনের মাধ্যমে যোগাযোগ করে, যা যুক্ত থাকে কোন ওয়ার্কস্টেশন বা ব্যবসার সিস্টেমের সঙ্গে। গবেষকদের মতে, স্ক্যানার ও বেস স্টেশনের মধ্যে কোন অথেন্টিকেশন নেই। তাই ওয়্যারলেস রেঞ্জের ভেতরে থাকা যে কেউ কি-স্ট্রোক ইনজেক্ট করতে পারে। এমনকি ব্যবহারকারীকে বুঝতে না দিয়েই রিমোট কোড এক্সিকিউট করা সম্ভব।

ধরে নেই, হামলাকারী কোন ভাবে স্টেশনের ব্লুটুথ অ্যাড্রেস জেনে নিয়েছে। তারপর কি-বোর্ডের ইনপুটের মতো দেখতে একটি ক্ষতিকর পে-লোড পাঠালো, যা সংযুক্ত পিসিতে পাঠানোর কাজ করবে বেস স্টেশন এবং তখন অনুমতি ছাড়াই নানা কমান্ড চলতে পারে। এমন ঘটনাই বাস্তবে একাধিক ডিভাইজে লক্ষ্য করা গেছে।

এমন সাইবার হামলায় হামলাকারী সহজেই ওয়্যারহাউজের নেটওয়ার্কে ঢোকার সুযোগ পেয়ে যেতে পারে এবং গুরুত্বপূর্ণ অপারেশনাল সিস্টেম ঝুঁকিতে পড়তে পারে। পোর্টেবল ডেটা টার্মিনাল ও থার্মাল প্রিন্টারের ক্ষেত্রেও এ পরিস্থিতি হতে পারে। এর মাধ্যমে ওয়্যারহাউজ ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাক্সেস নেওয়া কঠিন কিছু নয়।

এ প্রসঙ্গে ক্যাসপারস্কি’র ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি সার্ভিসেসের প্রধান সের্গেই সিদোরভ বলেন, “আধুনিক রিটেইল ও লজিস্টিকস এখন পুরোপুরি ডিজিটাল হয়ে গেছে। পুরো প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম থেকে শুরু করে কর্মীর হাতের প্রতিটি ডিভাইজ একে অপরের সঙ্গে যুক্ত। তাই যেকোন রকমের যেকোন প্রযুক্তিই সাইবার হামলার প্রবেশপথ হয়ে উঠতে পারে, যা পুরো ব্যবস্থাকে অচল করার ক্ষমতা রাখে। আমাদের গবেষণায় দেখা গেছে, এই ঝুঁকি তৈরিতে কেবল একটি বারকোড স্ক্যানারই যথেষ্ট। তাই পুরো ওয়্যারহাউজ খাত ও রিটেইল শিল্পের প্রতিটি স্তরেই সাইবার সিকিউরিটিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।”

ঝুঁকি কমাতে ক্যাসপারস্কি’র পরামর্শ হলো; নেটওয়ার্কে যুক্ত করার আগে ডিভাইজ যাচাই করে নেওয়া, সিকিউরিটি সিস্টেম আপ-টু-ডেট রাখা, ব্যবহার না হওয়া ব্লুটুথ ইন্টারফেস বন্ধ রাখা, শক্তিশালী অথেন্টিকেশন চালু করা, নেটওয়ার্ক সেগমেন্টেশন করা, হামলার সম্ভাব্য অ্যাক্সেসগুলো নিয়মিত পরীক্ষা করা, অ্যাকাউন্টের পারমিশন সীমিত রাখা ইত্যাদি।

সিকিউরিটি অ্যাসেসমেন্ট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম, অপারেশনাল টেকনোলজি, নেটওয়ার্কে যুক্ত ডিভাইজের দুর্বলতা ইত্যাদি খুঁজে বের করে ক্যাসপারস্কি আইসিএস। এই প্রক্রিয়া চলমান অবস্থায় ডিভাইজের অন্যান্য অপারেশনে কোন বিঘ্ন ঘটে না। অন্যদিকে, ক্যাসপারস্কি ইন্ডাস্ট্রিয়াল সাইবার সিকিউরিটি লজিস্টিকস কোম্পানিসহ শিল্প-প্রতিষ্ঠানের অবকাঠামোর স্বচ্ছতা ও সুরক্ষা আরও জোরদার করে, তাও আবার সিস্টেমের স্বাভাবিক কার্যক্রমে কোন আপস না করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ক্যাসপারস্কি

এই বিভাগ থেকে আরও পড়ুন

কেমন হলো ভিভো ভি৪০ লাইট এর এআই ফিচার
নির্বাচিত

কেমন হলো ভিভো ভি৪০ লাইট এর এআই ফিচার

লকডাউনের কারণে উৎপাদন বন্ধ করল অপো, রিয়েলমি, ভিভো
প্রযুক্তি সংবাদ

লকডাউনের কারণে উৎপাদন বন্ধ করল অপো, রিয়েলমি, ভিভো

নির্বাচিত

ফেসবুক ব্যবহার শিশুর মানসিক চাপ বাড়ায়: গবেষণা

৫জির আওতায় ব্রিটিশ গরুর পাল
নির্বাচিত

৫জির আওতায় ব্রিটিশ গরুর পাল

ওয়াইফাই ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি? বাঁচার উপায় কি?
কিভাবে করবেন

ওয়াইফাই ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি? বাঁচার উপায় কি?

আগামী সপ্তাহে এই ফোনগুলিতে অ্যান্ড্রয়েড ১০ পৌঁছে যাবে
প্রযুক্তি সংবাদ

আগামী সপ্তাহে এই ফোনগুলিতে অ্যান্ড্রয়েড ১০ পৌঁছে যাবে

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৭ আল্ট্রা, প্রো ও প্লাসের ফাঁস হওয়া ডামি মডেল
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ সিরিজের ডামি মডেল ফাঁস, ক্যামেরায় বড় পরিবর্তনের আভাস

এআই ডেস্কটপ আনল এমএসআই
প্রযুক্তি বাজার

এআই ডেস্কটপ আনল এমএসআই

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 October 2026

ওয়্যারহাউজের জন্য হুমকি হতে পারে বারকোড স্ক্যানারের দুর্বলতা: ক্যাসপারস্কি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix