Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 6 November 2026
এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে প্রযুক্তিনির্ভর শেয়ারবাজার নাসডাকে বড় ধরনের দরপতন হয়েছে। এক দিনেই সূচকটির বাজারমূল্য থেকে মুছে গেছে ২ দশমিক ৫ ট্রিলিয়ন বা আড়াই লাখ কোটি ডলার। গতকাল নাসডাকের পতন হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ, যা ২০২৫ সালের এপ্রিলে ডোনাল্ড ট্রাম্পের ‘লিবারেশন ডে’ ট্যারিফ ঘোষণার পর এক দিনে সর্বোচ্চ পতন। খবর রয়টার্স।

বিনিয়োগকারীদের আশঙ্কা, নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় এআই অবকাঠামো সম্প্রসারণে বাধা তৈরি করতে পারে। বিশেষ করে ডাটা সেন্টার নির্মাণে বাড়তে পারে রাজনৈতিক ও স্থানীয় পর্যায়ের বাধা। এতে অর্থায়নের সংকটে থাকা ছোট প্রতিষ্ঠানগুলো আরো চাপে পড়তে পারে।

এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো এআই খাতের শেয়ার বিক্রির চাপ দেখা গেল। অক্টোবরের মাঝামাঝি থেকে নাসডাক কম্পোজিট সূচকে ৫০০ পয়েন্টের বেশি পতন হয়েছে পাঁচবার। গত ৬ অক্টোবরের রেকর্ড অবস্থান থেকে সূচকটি প্রায় ১২ শতাংশ কমেছে। ফলে এটি এখন সংশোধন বা কারেকশন পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে ১০ শতাংশ পতন হলে তাকে কারেকশন বলা হয়।

জোনসট্রেডিংয়ের প্রধান বাজার কৌশলবিদ মাইকেল ও’রুর্ক বলেন, নির্বাচনের ফলাফলে বিশেষ করে ডেমোক্র্যাটদের গভর্নর পদে বড় জয় ডাটা সেন্টার নির্মাণের গতি কমিয়ে দেয়ার বিষয়টিকে সামনে এনেছে।

গতকাল সবচেয়ে বেশি দরপতন হয়েছে চিপ নির্মাতা ও এআই অবকাঠামো-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শেয়ারে। ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর সূচক ১২ শতাংশ কমে ছয় মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে। এনভিডিয়ার শেয়ারদর সংকুচিত হয়েছে ৯ শতাংশ এবং অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) ১৭ শতাংশ। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যামাজন ও অ্যালফাবেটের শেয়ার কমেছে ২ দশমিক ২ শতাংশ করে। নাসডাক-১০০ সূচক কমেছে ৬ দশমিক ৪ শতাংশ।

বাজারে অস্থিরতার আশঙ্কা মাপার সূচক ভিআইএক্স ২০২৪ সালের ডিসেম্বরের পর সবচেয়ে বড় উল্লম্ফন দেখিয়েছে।

বিশ্লেষকদের মতে, ডাটা সেন্টার নির্মাণ নিয়ে স্থানীয় পর্যায়ে বিরোধিতাও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়াচ্ছে। এসব স্থাপনার কারণে বিদ্যুৎ ও পানির ওপর চাপ তৈরি হওয়ায় বিভিন্ন এলাকায় বিরোধিতা বাড়তে পারে। ইউবিএসের বিশ্লেষকদের ধারণা, ২০২৮ সালে যুক্তরাষ্ট্রে ডাটা সেন্টারের যে সক্ষমতা যুক্ত হওয়ার কথা, তার প্রায় ৩০ শতাংশ নির্মাণকাজ স্থগিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

এআই খাতের অর্থায়ন নিয়েও উদ্বেগ বাড়ছে। নিওক্লাউড প্রতিষ্ঠান কোরউইভের শেয়ার কমেছে ১০ শতাংশ, নেবিয়াসের ১৫ শতাংশ। গত ৬ অক্টোবর নাসডাকের রেকর্ড অবস্থানের পর প্রতিষ্ঠান দুটির শেয়ারদর অর্ধেক বা তারও বেশি কমেছে। কোরউইভের পাঁচ বছর মেয়াদি ক্রেডিট ডিফল্ট সোয়াপের (সিডিএস) স্প্রেড বেড়ে রেকর্ড ১ হাজার ২৬৭ দশমিক ৯ বেসিস পয়েন্টে পৌঁছেছে। ইন্টেলের ক্ষেত্রেও এই স্প্রেড রেকর্ড ১৪৯ দশমিক ৭ বেসিস পয়েন্টে উঠেছে।

ইনক্লাইন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা টেড পার্কহিল বলেন, বাজার এখন এআইয়ের সম্ভাবনার চেয়ে এর পেছনে ব্যয়ের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে। দীর্ঘ মেয়াদে এআই বিশ্বকে বদলে দেবে, তবে এআই-সংশ্লিষ্ট সব শেয়ারের বর্তমান মূল্য যে যৌক্তিক, তা নয়।

এছাড়া ডাটা সেন্টার পরিচালনাকারী অ্যাপ্লায়েড ডিজিটাল, সাইফার ডিজিটাল ও আইরেনের শেয়ার ১৪ শতাংশের বেশি কমেছে। নির্মাণসংশ্লিষ্ট সরঞ্জাম ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান জিই ভারনোভার শেয়ার কমেছে ৭ দশমিক ৪ শতাংশ এবং কনস্টেলেশন এনার্জির ২ দশমিক ৫ শতাংশ।

এদিকে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, নেবিয়াস, আইরেন ও এনস্কেলের কিছু ডাটা সেন্টার প্রকল্পের ওপর নজরদারি আরও কঠোর করছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির শেয়ারদরও ৩ দশমিক ৬ শতাংশ কমেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মাইক্রোসফট

এই বিভাগ থেকে আরও পড়ুন

অকার্যকর অ্যাপ সন্ধানে উইন্ডোজ ১১-তে সার্চ বার
নির্বাচিত

অকার্যকর অ্যাপ সন্ধানে উইন্ডোজ ১১-তে সার্চ বার

মানিকগঞ্জে পুলিশ ক্লিয়ারেন্সের তথ্য এসএমএসে পাওয়া যাবে
নির্বাচিত

মানিকগঞ্জে পুলিশ ক্লিয়ারেন্সের তথ্য এসএমএসে পাওয়া যাবে

আলো দিয়ে চলবে ইন্টারনেট!
নির্বাচিত

আলো দিয়ে চলবে ইন্টারনেট!

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপে বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপের সব খেলা
প্রযুক্তি সংবাদ

অ্যাপে বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপের সব খেলা

রাজধানীতে দিনে ৩০০ মোবাইল ছিনতাই
প্রযুক্তি সংবাদ

রাজধানীতে দিনে ৩০০ মোবাইল ছিনতাই

Load More

ট্রেন্ডিং টপিক

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং
প্রযুক্তি বাজার

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 November 2026

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

Techzoom.TV |
TechzoomTV