Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 15 November 2026
এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
Share on FacebookShare on Twitter

মাইক্রোসফটের কারিগরি বিভ্রাটের সমাধান হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে আবারও মাইক্রোসফটের ই–মেইল সেবা আউটলুক, ভিডিও সম্মেলন করার সফটওয়্যার মাইক্রোসফট টিমসসহ ওয়ার্ড ৩৬৫ অনলাইনে ব্যবহার করা যাচ্ছে। গত বৃহস্পতিবার রাত ১১টা ৩২ মিনিটে (বাংলাদেশ সময়) মাইক্রোসফট বড় ধরনের কারিগরি বিভ্রাটের কবলে পড়ায় প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবা ব্যবহার করা যাচ্ছিল না। অবশেষে ২৪ ঘণ্টার বেশি সময় পর কারিগরি সমস্যার সমাধান করে মাইক্রোসফট।

বিশ্বব্যাপী বড় ধরনের কারিগরি বিভ্রাটের কবলে পড়ার পর গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ৫৪ মিনিটে প্রথম সমস্যার কথা স্বীকার করে মাইক্রোসফট। এর মাত্র ১৩ মিনিট পর এক সতর্কবার্তায় প্রতিষ্ঠানটি জানায়, যেকোনো অঞ্চলের ব্যবহারকারীরা এতে আক্রান্ত হতে পারেন। তবে কোনো সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারণে এই সমস্যা হয়নি।

বিভ্রাটের কারণ যা জানা গেছে
দীর্ঘ সময় পরীক্ষা-নিরীক্ষার পর মাইক্রোসফট জানিয়েছে, নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধির সময় তৈরি হওয়া নতুন কারিগরি সমস্যার কারণেই এই বিপত্তি ঘটেছে। এটি সাইবার বা এআই এজেন্টের সঙ্গে সম্পর্কহীন একটি কারিগরি ত্রুটি। স্বয়ংক্রিয়ভাবে কার্যকারিতা পরীক্ষায় ব্যর্থ হয়ে বেশ কিছু সার্ভার অপ্রত্যাশিতভাবে অচল হয়ে পড়েছিল এবং সেগুলোর কাজের চাপ সচল থাকা সার্ভারগুলোর ওপর গিয়ে পড়ায় সেগুলোও চাপে পড়ে যায়। এ ফলে আক্রান্ত সার্ভারগুলোতে নিরাপদ সংযোগ পরিচালনার সঙ্গে যুক্ত একটি প্রক্রিয়া অতিরিক্ত চাপে পড়ে অকার্যকর হয়ে যাওয়ায় সার্ভারগুলো অনুরোধ গ্রহণ করা বন্ধ করে দিয়েছিল।

২৪ ঘণ্টার বেশি সময় লেগেছে সমস্যা সমাধানে
মাইক্রোসফট জানিয়েছে, নতুন করে চালু করা সার্ভারগুলো ট্রাফিক পাওয়ার সঙ্গে সঙ্গেই আবার কাজ বন্ধ করে দিচ্ছিল। আর তাই প্রকৌশলীরা আক্রান্ত অবকাঠামোতে আসা ট্রাফিকের ধরন সীমিত করার পাশাপাশি কিছু সার্ভারকে আগের কনফিগারেশনে ফিরিয়ে নেন এবং অথেনটিকেশন ও রাউটিং উপাদানে প্যাচ যুক্ত করে ভার্চ্যুয়াল মেশিন যোগ করেন। চাহিদার ব্যাপকতা বিবেচনা করে আমরা ধাপে ধাপে সেবাগুলো পুনরুদ্ধার করেছি এবং প্রতিটি ধাপে স্থিতিশীলতা যাচাই করেছি। এতে সময় বেশি লাগলেও স্থিতিশীলভাবে পুনরুদ্ধার নিশ্চিত করা সম্ভব হয়েছে।

ই-স্ক্যানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক গোবিন্দ রামমূর্তির মতে, মাইক্রোসফটে কারিগরি বিভ্রাটের কারণ সাইবার হামলা ছিল না। এটি ছিল একটি অভ্যন্তরীণ প্রক্রিয়াগত ব্যর্থতা। যখন একটি মাত্র সরবরাহকারী প্রতিষ্ঠান প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ কর্মপ্রবাহের ভিত্তি হিসেবে কাজ করে তখন ভুল কনফিগারেশন, অতিরিক্ত চাপ বা নেটওয়ার্ক পরিবর্তনের যেকোনো ত্রুটি তাৎক্ষণিকভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। পুনরুদ্ধার প্রক্রিয়াটি প্রত্যাশার চেয়েও বেশি জটিল প্রমাণিত হয়েছে। কারণ, মাইক্রোসফটের কিছু সার্ভারে ট্রাফিক ফিরে আসার সঙ্গে সঙ্গে সেগুলো কাজ বন্ধ করে দেওয়ায় একটি জটিল চক্র তৈরি হয়েছিল। সার্ভার সচল করলে সক্ষমতা বাড়ছিল কিন্তু ফিরে আসা ট্রাফিকের চাপে কিছু মেশিন আবার অচল হয়ে পড়ছিল।

সমাধানের শুরু কখন
গতকাল শুক্রবার গভীর রাত থেকে এশিয়া–প্রশান্ত অঞ্চলে বিভিন্ন দেশে মাইক্রোসফটের বিভিন্ন সেবা চালু হতে শুরু করে। এরপর ইউরোপ এবং উত্তর আমেরিকা স্বাভাবিক হয়। টিমসের চ্যাট এবং মিটিং সেবাগুলো আগে সচল হলেও এক্সচেঞ্জ অনলাইনের ওপর নির্ভরশীল ক্যালেন্ডার ফিচারগুলো স্বাভাবিক হতে কিছুটা বেশি সময় নিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মাইক্রোসফট

এই বিভাগ থেকে আরও পড়ুন

তানজিল চৌধুরী প্রাইম ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান পুনঃনির্বাচিত
প্রযুক্তি সংবাদ

তানজিল চৌধুরী প্রাইম ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান পুনঃনির্বাচিত

বাংলাদেশের বাজারে এলো আইটেলের প্রথম টিভি
নির্বাচিত

বাংলাদেশের বাজারে এলো আইটেলের প্রথম টিভি

ভ্যাট কমানো নয় মূলত চোরাই ফোনের ব্যবসা চালু রাখতে এই আন্দোলন
প্রযুক্তি সংবাদ

ভ্যাট কমানো নয় মূলত চোরাই ফোনের ব্যবসা চালু রাখতে এই আন্দোলন

পকেটে পুড়ল আইফোন, অ্যাপলের বিরুদ্ধে মামলা
নির্বাচিত

পকেটে পুড়ল আইফোন, অ্যাপলের বিরুদ্ধে মামলা

বাজারে আসছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা অনার এক্স৯ডি
নির্বাচিত

বাজারে আসছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা অনার এক্স৯ডি

ডেভেলপারদের জন্য অ্যান্ড্রয়েড ১৭-এর বেটা ৩ উন্মুক্ত
প্রযুক্তি সংবাদ

ডেভেলপারদের জন্য অ্যান্ড্রয়েড ১৭-এর বেটা ৩ উন্মুক্ত

Load More

ট্রেন্ডিং টপিক

আসছে অপো রেনো১৭ সিরিজ, ক্যামেরা ও চিপসেটের তথ্য প্রকাশ
প্রযুক্তি সংবাদ

আসছে অপো রেনো১৭ সিরিজ, ক্যামেরা ও চিপসেটের তথ্য প্রকাশ

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business
অর্থ ও বাণিজ্য

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

বিকাশের সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্তের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা তলব
অর্থ ও বাণিজ্য

১৫০ বছর বয়সী গ্রাহকের অ্যাকাউন্টও বিকাশে, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে নতুন প্রযুক্তি এনেছে সফোস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

মাইক্রোসফটের কারিগরি বিভ্রাটের সমাধান হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে...

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 November 2026

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix