Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্কুলপড়ুয়াদের মতামত ও আচরণে বিরাট প্রভাব সোশ্যাল মিডিয়ার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২১ জুলাই ২০১৯
স্কুলপড়ুয়াদের মতামত ও আচরণে বিরাট প্রভাব সোশ্যাল মিডিয়ার
Share on FacebookShare on Twitter

ফর্টিস হেলথকেয়ারের আচরণগত ও মানসিক স্বাস্থ্য বিভাগের এক সমীক্ষায় জানা গিয়েছে, আজকের স্কুল পড়ুয়াদের মতামত গঠন ও আচরণে সোশ্যাল মিডিয়া এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমীক্ষায় আরও জানা গিয়েছে ৭৮%-এরও বেশি পড়ুয়া সোশ্যাল মিডিয়ায় অনেকটা সময় ব্যয় করে। ৯২% মনে করেন এটি মানসিক স্বাস্থ্য বিষয়ে সদর্থক বার্তা প্রচারের এক সহায়ক মঞ্চ। সমীক্ষাটি ডা: সমীর পারিখ (ডিরেক্টর, মেন্টাল হেলথ অ্যান্ড বিহেভিওরাল সায়েন্সেস, ফর্টিস হেলথকেয়ার)-এর নেতৃত্বে চালানো হয়েছিল।

এই সমীক্ষায় উল্লেখিত হয়েছে, যে কনটেন্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মাধ্যমে পড়ুয়ারা দেখে, তা তাদের মতামত ও আচরণে প্রভাব ফেলে। পড়ুয়ারা স্বীকার করেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মাধ্যমে দেখা ওইসব কনটেন্ট তাদের মতামতে ও আচরণে প্রভাব ফেলে। ডা: পারিখ জেনেছেন, তরুণ প্রজন্মের বিশ্বাস ও আচরণগত ব্যবস্থা প্রভাবিত হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভূমিকা ও প্রভাবের ফলে।

ডা: সমীর পারিখ, ডিরেক্টর, মেন্টাল হেলথ অ্যান্ড বিহেভিওরাল সায়েন্সেস, ফর্টিস হেলথকেয়ার, বললেন, “তরুণদের বিশ্বাস ও আচরণগত ব্যবস্থায় প্রভাবের বিষয়ে সোশ্যাল মিডিয়ার ক্ষমতা অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু এটাও মনে রাখতে হবে যে, বেশিরভাগ শিক্ষার্থী সোশ্যাল মিডিয়াকে বিভিন্ন প্রাসঙ্গিক ইস্যুতে সচেতনতা গড়ার এক কার্যকর উপায় বলে মনে করে। আমাদের প্রয়োজন, পারিপার্শ্বিক সামাজিক ইস্যুতে বিকল্প ও সদর্থক বার্তা সৃষ্টিতে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যে ভূমিকা পালন করছে তার সদ্ব্যবহার করা। সচেতনতা গড়তে, সাহায্য-প্রার্থনায় উৎসাহিত করতে ও একটি সাপোর্ট সিস্টেম তৈরি করতে এইসব মঞ্চের সঙ্গে তরুণদের যোগাযোগ স্থাপন জরুরি। আমাদের উচিত যুবসমাজের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আমরা যে পথ ধরে চলেছি তার মূল্যায়ণ করা এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তাদের সঙ্গে যুক্ত হওয়ার আরও উন্নত পদ্ধতি উদ্ভাবন করা। মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতার ক্ষেত্রে এখনও অনেক অনাবিষ্কৃত সম্ভাবনা রয়েছে যা পুরোমাত্রায় ব্যবহার করা উচিত।”

সমীক্ষাটি চালানো হয়েছিল ১০টি শহরের (যেমন দিল্লি-এনসিআর, মুম্বই, মোহালি, লুধিয়ানা, জয়পুর, বেঙ্গালুরু, লখনউ, বারাণসী, দেরাদুন ও চেন্নাই) ৪০০০ শিক্ষার্থীর মধ্যে, যারা একাদশ ও দ্বাদশ শ্রেণিতে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে। এই সমীক্ষার পিছনের ভাবনাটি ছিল বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার প্রাসঙ্গিকতা, এর প্রভাব ও কীভাবে এটি তাদের মতামত ও আচরণে প্রভাব ফেলার শক্তি অর্জন করছে, তা অনুধাবন করা। এই সমীক্ষা তুলে ধরেছে অভিভাবকদের মিডিয়া লিটারেসির প্রয়োজনের প্রতি। সোশ্যাল মিডিয়ার জ্ঞান অভিভাবকদের সাহায্য করবে তাদের সন্তানদের পরিপ্রেক্ষিত আরও ভালভাবে বুঝতে এবং সোশ্যাল মিডিয়ায় অতিবাহিত সময় আরও প্রোডাকটিভ ও কনস্ট্রাকটিভ উপায়ে কীভাবে ব্যয় করা যায় তা সন্তানদের বোঝাতে।

**সমীক্ষায় প্রাপ্ত মুখ্য বিষয়সমূহ
*৯০% পড়ুয়া বিশ্বাস করে বড়দের সচেতন হওয়া উচিত এবং ছোটোদের সঙ্গে আলোচনা করা উচিত সোশ্যাল মিডিয়ায় তারা কি দেখবে

*৮২% পড়ুয়া স্বীকার করে যে তাদের মতামত ও আচরণ প্রভাবিত হয় সোশ্যাল মিডিয়া থেকে তারা যেসব কনটেন্ট গ্রহণ করে তা থেকে

*৯৬% পড়ুয়া মনে করে সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত তথ্য ভালভাবে যাচাই করে নেওয়া উচিত

*৯৪% শিক্ষার্থীর কাছে সোশ্যাল মিডিয়া হল জনগণ ও তরুণদের মধ্যে সচেতনতা গড়ার মাধ্যম

*৯৩% পড়ুয়া মানে যে সোশ্যাল মিডিয়া মানসিক স্বাস্থ্যঘটিত সমস্যা দূরীকরণে সাহায্য করতে পারে

৯২% শিক্ষার্থী মনে করে সোশ্যাল মিডিয়া মানসিক স্বাস্থ্য বিষয়ে সদর্থক চিন্তা প্রসারের একটি ভাল জায়গা

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের শ্রেষ্ঠ ধনীরা ফোন স্মার্টফোন ব্যবহার করেন ?
নির্বাচিত

বিশ্বের শ্রেষ্ঠ ধনীরা ফোন স্মার্টফোন ব্যবহার করেন ?

হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে আসছে ফেসবুকের মতো কভার ফটো

প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রকে টপকাতে মরিয়া চীন
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রকে টপকাতে মরিয়া চীন

নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা তৈরির পথে রাশিয়া, চীন ও ইরান
নির্বাচিত

নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা তৈরির পথে রাশিয়া, চীন ও ইরান

২০২৩ সালে সবচেয়ে বেশি গুগল সার্চে আছেন যারা
নির্বাচিত

২০২৩ সালে সবচেয়ে বেশি গুগল সার্চে আছেন যারা

কল রেকর্ডিং সুবিধা আনছে গুগল
প্রযুক্তি সংবাদ

কল রেকর্ডিং সুবিধা আনছে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix