Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নাসার সংবর্ধনায় আবারো টিম অলিক-কে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৪ জুলাই ২০১৯
নাসায় যেতে পারেননি প্রতিযোগীরা, গেছেন প্রতিনিধিরা
Share on FacebookShare on Twitter

টিম অলিক আসতে না পারায় তাঁরা খুবই ব্যথিত এবং টিম অলিক এ বছর আসতে পারেনি তাই নাসা থেকে টিম অলিক-কে আগামী বছরের বিজয়ী দলগুলোর সাথে আরো একবার সংবর্ধনা দেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসিস।

ভিসা না পাওয়ায় ফ্লোরিডার নাসা কেনেডি স্পেস সেন্টারে শুরু হতে যাওয়া প্রতিযোগিতায় যেতে পারেননি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের চার সদস্যর টিম ‘অলিক’। নাসা আয়োজিত স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বিজয়ী হয়ে যুক্তরাষ্ট্রে ২১-২৩ জুলাই অনুষ্ঠিত প্রতিযোগীতায় যাওয়ার আমন্ত্রণ পেয়েছিল তারা। তবে প্রতিযোগীরা যেতে না পারলেও সেখানে পৌঁছে গেছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ ৮ সদস্যের প্রতিনিধি। অলিকের সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্রে পাঠাতে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ছয় কর্মকর্তা, বেসিসের পাঁচজনসহ মোট ১৬ জনের একটি তালিকা করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয় সম্প্রতি ২২ জুলাই ২০১৯ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাসার অনুষ্ঠানে যোগ দিয়েছে টিম অলিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসার আর্থ সায়েন্স ডিভিশনের ব্যবস্থাপক ড. সোবহানা এস গুপ্তা, এমডি, পিএইচডি; ক্যালি বার্ক, অ্যারো স্পেস ইঞ্জিনিয়ার, নাসা; অ্যান্ড্রু ডেনিও, ইনফরমেশন টেকনোলজি স্পেশালিস্ট, নাসা।

উক্ত অনুষ্ঠানে নিজেদের প্রকল্প ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরে টিম অলিক। পাশাপাশি অংশ নেয় অন্য ক্যাটাগরির বিজয়ীদল ফিলিপিন , কানাডা , স্পেন , অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনা।

পাশাপাশি, মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি-র একটি ভিডিও বার্তা স্পেস নাসার উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আয়োজক, বিজয়ী দল ও তাদের লিডদের সামনে উপস্থাপন করা হয় ।

মিজ সোবহানা গুপ্তা, নাসার আর্থ সায়েন্স ডিভিশনের ব্যবস্থাপক বিস্তারিত প্রেজেন্টেশনের মাধ্যমে দেখান কি করে সামনের দিনগুলোতে চ্যাম্পিয়ন প্রজেক্টগুলো ফান্ড রেইজ ও স্কেলেবিলিটিতে কাজ করবে।

অ্যান্ড্রু ডেনিও, নাসার ইনফরমেশন টেকনোলজি স্পেশালিস্ট, আলোচনা করেন উইনিং টিম’র সদস্যরা কিভাবে ভবিষ্যতে নাসায় চাকরি এবং ইন্টার্নশিপ এ কাজ করতে পারে। তিনি নিজেও প্রাক্তন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিজয়ী বলে উল্লেখ করেন।

ক্যালি বার্ক, অ্যারো স্পেস ইঞ্জিনিয়ার, নাসা এর সাথে বাংলাদেশ দলের একটি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কী করে ভবিষ্যতে রকেট ল নিয়ে কাজ করতে পারে, নাসার বিভিন্ন অনুষ্ঠান ও প্রশিক্ষণ বিষয়ে কি করে একযোগে করা যায় তা নিয়ে আলোচনা হয়। তাছাড়াও শিক্ষা ব্যবস্থায় কি করে ¯েপস সায়েন্স নিয়ে কাজ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ভবিষ্যতে বাংলাদেশকে মূল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক দেশ করা যায় কি না তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, সরকারি এবং বেসরকারিভাবে এ বিষয়ে আয়োজকদের প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আহ্বায়ক জনাব দিদারুল আলম এবং যুগ্ম আহ্বায়ক জনাব আরিফুল হাসান এই প্রতিযোগিতা বাংলাদেশসহ অন্যান্য দেশে কি করে আরো ভালো ও ফলপ্রসূ করা যায় তা নিয়ে আলোচনা করেন।

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আহ্বায়ক বলেন, বেসিস নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় গত চার বছর ধরে বাংলাদেশে আয়োজন করে আসছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিশ্বচ্যা¤িপয়ন হয়েছে বাংলাদেশ। প্রকল্প বাছাই, ৩৬ ঘন্টার হ্যাকাথন আয়োজন, ফলাফল প্রেরণ, চূড়ান্ত পর্যায়ের বিচারপর্ব সফলভাবে আয়োজনের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করতে হয়। নাসার সাথে আজকের অনুষ্ঠানের মাধ্যমে এখন এ প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীরা নাসার সাথে কাজ করার সুযোগ পাবে। সামগ্রিকভাবে দেশ এগিয়ে যাবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিনিধিদল, বাংলাদেশে কিভাবে তরুণ উদ্ভাবক, উদ্যেক্তাদের সাহায্য করা হচ্ছে, সরকারি, বেসরকারিভাবে কি কি প্রকল্প চলছে সেটি তুলে ধরেন। পরবর্তীতে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

নাসায় যেতে পারেননি প্রতিযোগীরা, গেছেন প্রতিনিধিরা খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর ফেসবুকে দিদারুল আলম জানালেন, তিনি ওই প্রোগ্রামের এবারের আহ্বায়ক। তাঁরা দীর্ঘদিন ধরে প্রোগ্রামটির জন্য প্রচার করছেন। যুক্তরাষ্ট্রে তাঁদের অবশ্যই যাওয়া দরকার।

নাসার ওই প্রতিযোগিতায় অংশ নিতে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রাথমিক ভাবে ওই চার প্রতিযোগীসহ তালিকায় থাকা প্রতিনিধিদের জনপ্রতি ২ লাখ ৭৭ হাজার টাকা করে বাজেট দেওয়া হয়েছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নাসা

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকাশ অ্যাপ রেফার করে মোটরবাইক, ল্যাপটপ, স্মার্টফোন!
নির্বাচিত

বিকাশ অ্যাপ রেফার করে মোটরবাইক, ল্যাপটপ, স্মার্টফোন!

সেরা ফোন ডিজাইন ও নির্মাতা হিসেবে অ্যাওয়ার্ড জিতল অপো
প্রযুক্তি সংবাদ

সেরা ফোন ডিজাইন ও নির্মাতা হিসেবে অ্যাওয়ার্ড জিতল অপো

মেসেঞ্জারে গোপনীয়তা রক্ষায় ‘সিক্রেট মুড’
কিভাবে করবেন

মেসেঞ্জারে গোপনীয়তা রক্ষায় ‘সিক্রেট মুড’

ঈদে সামর্থ্যবানদের উৎসাহ প্রদানে অপো’র নতুন মাইক্রোফিল্ম
প্রযুক্তি সংবাদ

ঈদে সামর্থ্যবানদের উৎসাহ প্রদানে অপো’র নতুন মাইক্রোফিল্ম

নতুন প্রজন্ম বিনোদনের জন্য প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে : মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

নতুন প্রজন্ম বিনোদনের জন্য প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে : মোস্তাফা জব্বার

চীনে উইকিপিডিয়ার সব ভাষার সংস্করণ বন্ধ
প্রযুক্তি সংবাদ

চীনে উইকিপিডিয়ার সব ভাষার সংস্করণ বন্ধ

Load More

ট্রেন্ডিং টপিক

কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম
টেলিকম

এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম
নির্বাচিত

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ জুলাই ২০১৯

নাসার সংবর্ধনায় আবারো টিম অলিক-কে আমন্ত্রণ

Techzoom.TV |
TechzoomTV