Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সঙ্গে ওয়ালটন ডিজিটেকের করপোরেট চুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সঙ্গে ওয়ালটন ডিজিটেকের করপোরেট চুক্তি
Share on FacebookShare on Twitter

বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডাব্লিউইউবি)-এর সঙ্গে করপোরেট চুক্তি করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরফলে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ওয়ালটন কম্পিউটার, ল্যাপটপ ও অন্যান্য এক্সেসরিজ ক্রয়ে ১৪ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন। থাকছে ডিসকাউন্টসহ ইএমআই সুবিধা।

বুধবার ২৪ জুলাই বিশ্ববিদ্যালয়টির ধানমন্ডি ক্যাম্পাসে ওই চুক্তি সম্পাদিত হয়। ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও ইঞ্জিনিয়ার লিয়াকত আলী এবং ডাব্লিউইউবি-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মীর ওয়াহিদুন নবী এবং ডাব্লিউইউবি-এর রেজিস্ট্রারার প্রফেসর আব্দুস সালাম মোল্লাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটন ডিজি-টেক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের অধীনে গাজীপুরের চন্দ্রায় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির মেশিনারিজ সমৃদ্ধ কারখানায় ওয়ালটন কম্পিউটার ও ল্যাপটপ তৈরি হচ্ছে।

শিক্ষার্থীরা যাতে প্রযুক্তিগত শিক্ষা লাভ করে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারেন, সেজন্য ওয়ালটন কম্পিউটার, ল্যাপটপ ও বিভিন্ন এক্সেসরিজ ক্রয়ে তাদের বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। এছাড়া, ডাব্লিউইউবি-এর শিক্ষার্থীরা ওয়ালটনে ইন্টার্নশিপ করতে পারবেন বলেও জানানো হয়।

চুক্তির শর্ত থেকে জানা যায়, ডাব্লিউইউবি’র শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দেশের যে কোনো ওয়ালটন প্লাজা থেকে ল্যাপটপ, ডেক্সটপ এবং মনিটর নগদ মূল্যে ক্রয়ের ক্ষেত্রে ১০ শতাংশ, র‌্যাম এবং এএসডি কার্ড ও রাউটারে ১২ শতাংশ এবং কিবোর্ড, মাউস, পেনড্রাইভ, এসডি কার্ড, ইয়ারফোন ইত্যাদিতে ১৪ শতাংশ মূল্যছাড় পাবেন। উক্ত পণ্যগুলো ৩ মাসের ইএমআই (ইক্যুয়াল মান্থলি ইনস্টলমেন্ট) সুবিধায় কিনলে মূল্যছাড়ের পরিমাণ যথাক্রমে ৮, ১০ এবং ১২ শতাংশ এবং ৬ মাসের ইএমআই-এর ক্ষেত্রে ৬, ৮ এবং ১০ শতাংশ।

ওয়ালটন কম্পিউটার বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে বাজারে রয়েছে প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু সিরিজের ২৩ মডেলের ল্যাপটপ, ১৩ মডেলের ডেক্সটপ এবং ৪ মডেলের মনিটর। ওয়ালটনের কম্পিউটার এক্সেসরিজে রয়েছে বিভিন্ন মডেলের গেমিং এবং স্ট্যান্ডার্ড কিবোর্ড ও মাউস, পেন ড্রাইভ, এসএসডি ও মেমোরি কার্ড, ইয়ারফোন, র‌্যাম ও ওয়াইফাই রাউটার।

সব মডেলের ওয়ালটন ল্যাপটপে থাকছে সর্বোচ্চ ২ বছরের এবং ডেস্কটপ পিসিতে সর্বোচ্চ ৩ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

কার্যালয়ে ‘স্বচ্ছতা কেন্দ্র’ খুলছে টিকটক
প্রযুক্তি সংবাদ

ব্যবহারকারীদের সতর্ক করলো টিকটক কর্তৃপক্ষ

হুয়াওয়ে মেট ৪০ আরএস পোর্শে ডিজাইন
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে মেট ৪০ আরএস পোর্শে ডিজাইন

ঈদে ক্রেতা আকর্ষণের কেন্দ্রে ওয়ালটনের নতুন অর্ধ-শতাধিক মডেলের ফ্রিজ
প্রযুক্তি সংবাদ

ঈদে ক্রেতা আকর্ষণের কেন্দ্রে ওয়ালটনের নতুন অর্ধ-শতাধিক মডেলের ফ্রিজ

বঙ্গবাজারের পোড়া চাদর কিনলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

বঙ্গবাজারের পোড়া চাদর কিনলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

‘ওয়ালটন কারখানা পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব’
প্রযুক্তি সংবাদ

‘ওয়ালটন কারখানা পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব’

গ্যালাক্সি ফোল্ড বিক্রি ৪ লাখ ইউনিট ছাড়িয়েছে: ডিজে কোহ
নির্বাচিত

গ্যালাক্সি ফোল্ড বিক্রি ৪ লাখ ইউনিট ছাড়িয়েছে: ডিজে কোহ

Load More

ট্রেন্ডিং টপিক

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ
ই-কমার্স

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি
অটোমোবাইল

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix