Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আত্মহত্যায় সহায়তা করতে ‘সুইসাইড পড’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৭ জুলাই ২০১৯
আত্মহত্যায় সহায়তা করতে ‘সুইসাইড পড’
Share on FacebookShare on Twitter

মৃত্যু কাম্য নয়। তবে, কারো কারো ক্ষেত্রে দীর্ঘ অসুস্থতা বা অন্য কোনো কারণে যন্ত্রণা থেকে মুক্তি পেতে মৃত্যুই পতে পারে কাঙ্ক্ষিত। এমন ব্যক্তিদের জন্যই জীবনের ইতি টানায় সহায়তা করতে একটি ৩ডি প্রিন্টেড ‘সুইসাইড পড’ উন্মোচন করা হয়েছে অস্ট্রেলিয়ায়।

পডটি বানিয়েছেন ড. ফিলিপ নিটশকে। মানুষকে যন্ত্রণাহীন মৃত্যু বা ইউথানাশিয়ার পথ খুলে দিতে অনেক দিন ধরে কাজ করছেন তিনি। ‘ড. ডেথ’ নামেও পরিচিত তিনি।

নতুন এই সুইসাইড পডে রোগীকে মৃত্যু দিতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। ২০১২ সালে প্রথম এ ধরনের একটি গ্যাস চেম্বারের নকশা দেখানো হয়েছিল।

সুইসাইড পডে কোনো ব্যক্তিকে পডের মধ্যে ক্যাপসিউলের ভেতর রাখা হয়। এরপর এতে নাইট্রোজেন গ্যাস সরবরাহ করা হয়। ফলে ধীরে ধীরে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে এবং বায়ুর অভাবে ওই ব্যক্তির মৃত্যু ঘটে।

মৃত্যুর পর পডটি স্বয়ংক্রিভাবে আলাদা হয়ে যায় এবং এটিকে কফিন হিসেবে ব্যবহার করা যায় বলে প্রতিবেদনে জানিয়েছে ‘প্রো লাইফ’ ও ইউথানাশিয়া বিষয়ক ওয়েবসাইট লাইফ নিউজ।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ‘ডিজরাপ্টিং ডেথ’ কর্মশালায় প্রদর্শনীর জন্য রাখা হয়েছে সুইসাইড পডটি। এর উদ্দেশ্য মানুষকে বোঝানো যে, জীবনের ইতি কীভাবে টানতে হবে। মূলত পঞ্চাশোর্ধ ব্যক্তি এবং মরণঘাতি রোগে আক্রান্তদেরকে উদ্দেশ্য করেই বানানো হয়েছে এটি। কর্মশালায় দাবি করা হয়েছে, পডটি মানুষকে ‘স্টাইল এবং আনন্দের সঙ্গে’ জীবনের ইতি টানতে সহায়তা করতে পারে।

এক্সিট ইন্টারন্যাশনালে কথা বলার সময় নিটশকে বলেন, “পুরোপুরি নিয়ন্ত্রিত একটি মেশিন তৈরিতে আমার দীর্ঘদিনের আগ্রহ ছিলো। তাই কোনো ব্যক্তি খুব সহজেই মেশিনে ঢুকে একটি বাটনে চেপে খুব শান্তিতে প্রায় আনন্দের সঙ্গে মরতে পারবেন।”

নিটশকে আরও বলেন, অস্ট্রেলিয়ায় সুইসাইড পডের ব্যবহার অবৈধ নয়, দেশটিতে এটি কোনো অপরাধও নয়। ২০১৭ সালেই দেশটির ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে স্বেচ্ছায় মৃত্যুর আইন পাস করা হয়েছে, যা চলতি বছরের জুন মাসে কার্যকর হয়েছে।

কয়েক সপ্তাহ আগেই মরণব্যধির এক রোগীকে প্রথমবারের মতো বিষাক্ত মাদক দিয়ে জীবনের ইতি টানার অনুমোদন দেওয়া হয়েছে। এখনও আত্মহত্যার এই অনুমোদন কাজে লাগাননি এই রোগী।

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে অনেক দেশেই আত্মহত্যার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। এতে দিন দিন সমর্থন বাড়ছে চিকিৎসকদের।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে রোগীর জীবনের ইতি ঘটিয়েছেন এমন ডাক্তাররা এনসিসিএমএআইডি নামের একটি সংস্থায় বিনিয়োগও করেছেন। আত্মহত্যা করতে চান এমন ব্যক্তিদের জীবনের ইতি কীভাবে টানতে সহায়তা করতে হয় তা চিকিৎসকদের শেখায় সংস্থাটি।

২০১৮ সালে দুইজন কানাডিয়ান ডাক্তার এবং একজন বায়োএথিসিস্ট রোগী জীবিত থাকা অবস্থায়ই তার অঙ্গ নেওয়ার জন্য অনুমতি চেয়েছেন। যন্ত্রণাহীন মৃত্যুর অনুমতির জন্য তারাও স্বাক্ষর করেছেন।

২০১৬ সালে কানাডায় ইউথেনিশিয়া বৈধ ঘোষণা করার পর থেকে সেখানে স্বেচ্ছামৃত্যুর ঘটনা দেখা গেছে অন্তত ৬৭৪৯টি। বেলজিয়ামে প্রতিদিন অন্তত পাঁচজন নাগরিক ইউথেনিশিয়ায় মৃত্যুবরণ করেন।

এসপিইউসি-এর জনসংযোগ পরিচালক মাইকেন রবিনসন বলেন, “বিশ্বজুড়ে স্বেচ্ছামৃত্যু এবং ইউথেনিশিয়ার হার অনেক বাড়ছে। যারা মানসিকভাবে দূর্বল এ ধরনের মৃত্যুর উদাহরণ তাদেরকে সাহায়তা করতে পারে এবং তারা কোনো রকম ভয় ছাড়াই মৃত্যুকে বরণ করে নিতে পারেন।”

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেড় ট্রিলিয়ন ডলারে প্রথম মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল
প্রযুক্তি সংবাদ

ভারনেটএক্স-এর পেটেন্ট মামলায় হেরে জরিমানার মুখে অ্যাপল

উদ্ভাবনী কাজের জন্য ওয়ালটন পরিবারের সদস্যদের পুরস্কৃত করলেন সিইও গোলাম মুর্শেদ
প্রযুক্তি সংবাদ

উদ্ভাবনী কাজের জন্য ওয়ালটন পরিবারের সদস্যদের পুরস্কৃত করলেন সিইও গোলাম মুর্শেদ

ঈদের খুশি দ্বিগুণ করতে স্যামসাং টেলিভিশনে থাকছে আকর্ষণীয় অফার
প্রযুক্তি সংবাদ

ঈদের খুশি দ্বিগুণ করতে স্যামসাং টেলিভিশনে থাকছে আকর্ষণীয় অফার

এসইও শিখুন!
কিভাবে করবেন

যেভাবে হবেন এসইও এক্সপার্ট

এবার এক নোটিশে অফিস বন্ধ করলো কিউকম
প্রযুক্তি সংবাদ

কিউকমের ফস্টার পেমেন্টের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত

গুগল মিট-এ দেখা যাবে ১৬ জন
প্রযুক্তি সংবাদ

গুগল মিট-এ দেখা যাবে ১৬ জন

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?
বিবিধ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার
নির্বাচিত

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার

তেহরানের জনগণের প্রতি সরকার পতনের ডাক ট্রাম্প ও নেতানিয়াহুর
বিবিধ

তেহরানের জনগণের প্রতি সরকার পতনের ডাক ট্রাম্প ও নেতানিয়াহুর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix