Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিলেটে বঙ্গবন্ধু হাই-টেক নামফলক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৮ জুলাই ২০১৯
সিলেটে বঙ্গবন্ধু হাই-টেক নামফলক উন্মোচন
Share on FacebookShare on Twitter

শনিবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক পরিদর্শন শেষে নামফলক উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক এমপি। এর আগে ওই পার্কের নাম ছিল হাইটেক পার্ক সিলেট। পরবর্তীতে নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক করা হয়। একই সময় পার্কের ভেতরে নির্মাণাধীন শেখ কামাল আইটি ট্রেনিং এ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রীরা।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, দেশী-বিদেশী বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন খুবই উপযুক্ত পরিবেশ বিরাজ করছে। এই হাই-টেক পার্কে দক্ষ মানবসম্পদ সৃষ্টিসহ বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টির সুযোগ হবে; যা এ অঞ্চলের অর্থনীতির আমূল পরিবর্তনে অসামান্য অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, বর্তমান সরকার ঘোষিত রূপকল্প-২০২১ অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেক্টর হবে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তথ্য প্রযুক্তি মানুষের সৃজনশীলতা ও কর্মক্ষমতা সৃষ্টিতে বিরাট অবদান রাখতে সক্ষম হবে বলে আমি আশা করি। তাছাড়া প্রকল্প সিলেট শহর থেকে ২৫ কিমি., এয়ারপোর্ট থেকে ২০ কিমি. ও নতুন রেলস্টেশন থেকে মাত্র ২৮ কিমি. দূরে হওয়ায় বিনিয়োগের জন্য খুবই উপযোগী হবে।

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিক্যাল কলেজ ও সিলেট এমসি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে। মূলত তাদের কথা বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চলের জন্য একটি হাই-টেক পার্ক প্রতিষ্ঠার কথা বলেছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি ২০১৬ সালের ২১ জানুয়ারি সিলেট হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সিলেটবাসীর স্বপ্ন পূরণ করতে সিলেটকে একটি প্রযুক্তি নগরী হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।

হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বলেন, আমরা ১৬২ দশমিক ৮৩ একরের বেশি জায়াগা নিয়ে এই পার্ক গড়ে তুলেছি। অচিরেই আরও ৬৪০ একর জমি এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। আমরা আইটি খাতে দক্ষ মানবসম্পদ তৈরি এবং তাদের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনা করে দেশের বিভিন্ন স্থানে হাই-টেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক ও আইটি ট্রেনিং এ্যান্ড ইনকিউবেটর সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি। এই পার্কের ভেতরেও আইটি ট্রেনিং এ্যান্ড ইনকিউবেটর সেন্টার নির্মাণ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মেস্তাফিজুর রহমান পিএএ, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সাবেক সাংসদ জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, দফতর বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাহফুজুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ, সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নির্বাচিত

অ্যাপলের নতুন পাওয়ারবিটস প্রো ২: যুক্ত হলো হার্ট রেট মনিটরিং

এবার অপো আনছে ফোল্ডিং ফোন
নির্বাচিত

এবার অপো আনছে ফোল্ডিং ফোন

তরুণ ডেভেলপারদের ক্ষমতায়নে ইনোভেশন সামিট ২০২৫ চালু করল বিডিঅ্যাপস
প্রযুক্তি সংবাদ

তরুণ ডেভেলপারদের ক্ষমতায়নে ইনোভেশন সামিট ২০২৫ চালু করল বিডিঅ্যাপস

গুগল ম্যাপসে আরও সহজ হলো দিকনির্দেশনা
টিপস

জেনে নিন গুগলের ম্যাপস ব্যবহারের নিয়ম

বিপর্যয়ের মুখোমুখি নগদ ডিজিটাল ব্যাংক
প্রযুক্তি সংবাদ

গভর্নর: নগদে ২৩০০ কোটি টাকার অনিয়মের সন্ধান!

১০,৬৬৯ টাকায় ভিভোর স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১০,৬৬৯ টাকায় ভিভোর স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা
প্রযুক্তি সংবাদ

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল
বিবিধ

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix