Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেমিকন্ডাক্টরের বাজার চাঙ্গা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
সেমিকন্ডাক্টরের বাজার চাঙ্গা
Share on FacebookShare on Twitter

বাণিজ্য নিয়ে চীন-মার্কিন উত্তেজনা শুরুর আগেই বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারে মন্দা চলছে। গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজার ৯ দশমিক ৬ শতাংশ সংকুচিত হবে। খবর জিডিনেট।

তবে এর মধ্যেও ইন্টেলের ক্ষেত্রে ঘটেছে উল্টো ঘটনা। মার্কিন এ চিপ জায়ান্ট দ্বিতীয় প্রান্তিকের শুরুতে দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে বিশেষজ্ঞদের পূর্বাভাসের চেয়েও বেশি চিপ বিক্রি করেছে।

গত সপ্তাহে চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেক্সাস ইনস্ট্রুমেন্ট জানায়, চীন-মার্কিন বাণিজ্য উত্তেজনা চীনে তাদের ব্যবসা চালিয়ে নেয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলছে না। এ প্রতিষ্ঠানই প্রথম পূর্বাভাসের চেয়ে বেশি বিক্রির তথ্য জানায়।

ইন্টেলের প্রধান অর্থ কর্মকর্তা জর্জ ড্যাভিস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মার্কিন আইন-কানুনের মধ্যে পড়ে, এমন কিছু পণ্য তারা চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের কাছে বিক্রি করতে শুরু করেছেন।

ইন্টেলের নির্বাহীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি তাদের জন্য শাপে বর হয়েছে। এতে দ্বিতীয় প্রান্তিকে উল্টো তাদের ব্যবসা ৪০ কোটি টাকা বেড়েছে।

এর ব্যাখ্যায় জর্জ ড্যাভিস বলেন, এ বছরের দ্বিতীয়ার্ধে ক্রেতারা সরবরাহ সংকটের আশঙ্কায় রয়েছেন। এ কারণে তারা বেশি বেশি পণ্য কিনছেন। অনেকে অতিরিক্ত পণ্য গুদামজাত করছেন। এর ফলে দ্বিতীয় প্রান্তিকে বিক্রি বেড়েছে। এটি সারা বছরের পূর্বাভাসে প্রভাব ফেলবে, এমনটা জোর দিয়ে বলা না গেলেও বছরের উদ্বেগ কিছুটা প্রশমিত করেছে তা বলা যায়।

এদিকে ইন্টেলের দ্বিতীয় প্রান্তিকের রাজস্বের খতিয়ান অনুযায়ী, কোম্পানি রাজস্ব আয় করেছে ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং শেয়ারপ্রতি সমন্বিত আয় ১ দশমিক শূন্য ৬ ডলার।

যেখানে বিশ্লেষকরা বলেছিলেন, গড়ে ১৫ দশমিক ৭ বিলিয়ন ডলার আয় করতে পারে ইন্টেল এবং শেয়ারপ্রতি সমন্বিত আয় হতে পারে ৮৯ সেন্ট। গবেষণা সংস্থা রিফিনিটিভ এমনটিই পূর্বাভাস দিয়েছিল।

দ্বিতীয় প্রান্তিকের এ অবস্থা দেখে তৃতীয় প্রান্তিকের প্রক্ষেপণের অংক বাড়িয়েছে ইন্টেল। তারা আশা করছে, তৃতীয় প্রান্তিকে রাজস্ব ও মুনাফা আসবে যথাক্রমে ১৮ বিলিয়ন ডলার ও শেয়ারপ্রতি ১ দশমিক ২৪ ডলার। যেখানে বিশ্লেষকদের প্রক্ষেপণ রয়েছে ১৭ দশমিক ৭২ বিলিয়ন ডলার এবং ১ দশমিক ১৬ ডলার।

ইন্টেল আশা করছে, চলতি বছর কোম্পানির মোট রাজস্ব আসবে ৬৯ দশমিক ৫ বিলিয়ন ডলার। যেখানে গত এপ্রিলের তারা বিনিয়োগকারীদের রাজস্বের প্রক্ষেপণ জানিয়েছিল ৬৯ বিলিয়ন ডলার।

ইন্টেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বব সোয়ান বিনিয়োগকারীদের এক সম্মেলনে বলেন, কোম্পানির দুটি কোম্পানিতে এখন পরবর্তী প্রজন্মের চিপ উৎপাদন প্রযুক্তির ১০ ন্যানোমিটার চিপ উৎপাদন শুরু হয়েছে। ২০২১ সালের মধ্যে ৭ ন্যানোমিটার চিপ তৈরির পরিকল্পনা রয়েছে তাদের।

এদিকে এরই মধ্যে ফাইভজি মোবাইল ইন্টারনেট মডেম ব্যবসা ১০০ কোটি ডলারে অ্যাপলের কাছে বেচে দিয়েছে ইন্টেল। ফলে কোম্পানির ওই বিভাগটির প্রায় ২ হাজার ২০০ কর্মী এখন অ্যাপলে যোগ দেবেন। আর পুরো লেনদেনটা হবে নগদ টাকায়। ইন্টেল আশা করছে, মডেম ব্যবসা বিক্রি থেকে কর পরিশোধের পর কোম্পানি ৫০ কোটি ডলার ঘরে নিতে পারবে।

তাছাড়া নন-স্মার্টফোন মডেম তৈরির পেটেন্ট ইন্টেলের কাছেই থাকছে। এসব মডেম ব্যবহার করা হবে স্বচালিত গাড়ি এবং ব্যক্তিগত কম্পিউটারে (পিসি)।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো এক্স  ৬০ প্রো: বাজেট কিলার ফোন 
নির্বাচিত

ভিভো এক্স  ৬০ প্রো: বাজেট কিলার ফোন 

এক নজরে দেখে নিন কি আছে ভিভো এস১ স্মার্টফোনটিতে
নির্বাচিত

এই প্রিমিয়াম স্মার্টফোনগুলিতে পাবেন অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম

উজ্জ্বল স্ক্রিন ও দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ শাওমি আনল রেডমি ওয়াচ ৬
প্রযুক্তি সংবাদ

উজ্জ্বল স্ক্রিন ও দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ শাওমি আনল রেডমি ওয়াচ ৬

অনিরাপদ সাইবার দুনিয়া! পাসওয়ার্ড সংক্রান্ত টিপস
কিভাবে করবেন

যে ধরনের পাসওয়ার্ড হ্যাক করা যায় না

চীন নিয়ে উদ্বেগ কমাতে নতুন প্রকল্প টিকটকের
নির্বাচিত

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিলিয়ন ডলার বিনিয়োগ করবে টিকটক

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
কিভাবে করবেন

ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড
অর্থ ও বাণিজ্য

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন...

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix