Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চল্লিশোর্ধ্ব কর্মীদের ছাঁটাই করছে আইবিএম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
রবিবার, ৪ আগস্ট ২০১৯
চল্লিশোর্ধ্ব কর্মীদের ছাঁটাই করছে আইবিএম
Share on FacebookShare on Twitter

গুগল, অ্যামাজনের মতো তারুণ্যদীপ্ত আকর্ষণীয় প্রযুক্তি কোম্পানিতে পরিণত হওয়ার লক্ষ্যে বয়স্ক কর্মীদের ছাঁটাই করছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন করপোরেশন (আইবিএম)। কয়েক বছরে এ মার্কিন টেক জায়ান্ট চল্লিশোর্ধ্ব প্রায় এক লাখ কর্মীকে ছাঁটাই করেছে। এ-সংক্রান্ত বিচারাধীন একটি মামলার অভিযোগে এ তথ্য দিয়েছেন চাকরি হারানো এক সাবেক ভাইস প্রেসিডেন্ট। খবর ব্লুমবার্গ।

কর্মী ছাঁটাই নিয়ে বছরদুয়েক ধরেই একের পর এক মামলা সামাল দিতে হচ্ছে আইবিএমকে। এর মধ্যে ম্যানহাটনে শ্রেণীবৈষম্য সংক্রান্ত মামলা এবং গত বছর ক্যালিফোর্নিয়া, পেনসিলভানিয়া এবং টেক্সাস অঙ্গরাজ্যে আলাদা দেওয়ানি মামলা দায়ের করা হয়েছে। সবকয়টি মামলাই বিচারাধীন।

বয়স্ক কর্মীদের ছাঁটাই করার কথা অবশ্য স্বীকার করেছে আইবিএম। কোম্পানির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ক্লায়েন্টদের আরো উন্নতমানের সেবা দিতে আমরা পাঁচ বছর ধরেই কোম্পানিকে ঢেলে সাজাচ্ছি। যেখানে আইবিএম প্রতি বছর ৫০ হাজার নতুন কর্মী নিয়োগ দেয়।

অবশ্য ১০৮ বছর বয়সী ঐতিহ্যবাহী এ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি একুশ শতকের প্রযুক্তির রকেট গতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে বেশ সময় নিয়েছে। ফলে টানা সাত বছর ধরেই কোম্পানির রাজস্ব কমছে। ক্লাউড কম্পিউটিং এবং মোবাইল প্রযুুক্তি বিপ্লবের জগতে দেরিতে আসার কারণে আইবিএমকে কোম্পানির জনশক্তি ও সক্ষমতাকে নতুন করে গড়ে নিতে হচ্ছে। এ প্রক্রিয়া শুরু হয়েছে এক দশক আগে। এ সময়ের মধ্যে কোম্পানিটি যুক্তরাষ্ট্র, কানাডা এবং অন্যান্য উচ্চবেতনের নানা শাখা থেকে কয়েক হাজার কর্মী ছাঁটাই করেছে। মাত্র ছয় বছরের মধ্যে আইবিএমের কর্মী সংখ্যা অবিশ্বাস্য কমে গেছে। ২০১৮ সালে কোম্পানির কর্মী সংখ্যা কমে দাঁড়ায় ৩ লাখ ৫০ হাজার ৬০০ জনে, যা ২০১৩ সালের ১৯ শতাংশ কম।

আইবিএমের বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা করেছেন মানবসম্পদ বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যালান ওয়াইল্ড। টেক্সাসের আদালতে দায়ের করা ওই মামলার অভিযোগে তিনি বলেছেন, গত কয়েক বছরেই আইবিএম ৫০ হাজার থেকে ১ লাখ কর্মী ছাঁটাই করেছে।

মামলার অভিযোগে আরো বলা হয়েছে, ইদানীং মেধাবী কর্মী নিয়োগ নিয়ে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে শতবর্ষী আইবিএম। কোম্পানি এখন একুশ শতকের তরুণ প্রযুক্তিবিদদের বোঝানোর চেষ্টা করছে যে, আইবিএম মোটেও বুড়োদের সংগঠন নয়! তরুণ মেধাবীদের দিয়ে আইবিএমকে গুগল, অ্যামাজনের মতো লাগসই ও হালফিল চেহারা দেয়ার চেষ্টা চলছে। আর এটি করতে গিয়ে বলি দেয়া হচ্ছে কোম্পানির বয়স্ক কর্মীবাহিনীকে।

চাকরি হারানো কর্মীদের মধ্যে একজন জনাথন ল্যাংলি (৬১)। ২৪ বছর চাকরি করার পর তার হাতে অব্যাহতিপত্র ধরিয়ে দেয়া হয়েছে। টেক্সাসের এ বাসিন্দা আইবিএমের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন।

গত মার্চে প্রোপাবলিক পত্রিকা একটি অনুসন্ধানী প্রতিবেদনে জানায়, গত পাঁচ বছরে আইবিএম চল্লিশোর্ধ্ব ২০ হাজার মার্কিন কর্মী ছাঁটাই করেছে।

প্রসঙ্গত, ক্লাউড কম্পিউটিং ব্যবসা আরো শক্তিশালী করতে সম্প্রতি লিনাক্সভিত্তিক সফটওয়্যার সেবা প্রতিষ্ঠান রেডহ্যাটকে ৩ হাজার ৪০০ কোটি ডলারে কিনে নিয়েছে আইবিএম।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্স ব্যবসায় সাকিব
ই-কমার্স

ই-কমার্স ব্যবসায় সাকিব

রেডমি ৭ হবে আপনার পারফরম্যান্স পার্টনার
প্রযুক্তি সংবাদ

রেডমি ৭ হবে আপনার পারফরম্যান্স পার্টনার

এই ঈদে আসছে স্লিম এবং ট্রেন্ডি রিয়েলমি ৮, সি২৫ এবং গেম প্রো কিট
নির্বাচিত

এই ঈদে আসছে স্লিম এবং ট্রেন্ডি রিয়েলমি ৮, সি২৫ এবং গেম প্রো কিট

হিরো আলমের ‘ব্লু-ব্যাজ’ কেড়ে নিল ফেসবুক কর্তৃপক্ষ!
নির্বাচিত

হিরো আলমের ‘ব্লু-ব্যাজ’ কেড়ে নিল ফেসবুক কর্তৃপক্ষ!

অনির্দিষ্ট সময়ের জন্য স্মার্টফোন লঞ্চ পিছিয়ে দিল রিয়েলমি
টেলিকম

অনির্দিষ্ট সময়ের জন্য স্মার্টফোন লঞ্চ পিছিয়ে দিল রিয়েলমি

১৮ হাজার টাকায় ৫ ক্যামেরার ফোন
নির্বাচিত

১৮ হাজার টাকায় ৫ ক্যামেরার ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!
বিবিধ

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী
অর্থ ও বাণিজ্য

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?
বিবিধ

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা
বিবিধ

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix