Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিকাশে নতুন কৌশলে প্রতারণা: এমপির নামে মন্ত্রীর সঙ্গে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 7 August 2019
বিকাশে নতুন কৌশলে প্রতারণা: এমপির নামে মন্ত্রীর সঙ্গে প্রতারণা
Share on FacebookShare on Twitter

‘বিকাশ কাস্টমার কেয়ার থেকে বলছি। আপনার বিকাশ অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছে। অ্যাকাউন্টটি স্বাভাবিক করতে হলে আমাদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। নাম-ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, সর্বশেষ লেনদেন কবে, কত? মোবাইলে মেসেজের মাধ্যমে ৬ ডিজিটের একটি সংখ্যা প্রেরণ। এরপর সংখ্যা জিজ্ঞেস করার কিছুক্ষণ পর অ্যাকাউন্টের সব টাকা উধাও! নাম্বার বন্ধ।’

বিকাশ অ্যাপস ব্যবহার করে এভাবে দীর্ঘদিন ধরে শত শত মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্রের সদস্যরা। এবার প্রতারণার নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে চক্রটি। ভুয়া রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারের মাধ্যমে ফোন করে বিভিন্ন এমপি-মন্ত্রীর পরিচয় দিয়ে বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

কৌশলটি বাস্তবায়নে টার্গেট করছে সমাজের প্রভাবশালী, ব্যবসায়ী ও রাজনৈতিকদের। এসব ব্যক্তিরা প্রতারণার শিকার হয়েও লজ্জায় কাউকে কিছু বলছেন না। সম্প্রতি এমন দুটি ঘটনা ঘটেছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের পরিচয়ে।

যুগান্তরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধানে জানা যায়, ২১ জুন বেলা ১১টায় বিবিএস ক্যাবলস লিমিডেটের সিলেট শাখার ম্যানেজার জেএইচএম নাজমুল হুদাকে ফোন দিয়ে পররাষ্ট্রমন্ত্রী পরিচয় দিয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের নাম্বার চায়।

ব্যবস্থাপনা পরিচালক ওই নাম্বারে ফোন দিলে পররাষ্ট্রমন্ত্রী পরিচয় দিয়ে বিশেষ প্রয়োজনে ওই নাম্বারে এক লাখ টাকা বিকাশ করতে বলে। সরাসরি যোগাযোগ করলে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এবং আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। পরে কোম্পানির পক্ষে নাজমুল এসএমপির কোতোয়ালী থানায় ১২১৮নং সাধারণ ডায়েরি করেন।

অপরদিকে ২৫ জুলাই বিকাল সাড়ে ৪টায় খোদ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে ফোন দিয়ে চট্টগ্রাম-৭ আসনের এমপি মোস্তাফিজুর রহমান পরিচয় দিয়ে বলে, তার আপন ছোট ভাইসহ তিনজন সিলেটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

তার ভাইসহ আহতদের সাহায্য করার অনুরোধ করে। পররাষ্ট্রমন্ত্রী ওই নাম্বারটি পাঠান সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের মোবাইলে। চট্টগ্রামের এমপির ভাইকে সার্বিক সহযোগিতার নির্দেশ দেন।

কামরান তাৎক্ষণিক সহযোগিতার জন্য ওসমানী হাসপাতালের নার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসমাঈল আলী সাদেককে নির্দেশ দেন এবং মন্ত্রীর পাঠানো নাম্বারটি সাদেককে দেন। ওই নাম্বারে ফোন দেন সাদেক।

এরপর এমপি মোস্তাফিজ পরিচয়দানকারীর অনুরোধে সাদেক তার পাঠানো নাম্বারে ৫১ হাজার টাকা পাঠিয়ে দেন। পরে সাদেক বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার। পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন বলেন, ঘটনাটি আমি শোনার পর অবাক হয়েছি।

পুলিশ এই প্রতারকদের ব্যাপারে ব্যবস্থা নেবে। আর চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, হয়তো কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে আমার পরিচয় দিয়ে বিভিন্ন এমপি-মন্ত্রীর কাছে টাকা চাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রীর এক লোকের ৫০ হাজার ও জামালপুরের আমার ঘনিষ্ঠ এক সংসদ সদস্যের কাছ থেকে ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এদিকে অনুসন্ধানে আরও জানা যায়, বিকাশ অ্যাপেসের মাধ্যমে চক্রটি যেকোনো নাম্বার দিয়ে ‘গোপন নাম্বার ভুলে গেছেন?’

অপশনে ক্লিক করলে ওই নাম্বারে ৬ ডিজিটের একটি কোর্ড চলে যায়। তাৎক্ষণিক ওই কোর্ডটি নিয়ে অ্যাকাউন্টে ডুকে সব তথ্য জেনে নেয়। পরে বিকাশের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে বলে গোপন নাম্বার ভুলে গেছি।

কাস্টমার কেয়ারকে সব তথ্য দিয়ে নতুন গোপন নাম্বার নেয়। এরপর অ্যাকাউন্টের সব টাকা নিয়ে যায়। এরকম প্রতারণার শিকার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল মোমেন জীবন। পুলিশি ঝামেলা এড়াতে তিনি থানায় অভিযোগ করেননি।

মামলা ও জিডি দুটিই গুরুত্ব সহকারে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিবিএস ক্যাবলসের ব্যবস্থাপনা পরিচালকের কাছে টাকা চাওয়া নাম্বারের কললিস্ট খতিয়ে একটি নাম্বারে সবচেয়ে বেশি কথা বলার তথ্য মিলে।

ওই নাম্বারটি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ-উত্তরের দফতর সম্পাদক রবিউল আলমের। রবিউল পুলিশকে জানান, ওই নাম্বারে ফোন করে পররাষ্ট্রমন্ত্রী পরিচয় দিয়ে তার কাছ থেকেও ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।

তিনি লজ্জায় বিষয়টি কাউকে বলেননি। এমপি মোস্তাফিজ ও তার ভাই পরিচয়ে টাকা নেয়া নাম্বারগুলোর বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ। শিগগির এই চক্রটিকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন জিডি এবং মামলার তদন্ত কর্মকর্তা ও এসএমপির কোতোয়ালি থানার সোবহানিঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ অনুপ কুমার চৌধুরী।

বিকাশের প্রধান জনসংযোগ কর্মকর্তা শামছুদ্দিন হায়দার ডালিম বলেন, গ্রাহকদের কথার জালে ফেলে প্রতারণা করছে চক্রটি। এজন্য আমরা সবসময় বলে আসছি ‘পাসওয়ার্ড’ কোনোভাবেই কাউকে বলবেন না। শুধু ভেরিফিকেশন কোর্ড জেনে লেনদেন করা সম্ভব নয়। সৃত্র :যুগান্তর

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিকাশবিকাশে নতুন কৌশলে প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকাশ ম্যাপে এজেন্ট, মার্চেন্ট, এটিএম ও গ্রাহক সেবা কেন্দ্রের খোঁজ
প্রযুক্তি সংবাদ

বিকাশ ম্যাপে এজেন্ট, মার্চেন্ট, এটিএম ও গ্রাহক সেবা কেন্দ্রের খোঁজ

গুরুতর নিরাপত্তা ত্রুটি ইন্টারনেট এক্সপ্লোরারে
নির্বাচিত

অবশেষে বন্ধ হয়ে গেল ইন্টারনেট এক্সপ্লোরার

যেখানে মানুষের চাকরি নিতে পারবে না এআই
নির্বাচিত

যেখানে মানুষের চাকরি নিতে পারবে না এআই

৮ মার্চ কম দামি আইফোনের ঘোষণা!
নির্বাচিত

৮ মার্চ কম দামি আইফোনের ঘোষণা!

বোকা বাক্স থেকে মানুষের স্মার্ট সঙ্গী হয়ে ওঠা
প্রযুক্তি সংবাদ

বোকা বাক্স থেকে মানুষের স্মার্ট সঙ্গী হয়ে ওঠা

দুই ওএস চলবে বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোনে
টেলিকম

দুই ওএস চলবে বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোনে

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ভি৮০
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি৮০

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক
প্রযুক্তি সংবাদ

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি
নির্বাচিত

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 August 2019

বিকাশে নতুন কৌশলে প্রতারণা: এমপির নামে মন্ত্রীর সঙ্গে প্রতারণা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix