Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতে হুয়াওয়ে নিষিদ্ধ হলে পাল্টা ব্যবস্থার হুমকি চীনের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৯
হুয়াওয়ের ইস্যুতে যেকোন লড়াইয়ের জন্য প্রস্তুত চীন
Share on FacebookShare on Twitter

ভারত হুয়াওয়ের ব্যবসা বন্ধ করলে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে চীন। সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেইজিংয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে বলেছে, যুক্তরাষ্ট্রের চাপে ভারত হুয়াওয়ের ব্যবসায় বিধিনিষেধ আরোপ করলে চীনে ব্যবসা করছে এমন ভারতীয় কোম্পানির অসুবিধা হবে। খবর রয়টার্স।

কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে নতুন প্রজন্মের সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজির পরীক্ষামূলক সেবা চালু করার কথা রয়েছে। ভারতের টেলিযোগাযোগমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বলেছেন, এখানে ফাইভজি নেটওয়ার্ক স্থাপন ও পরিচালনায় চীনা কোনো কোম্পানি থাকবে কিনা সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

টেলিযোগাযোগ অবকাঠামো সরঞ্জামের বাজারে শীর্ষ প্রতিষ্ঠান হুয়াওয়ে। বর্তমানে চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে এ প্রযুক্তি প্রতিষ্ঠান। নিরাপত্তা ঝুঁকির কথা বলে গত মে মাসে কোম্পানিটিকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন বাণিজ্য দফতর। মিত্রদেশগুলোকেও একই ধরনের সিদ্ধান্ত নিতে চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত ১০ জুলাই বেইজিংয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছিল চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণে হুয়াওয়েকে বয়কট করতে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী যে প্রচারণা চালাচ্ছে, সে ব্যাপারে বেইজিংয়ের উদ্বেগের কথা ভারতকে জানানো হয়েছে।

রাষ্ট্রদূতের ওই বৈঠকের রেকর্ড থেকে জানা যায়, বৈঠককালে চীনা কর্মকর্তারা বলেছেন, ওয়াশিংটনের চাপের মুখে ভারত যদি হুয়াওয়েকে বয়কট করে, তাহলে চীনে যেসব ভারতীয় প্রতিষ্ঠান ব্যবসা করছে, তাদের বিরুদ্ধেও ‘পাল্টা অবরোধ’ আরোপ করা হবে।

এ ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে কর্মকর্তারা রয়টার্সকে জানান, তারা আশা করছেন, ফাইভজি অবকাঠামো নির্মাণের কোম্পানি বাছাইয়ের ক্ষেত্রে ভারত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুয়িং এক বিবৃতিতে বলেন, হুয়াওয়ে দীর্ঘদিন ধরেই ভারতে ব্যবসা করছে। ভারতের সমাজ ও অর্থনীতিতে তাদের অবদান রয়েছে, এটা সবাই জানে। ভারতের ফাইভজি অবকাঠামো নির্মাণে চীনা প্রতিষ্ঠানের অংশগ্রহণের ইস্যুতে আমরা আশা করি, পারস্পরিক লাভের কথা চিন্তা করেই ভারত স্বাধীন ও নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেবে।

তবে এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।

এদিকে চীনের বাজারে ভারতীয় কোম্পানির উপস্থিতি অন্য বৃহৎ অর্থনীতির দেশগুলোর তুলনায় নগণ্য। ইফোসিস, টিসিএস, ড. রেড্ডি’স ল্যাবরেটরি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও মাহিন্দ্রার মতো কয়েকটি কোম্পানি উৎপাদন, আর্থিক সেবা, স্বাস্থ্যসেবা ও আউটসোর্সিংয়ের ব্যবসা করছে।

তবে হুয়াওয়েকে কেন্দ্র করে চীন-ভারতের মধ্যে কিছু বিষয়ে চলমান বিরোধ নতুন করে বিস্তৃত ও গভীর রূপ নিতে পারে। যেখানে দুটি দেশই বিশেষ করে সীমানা বিরোধ নিয়ে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনের করার চেষ্টা করে যাচ্ছে।

এর মধ্যে অক্টোবরেই হিন্দুদের পবিত্র শহর বারাণসীতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে অভ্যর্থনা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে বৈঠকে দুই দেশের বাণিজ্য নিয়ে বিস্তারিত আলাপ হওয়ার কথা রয়েছে। চীনের সঙ্গে ৫ হাজার ৩০০ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি নিয়ে বেশ অস্বস্তিতে আছে ভারত। বারাণসীর বৈঠকে এটিও গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

এখানে মোদি সরকারের কিছু রাজনৈতিক চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে। মোদির বিজেপি ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী সংগঠনগুলো চীনকে চরম মাত্রায় অবিশ্বাস করে। তারা অর্থনীতিতে স্বনির্ভরতার কথা বলে এবং সাম্প্রতিক সময়ে হুয়াওয়ের সমালোচক হিসেবেও আবির্ভূত হয়েছে।

গত সপ্তাহে এ নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে চিঠিও লিখেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) অর্থবিষয়ক প্রধান অশ্বিনী মহারাজন। চিঠিতে তিনি ভারতে হুয়াওয়ের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, হুয়াওয়ে গোপন তথ্য চুরি করে দেশে পাঠানোর পাশাপাশি প্রয়োজনের সময় দূরবর্তী স্থান থেকেই ভারতে তাদের সেবা বন্ধ করে দিতে সক্ষম।

ভারতের টেলিযোগাযোগমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ পার্লামেন্টে বলেছেন, পরীক্ষামূলকভাবে ফাইভজি সেবা চালু করতে হুয়াওয়েসহ ছয়টি কোম্পানির প্রস্তাব পাওয়া গেছে। বাকি কোম্পানিগুলোর নাম বলেননি মন্ত্রী। তবে ধারণা করা যায়, সুইডিশ এরিকসন, ফিনিশ নকিয়া ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং এ তালিকায় রয়েছে।

Tags: হুয়াওয়েহুয়াওয়ে নিষিদ্ধ

এই বিভাগ থেকে আরও পড়ুন

এনভিডিয়ার রেকর্ড ৪৬৭০ কোটি ডলার আয়, চীনে বিক্রি নিয়ে জটিলতা
প্রযুক্তি সংবাদ

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক

নতুন ডিজাইনে বাজারে এলো ইয়ামাহার নতুন স্কুটার
অটোমোবাইল

নতুন ডিজাইনে বাজারে এলো ইয়ামাহার নতুন স্কুটার

ভারতে স্যামসাং মোবাইলে উচ্চ-ঝুঁকির সতর্কতা জারি
নির্বাচিত

ভারতে স্যামসাং মোবাইলে উচ্চ-ঝুঁকির সতর্কতা জারি

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এল স্মার্টফোন এক্স৫০আই প্লাস
প্রযুক্তি সংবাদ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এল স্মার্টফোন এক্স৫০আই প্লাস

চারশতাধিক সরকারি ডিজিটাল সেবা জনগণের দারপ্রান্তে পৌছে দেয়া হয়েছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

চারশতাধিক সরকারি ডিজিটাল সেবা জনগণের দারপ্রান্তে পৌছে দেয়া হয়েছে: মোস্তাফা জব্বার

করপোরেট গ্রাহকদের জন্য ফুডপ্যান্ডায় ছাড়!
ই-কমার্স

করপোরেট গ্রাহকদের জন্য ফুডপ্যান্ডায় ছাড়!

Load More

ট্রেন্ডিং টপিক

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
বিবিধ

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix