Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টুইটারের সহপ্রতিষ্ঠাতার অ্যাকাউন্ট হ্যাক!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 31 August 2019
টুইটারের সহপ্রতিষ্ঠাতার অ্যাকাউন্ট হ্যাক!
Share on FacebookShare on Twitter

হ্যাকারদের কবলে পড়লেন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জ্যাক ডোরসি। গতকাল শুক্রবার বিকেলে হ্যাক করা হয় জ্যাক ডোরসির টুইটার অ্যাকাউন্ট। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রায় ২০ মিনিট হ্যাকারদের দখলে থাকে অ্যাকাউন্টটি। ওই সময় ডোরসির অ্যাকাউন্ট থেকে ক্রমাগত বর্ণবাদী ও আক্রমণাত্মক লেখা টুইট করা হচ্ছিল। জ্যাকের অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়, ‘টুইটারের সদর দপ্তরে বোমা রয়েছে।’ প্রতিটি টুইটের সঙ্গেই হ্যাশট্যাগ দিয়ে ‘দ্য চাকলিং হেল্লা’ লেখা হয়েছিল।

এর মধ্যে বিষয়টি দ্রুত টুইটারের নজরে আসে। কিছুক্ষণ পর জ্যাক ডোরসির অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়, ‘বর্তমানে অ্যাকাউন্টটি সম্পূর্ণ সুরক্ষিত আছে।’

এদিকে টুইটার কর্তৃপক্ষ দাবি করছে, জ্যাকের অ্যাকাউন্ট সরাসরি কেউ হ্যাক করেনি। তবে তাঁর অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত ফোন নম্বরটি কেউ নিজের দখলে নিয়ে এসএমএস ফিচারের মাধ্যমে টুইটগুলো করছিল।

এর আগে টুইটারের কিছু ত্রুটি সম্পর্কে প্রতিষ্ঠানটিকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু টুইটার বরাবরই তাদের ত্রুটির কথা অস্বীকার করে আসছিল। অনেকেই ধারণা করছেন, নিজেদের ত্রুটির ফলেই হ্যাকিংয়ের শিকার হয়েছেন ডোরসি।

তবে টুইটারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুরো বিষয়টি ঠিক করা হয়েছে। টুইটারের সিস্টেমে কোনো ত্রুটি নেই বলেও দাবি করা হয়।

এদিকে টুইটারের সদর দপ্তরে বোমা থাকার বিষয়ে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, ‘এ বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। এ তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।’

এর আগে ২০১৬ সালেও জ্যাক ডোরসির টুইটার অ্যাকাউন্ট ‘আওয়ার মাইন’ নামে এক গ্রুপ হ্যাক করেছিল বলে জানা গেছে।

এদিকে এ ঘটনার পর সামাজিক মাধ্যমটিতে বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলছেন, যদি টুইটারের সহপ্রতিষ্ঠাতার অ্যাকাউন্টই হ্যাকিংয়ের শিকার হয়, তাহলে অন্যদের অ্যাকাউন্টও সুরক্ষিত নয়। এদিকে টুইটারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা এবং অনেক হাই-প্রোফাইল অ্যাকাউন্ট রয়েছে। হ্যাকাররা চাইলে তাঁদের কারো অ্যাকাউন্ট হ্যাক করে উদ্দেশ্যপ্রণোদিত টুইট এমনকি যুদ্ধও লাগিয়ে দেওয়ার চেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্যানটোনের কালার অব ইয়ার ২০২১-এ রিয়েলমি’র ভিজ্যুয়াল আইডেন্টিটির প্রতিফলন
প্রযুক্তি সংবাদ

প্যানটোনের কালার অব ইয়ার ২০২১-এ রিয়েলমি’র ভিজ্যুয়াল আইডেন্টিটির প্রতিফলন

ডেনমার্ক ও আয়ারল্যান্ডে বেড়েছে ওয়ালটনের টিভি রপ্তানি
নির্বাচিত

ডেনমার্ক ও আয়ারল্যান্ডে বেড়েছে ওয়ালটনের টিভি রপ্তানি

বাজারে ‘এ৭৭এস’ স্মার্টফোন উন্মোচন করল অপো
নির্বাচিত

বাজারে ‘এ৭৭এস’ স্মার্টফোন উন্মোচন করল অপো

বেইজিংয়ে ড্রোন বিক্রির ওপর নিষেধাজ্ঞা
প্রযুক্তি সংবাদ

বেইজিংয়ে ড্রোন বিক্রির ওপর নিষেধাজ্ঞা

ইমো ব্যবহারকারীদের জন্য রবি’র সেরা অফার
প্রযুক্তি সংবাদ

ইমো ব্যবহারকারীদের জন্য রবি’র সেরা অফার

যে ৩ টিপস মানলে স্মার্টফোন হ্যাং হবে না
কিভাবে করবেন

যে ৩ টিপস মানলে স্মার্টফোন হ্যাং হবে না

Load More

ট্রেন্ডিং টপিক

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো
নির্বাচিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
প্রযুক্তি সংবাদ

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অসামান্য...

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার

ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি রাজিব আহমেদ

শূন্য থেকে ই-ক্যাব, ১২ বছরের পথচলার গল্প শোনালেন রাজিব আহমেদ

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 August 2019

টুইটারের সহপ্রতিষ্ঠাতার অ্যাকাউন্ট হ্যাক!

Techzoom.TV |
TechzoomTV