বাংলাদেশের বাজারে এস১ নামে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে ভিভো। এস১ সিরিজের প্রথম এই ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং প্রযুক্তি। এছাড়াও রয়েছে- কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ৩২ ম্যাগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৪৫০০ ম্যাগাহার্ডজ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি ও কৃত্রিম বুদ্ধিমত্তার তিনটি রিয়ার ক্যামেরা।
৬ জিবি র্যাম ছাড়াও, ফোনটিতে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এস১ এর ডিসপ্লেটি ৬.৩৯ ই, যাকে ভিভো বলছে, ‘ফুল এইচডি ডিসপ্লে’।
কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রিয়ার ক্যামেরাগুলোর ক্ষমতা যথাক্রমে ১৬, ৮ ও ২ ম্যাগাপিক্সেল এবং ক্যামেরার রেজ্যুলেশন ১০৮০ x ২৩৪০ ম্যাগাপিক্সেল। এছাড়াও গ্রাহকরা ফোনটিতে পাবেন, অ্যান্ড্রয়েড ফানটাচের ওএস ৯.০ অক্টাকোর প্রসেসর।
ইউএসবি ওটিজির সঙ্গে হ্যান্ডসেটটিতে রয়েছে ৪জি ভোল্ট; যাতে গ্রাহকরা সহজে ও দ্রুত ওয়াইফাই, এফএম, ব্লুটুথ ভি ৫.০, জিপিএস, এ-জিপিএস, মাইক্রো ইউএসবির সঙ্গে সংযোজিত হতে পারবেন।
আকর্ষণীয় ডিজাইনের এই স্মার্টফোনটি পাওয়া যাবে ডায়মন্ড ব্ল্যাক ও স্কাইলাইন ব্লু রঙে। বাংলাদেশি গ্রাহকরা স্মার্টফোনটি কিনতে পারবেন ২৮ হাজার ৯৯০ টাকায়।






















