Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আনঅফিসিয়াল শাওমি ফোন বিস্ফোরিত হয় বেশি!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৩১ আগস্ট ২০১৯
আনঅফিসিয়াল শাওমি ফোন বিস্ফোরিত হয় বেশি!
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোন আমদানিকারকদের দেয়া তথ্য অনুযায়ি প্রতিবছর আমদানির প্রায় ৩০-৪০ ভাগ হ্যান্ডসেট আমদানি হচ্ছে অবৈধ পথে। গ্রে মার্কেট নিয়ন্ত্রণে দেশে বেশ কিছু পদক্ষেপ নিলেও মোবাইল ফোনে এই নকল মার্কেট কোন ভাবেই নিয়ন্ত্রণে আসছে না।

বাংলাদেশের বাজারে শাওমি ব্রান্ডের ফোন ঢোকার পর এবং একই সাথে জনপ্রিয় হবার পর Unofficial Device ব্যাপারটির সম্পর্কে এখন প্রায় সবাইকেই কমবেশি সমস্যার মুখে পড়তে হয়। বিশেষ করে আপনি যদি টেকনিক্যাল জগতে তেমন একটা এক্সপার্ট না হয়ে থাকেন এবং নতুন স্মার্টফোন কিনতে যান তখন এই অফিসিয়াল / আনঅফিসিয়ালের একটি ধাঁধার মধ্যে পড়তে পারেন আপনি। নতুন ডিভাইস কিনতে গিয়ে যে রকম দ্বিধায় পড়েছে এই অফিসিয়াল / আনঅফিসিয়ালের ব্যাপারে তা বলার মতো না।

অফিশিয়ালি কিনেন তাহলে তাদের অফিসিয়াল ওয়ারেন্টি বা গ্যারান্টি পাবেন এবং পরবর্তীতে ফোনের কোন সমস্যা হলে ফ্রিতেই ফোনটি সার্ভিসিং করাতে পারবেন এবং আনঅফিসিয়াল ফোন গুলো কিনলে এবং পরবর্তীতে কোন প্রবলেম হলে সেই ফোনের অফিশিয়াল গ্যারান্টি আর থাকে না । দেশে শাওমি ব্রান্ডের ফোন কিনে সব থেকে বেশি সমষ্যায় পড়েছেন আনঅফিসিয়াল ফোন কিনে।

রাজিব হোসেন নামে এক জন্য বলেন , গত দুই মাস আগে আমি শাওমি ব্রান্ডের আনঅফিসিয়াল নোট ৭ ফোনটি বসুন্ধরায় সিটি শপ থেকে ক্রয় করি । আমার ফোনটিতে এখন ডিসপ্লে কাজ করছে না ।দোকানটিতে নিয়ে গেলে বলে ডিসপ্লে পরিবর্তন করতে হবে টাকা লাগবে । কিন্তু কিনার সময় বলেছিল ১ সার্ভিসিং ওয়ারেন্টি আছে ।

তানভীর নামে এক জন্য শাওমি ব্যবহারকারী বলেন, মোবাইল চার্জ এ দিলে কানেক্ট হয় আবার সাথে সাথে ডিসকানেক্ট হয়ে যায়,,আবার কানেক্ট হয় আবার ডিসকানেক্ট হয়ে যায়। দোকানটিতে নিয়ে গেলে বলে কবে নিয়েছেন সার্ভিসিংয়ে টাকা লাগবে । তিনি বলেন ফোনটি কিনার পর থেকে কোন না কোন সমষ্যা লেগেই আছে । আমি আনঅফিসিয়াল ফোন গুলো না ক্রেনার জন্য সবাই কে অনুরোধ করব ।

বিটিআরসির সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, (আগস্ট ২০১৯) ১ তারিখ থেকে নকল-ক্লোন আইএমইআইর মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে সংযুক্ত হলে পরবর্তী সময়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রারের (এনইআইআর) মাধ্যমে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হবে। সম্প্রতি মোবাইল ইম্পোটার্স অ্যাসোশিয়েশনের পক্ষ থেকে বিটিআরসিতে স্থাপন করা হয়েছে আইএমইআই সংক্রান্ত একটি ডেটাবেইজ। সেখানে মোবাইল ফোন অপারেটরদের আমদানি করা সব ফোনের আইএমইআই সংক্রান্ত তথ্য রাখা আছে।

সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকি রয়েছে আনঅফিসিয়াল ও নকল ফোনে বলে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে । এইসব আনঅফিসিয়াল ও নকল ফোনে কারণে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। ভবিষ্যতে তা দেহের মারাত্মক ক্ষতি করতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

দেশে এবং দেশের বাইরে যে সকল শাওমি ফোন বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে তার বেশি ভাগ ফোনই আনঅফিসিয়াল ও নকল ফোন ছিল বলে জানা গেছে ।

ভারতে শাওমির মোবাইল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির কনজ্যুমার কমপ্লেয়েন্টস নামে একটি ওয়েবসাইটে প্রেমালতা নামে এক ভুক্তভোগী এ অভিযোগ তুলেছিলেন। ওই ভুক্তভোগীর দাবি, কিছুদিন আগে তার শাওমির রেড মি নোট ৪ মডেলের হ্যান্ডসেটটি বিস্ফোরিত হয়। শাওমির রেড মি নোট ৪ মডেলের হ্যান্ডসেটটি অননুমোদিত ছিল বলে জানিয়েছিল শাওমি ।

নারায়নগঞ্জে শাওমি মোবাইল ফোন বিস্ফোরণের একটি অভিযোগ পাওয়া যায়। জাহাঙ্গীর আলম সোহাগ নামের একজন ফেসবুক ব্যবহারকারী জানান,“সকলের দৃষ্টি আকর্ষণ করছি শাওমি ফোন সেট হতে সাবধান আমাদের সকলের খুব পরিচিত মুখ খলিল ভাই এর মোবাইল ফোনটি আজ সকালে পুড়ে যায় যা আপনারা ছবিতে দেখতে পারছেন। মোবাইল ফোনটি দুই মাস আগে কেনা হয়।” হ্যান্ডসেটটি অননুমোদিত ছিল গ্রে মার্কেটের ছিল বলে জানা গেছে ।

ফেনীতে শাওমির পোকো এফ ১ ফোন বিস্ফোরণ হয়ে স্বপ্নীল মজুমদার (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মজুমদার স্বপ্নীল ঢাকা আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র। শাওমির পোকো এফ ১ ফোন অননুমোদিত ছিল বলে জানিয়েছিল শাওমি ।

জিয়াউদ্দিন চৌধুরী, কান্ট্রি জিএম, শাওমি বাংলাদেশ, এ সম্পর্কে বলেন, শাওমিতে পণ্যের গুণগত মান অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। আমরা নিশ্চিত করি যে, আমাদের পণ্যগুলি সর্বোচ্চ মানে তৈরি কিনা তা নিশ্চিত করতে কঠোর মানের পরীক্ষার মধ্য দিয়ে যায়। তবে, অবৈধভাবে দেশের বাজারে যেসব পণ্য আসে সেগুলোর গুণগত মান বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক থাকে না। অবৈধভাবে আসা পণ্য কিনে থাকলে সেসব পণ্য ব্যবহারে অনেক সময় নানান দুর্ঘটনাও ঘটে থাকে, সেক্ষেত্রে ঐ পণ্যের ব্র্যান্ডকে দায়ী করা একেবারেই অনুচিত হবে।

গতকাল বরিশালে ঘটে যাওয়া ঘটনা তদন্ত করতে আমরা বরিশালের ঐ ব্যবহারকারীর সাথে যোগাযোগ করেছি এবং জানতে পেরেছি তিনি যে ফোনটি ব্যবহার করছিলেন, তা অননুমোদিত ছিল। পণ্যটি নকল কিনা তাও খতিয়ে দেখতে আমরা আরও তদন্ত চালিয়ে যাচ্ছি। ব্যবহারকারীর সর্বোত্তম সুরক্ষা নিশ্চিত করতে আমরা আমাদের গ্রাহকদের সবসময়ই অনুমোদিত পণ্যগুলি কিনতে অনুরোধ করে থাকি। আমরা এটাও বলতে চাই, যে ঘটনাগুলি ঘটছে সেগুলো সাধারণতা অবৈধভাবে আসা ফোন কেনার অভ্যাসের কারণেই ঘটছে এবং সবার ঘটে যাওয়া এসব দুর্ঘটনা এড়াতে পণ্য কেনার ক্ষেত্রে আরও সচেতন হওয়া উচিত।

Tags: শাওমিশাওমি ফোন বিস্ফোরিতশাওমি বিস্ফোরণ

এই বিভাগ থেকে আরও পড়ুন

১০ হাজার টাকার নিচে দীর্ঘস্থায়ী ব্যাটারির স্মার্টফোন
নির্বাচিত

১০ হাজার টাকার নিচে দীর্ঘস্থায়ী ব্যাটারির স্মার্টফোন

৯ লাখ টাকার ক্যামেরা মাত্র সাড়ে ৬ হাজার টাকায়!
ই-কমার্স

৯ লাখ টাকার ক্যামেরা মাত্র সাড়ে ৬ হাজার টাকায়!

স্মার্টফোনে র‌্যাম বাড়ানোর সুযোগ এলো
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে র‌্যাম বাড়ানোর সুযোগ এলো

বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিলো দারাজ
ই-কমার্স

বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিলো দারাজ

শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোনে পাবেন ‘ম্যাজিক ব্যাক স্ক্রিন’
নির্বাচিত

শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোনে পাবেন ‘ম্যাজিক ব্যাক স্ক্রিন’

মার্চে আসছে নথিংয়ের নতুন ‘ফোন ফোর এ’
প্রযুক্তি সংবাদ

মার্চে আসছে নথিংয়ের নতুন ‘ফোন ফোর এ’

Load More

ট্রেন্ডিং টপিক

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

আইকু ১৫আর: স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর ও শক্তিশালী ব্যাটারির চমক
নির্বাচিত

আইকু ১৫আর: স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর ও শক্তিশালী ব্যাটারির চমক

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত
বিবিধ

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix