Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মিলিয়নিয়ার হওয়ার সুযোগ বাড়ালো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 3 September 2019
মিলিয়নিয়ার হওয়ার সুযোগ বাড়ালো ওয়ালটন
Share on FacebookShare on Twitter

এবছর স্থানীয় বাজারে রেকর্ড পরিমাণ ফ্রিজ বিক্রি করেছে ওয়ালটন। আর তাই গ্রাহক সেবা আরো সহজ করতে চলছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪। এর আওতায় ‘কে হবেন আজকের মিলিয়নিয়ার’ শীর্ষক ক্যাম্পেইনের মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে ওয়ালটন। ফলে, ক্রেতাদের জন্য ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার বা ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ থাকছে সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত।

সূত্রমতে, ক্যাম্পেইনের আওতায় গত ১ জুলাই থেকে কোরবানি ঈদ পর্যন্ত ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতাদের ১০ লাখ ও ১ লাখ টাকার পাশাপাশি বিভিন্ন অঙ্কের নিশ্চিত ক্যাশভাউচার অথবা হাজার হাজার পণ্য ফ্রি পাওয়ার সুযোগ দেয় ওয়ালটন। ওই সুযোগ বাড়ানো হলো ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

ওয়ালটনের নির্বাহী পরিচালক ও ফ্রিজ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ জানান, কোরবানি ঈদে স্থানীয় বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে ওয়ালটনের মিলিয়নিয়ার ক্যাম্পেইন। ফলে, ঈদে রেফ্রিজারেটর ও ফ্রিজারের একচেটিয়া বাজার ছিল ওয়ালটনের। ঈদ পর্যন্ত বিক্রি হয়েছে ১৬ লাখের মতো ফ্রিজ।

তিনি বলেন, এবছর ওয়ালটনের বৈচিত্র্যময় ও আকর্ষণীয় ডিজাইনের গ্লাস ডোর রেফ্রিজারেটসহ ওয়াইড ভোল্টেজ ফিচার সম্বলিত ফ্রিজ ব্যাপক গ্রাহকপ্রিয়তা পাচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাসে গত বছরের একই সময়ের চেয়ে ফ্রিজ বিক্রিতে প্রবৃদ্ধি হয়েছে ৫১ শতাংশ। যার ধারাবাহিকতায় ২০১৯ সালে ২০ লাখ ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে বলে তিনি আশাবাদী।

জানা গেছে, ওয়ালটনের ‘কে হবেন আজকের মিলিয়নিয়ার’ শীর্ষক ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন অসংখ্য ক্রেতা। এদের মধ্যে রয়েছেন: চাঁদপুর উত্তর মতলব নতুন বাজারে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম ‘সনি ইলেকট্রনিক্স’ এর ক্রেতা জাকির হোসেন, ফেণীর একাডেমী রোড ওয়ালটন প্লাজা থেকে মো. ইয়াছিন ও লায়লা বেগম, পিরোজপুরে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠিতে মেসার্স হক এন্টারপ্রাইজ থেকে আব্দুর রহিম, কুমিল্লা ক্যান্টনমেন্টে নীলাচল ইলেকট্রনিক্স থেকে নাজমুল হোসাইন, খুলনা শিববাড়ীতে আশা এন্টারপ্রাইজ থেকে মো. মিরাজ হাওলাদার, ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগরে মেসার্স তিশা ইলেকট্রনিক্স এন্ড মোটরস থেকে মিশু আক্তার (জুঁই), রাজশাহীর পবায় এম.আর ইলেকট্রনিক্স থেকে মো. সাকিব, বাগেরহাটের কচুয়ায় সরদার ইলেকট্রনিক্স থেকে জাকির শেখ এবং সিলেটের হবিগঞ্জে টি.আর ইলেকট্র মার্ট থেকে ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন আসমা বেগম সাদিয়া।

এদিকে কুমিল্লার বরুড়ায় আয়েশা ইসলাম, ময়মনসিংহ ভালুকায় মো. শিহাব উদ্দিন, বরিশাল সদরে সৃজন সরকারসহ অসংখ্য ক্রেতা ওয়ালটন ফ্রিজ কিনে ১ লাখ টাকা করে পেয়েছেন। এছাড়া বিভিন্ন অঙ্কের নিশ্চিত ক্যাশ ভাউচারসহ ফ্রিজ, টিভি ও বিভিন্ন ধরনের ওয়ালটন পণ্য ফ্রি পেয়েছেন হাজার হাজার ক্রেতা।

ওয়ালটন ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহীদুজ্জামান রানা বলেন, ব্যাপক গ্রাহকপ্রিয়তার প্রেক্ষিতে ক্যাম্পেইনের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো। তার প্রত্যাশা- এবারও গ্রাহকের কাছ থেকে ব্যাপক সাড়া পাবে মিলিয়নিয়ার ক্যাম্পেইন। তিনি জানান, ওয়ালটন ফ্রিজে ১ বছরের ফ্রি রিপ্লেসমেন্ট গ্যারান্টি, কম্প্রেসারে ১২ বছরের গ্যারান্টি সুবিধাসহ সর্বোচ্চ ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধা রয়েছে।

উল্লেখ্য, অনলাইনে দ্রুত সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এতে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতার নাম, ফোন নম্বর এবং ক্রয়কৃত পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। এর ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত কাক্সিক্ষত সেবা মিলবে। সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারবেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ডিজিটাল ক্যাম্পেইন চলছে।

এদিকে .চলতি সেপ্টেম্বরকে ‘গ্রাহক সেবা মাস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হচ্ছে- দ্রুত ও সর্বোত্তম সেবার প্রদানের মাধ্যমে সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি অর্জন, গ্রাহকদের মধ্যে সার্ভিসের বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সার্ভিস প্রোভাইডার ও গ্রাহকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সার্ভিস এক্সপার্টদের প্রেরণা দেয়া ইত্যাদি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্র্যাক ইউনিভার্সিটির ‘গালা নাইট’ বন্ধে লিগ্যাল নোটিশ
প্রযুক্তি সংবাদ

ব্র্যাক ইউনিভার্সিটির ‘গালা নাইট’ বন্ধে লিগ্যাল নোটিশ

ডিজিটাল মেলার দর্শনার্থীদের জন্য শাটল বাস সার্ভিস
ছাড় ও অফার

ডিজিটাল মেলার দর্শনার্থীদের জন্য শাটল বাস সার্ভিস

নকিয়া ম্যাক্সি ম্যাক্স: ‘দুধর্ষ’ অ্যানড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

নকিয়া ম্যাক্সি ম্যাক্স: ‘দুধর্ষ’ অ্যানড্রয়েড ফোন

বিগ ব্যাং’ অফার নিয়ে ফিরছে ইভ্যালি
ই-কমার্স

বিগ ব্যাং’ অফার নিয়ে ফিরছে ইভ্যালি

দারাজ ফ্ল্যাশ সেলে রিয়েলমি সি৫১
প্রযুক্তি সংবাদ

দারাজ ফ্ল্যাশ সেলে রিয়েলমি সি৫১

মেসেঞ্জারে ‘সিক্রেট মোড’, মেসেজ গোপন থাকবে শতভাগ!
নির্বাচিত

মেসেঞ্জারে ‘সিক্রেট মোড’, মেসেজ গোপন থাকবে শতভাগ!

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 September 2019

মিলিয়নিয়ার হওয়ার সুযোগ বাড়ালো ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV