Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হারমনি ওএসের ল্যাপটপ বাজারে ছাড়বে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 6 September 2019
হারমনি ওএসের ল্যাপটপ বাজারে ছাড়বে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধে কিছুদিন ধরেই ‘ক্রসফায়ারে’ পড়ে মার খাচ্ছে হুয়াওয়ে। তবে এ যুদ্ধের মধ্যে পড়েও বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যেতে চাইছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। এর মধ্যে তাদের একটি পদক্ষেপ হলো নিজস্ব অপারেটিং সিস্টেম ‘হারমনি ওএস’ উন্মুক্ত করা। তাদের এই ওএসে নিজস্ব ডিভাইস চলবে। প্রথমত, গুগলের অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে হারমনিকে সামনে আনলেও গত জুলাই মাসে হারমনি নিয়ে সবাইকে চমকে দেয় হুয়াওয়ে। তারা জানায়, হারমনি ওএস শুধু হুয়াওয়ের স্মার্টফোনে নয়, টিভি, ল্যাপটপ, স্মার্টওয়াচের মতো নানা পণ্য সমর্থন করবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমো চায়নার প্রতিবেদন অনুযায়ী হুয়াওয়ের বৈশ্বিক পর্যায়ের জ্যেষ্ঠ পণ্য প্রধান পিটার গাউডেন বলেছেন, হারমনি ওএস দিয়ে চীনের বাইরে শুরুতেই স্মার্টওয়াচ ও ল্যাপটপ বাজারে ছাড়া হবে। অর্থাৎ, সরাসরি মাইক্রোসফটের উইন্ডোজকে টক্কর দেওয়ার পরিকল্পনা করছে হুয়াওয়ে।

অবশ্য, মাইক্রোসফটের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করতে উইন্ডোজ ছেড়ে দেওয়ার বিষয়টি এখনো প্রাথমিক অবস্থায় রয়েছে। তবে গাউডেন বলেছেন, শিগগিরই তাঁরা নিজস্ব প্ল্যাটফর্মে চলে যাবেন। হারমনি ওএসের ল্যাপটপ বাজারে ছাড়বেন।

বর্তমানে চীনের বাইরে, বিশেষ করে যুক্তরাষ্ট্র বা ভারতের বাজারে হুয়াওয়ের ল্যাপটপের বাজার খুব বেশি বড় নয়। তবে চীনের বাজারে যদি উইন্ডোজ পিসির জায়গা তারা নিতে পারে, তবে মাইক্রোসফট ধাক্কা খাবে।

এখন পর্যন্ত অবশ্য হুয়াওয়ের হারমনি ওএসের বিষয়টি খুব বেশি পরিষ্কার নয়। ১৯ সেপ্টেম্বর হুয়াওয়ের পরবর্তী বড় অনুষ্ঠান মেট ৩০ স্মার্টফোন উদ্বোধন হচ্ছে জার্মানিতে। নতুন এ স্মার্টফোনে গুগলের কোনো অ্যাপ সমর্থন করবে না বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর পক্ষে হুয়াওয়েকে পণ্য ও সেবা দেওয়ার পথ বন্ধ হয়ে যায়। গত আগস্টে ৯০ দিনের জন্য কিছুটা ছাড় পেয়েছে প্রতিষ্ঠানটি। তবে এ সময় কেবল পুরোনো পণ্যগুলোতে সেবা চালু রাখতে পারবে। নতুন পণ্যের জন্য কোনো পণ্য ও সেবা নিতে পারবে না তারা।

হুয়াওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড তাদের প্রথম পছন্দ হলেও হারমনি নিয়ে এগিয়ে যেতে চায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্যালাক্সি এস২২ আলট্রা বনাম আইফোন ১৩ প্রো ম্যাক্স : কোনটি কেমন?
নির্বাচিত

গ্যালাক্সি এস২২ আলট্রা বনাম আইফোন ১৩ প্রো ম্যাক্স : কোনটি কেমন?

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

এক ওয়েবসাইটে মিলবে দেশের সকল নীতিমালা
প্রযুক্তি সংবাদ

এক ওয়েবসাইটে মিলবে দেশের সকল নীতিমালা

এবছরই আসছে আইফোন ১৪
নির্বাচিত

এবছরই আসছে আইফোন ১৪

শতভাগ অনলাইনে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু
প্রযুক্তি সংবাদ

শতভাগ অনলাইনে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

ল্যাপটপ ব্যবসা ছাড়লো তোশিবা
প্রযুক্তি সংবাদ

ল্যাপটপ ব্যবসা ছাড়লো তোশিবা

Load More

ট্রেন্ডিং টপিক

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল
অর্থ ও বাণিজ্য

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি
নির্বাচিত

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো
নির্বাচিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি রাজিব আহমেদ
ফিচার

শূন্য থেকে ই-ক্যাব, ১২ বছরের পথচলার গল্প শোনালেন রাজিব আহমেদ

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রতিষ্ঠাতা ও প্রথম...

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 September 2019

হারমনি ওএসের ল্যাপটপ বাজারে ছাড়বে হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV