Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৬৯৯ ডলারেই ট্রিপল ক্যামেরার আইফোন ১১

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯
Share on FacebookShare on Twitter

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে নতুন আইফোনের ঘোষণা দিয়েছে অ্যাপল। বুধবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় আইফোন ১১ উন্মোচন করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। যুক্তরাষ্ট্রের কুপারটিনোর স্টিভ জব থিয়েটারে আইফোন ১১ উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।

নতুন আইফোন ঘিরে অ্যাপলপ্রেমীদের প্রত্যাশা থাকে ব্যাপক। এবারের আইফোন ঘোষণার অনুষ্ঠানে তাদের বেশ কিছু চমক দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। আগের ধারাবাহিকতায় এবারও নতুন ফোনের তিনটি মডেল উন্মুক্ত করা হলো। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এটাকে ‘সত্যিকার অর্থেই বিশেষ কিছু’ বলে আখ্যা দিয়েছেন। ২০ সেপ্টেম্বর থেকে এসব সংস্করণ বাজারে কিনতে পাওয়া যাবে।

আইফোন ১১ গত বছরের লঞ্চ হওয়া আইফোন এক্সআরের উত্তরসূরী। এ ফোনে রয়েছে একটি ৬ দশমিক ১ ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি এ১৩ বায়োনিক চিপ। আগের থেকে শক্তিশালী এ চিপে ভালো ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। ফোনটির পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা।

ভারতে আইফোন ১১ এর দাম শুরু হচ্ছে ৬৪, ৯০০ টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে ৬৪ জিবি স্টোরেজ। মার্কিন যুক্তরাষ্ট্রে আইফোন ১১ এর দাম শুরু হচ্ছে ৬৯৯ মার্কিন ডলার (প্রায় ৫০,০০০ টাকা) থেকে। ছয়টি রঙে পাওয়া যাবে নতুন আইফোন ১১। মার্কিন যুক্তরাষ্ট্রসহ ৩০টি দেশে আইফোন ১১ প্রি-অর্ডার শুরু হবে ১৩ সেপ্টেম্বর। বিক্রি শুরু ২০ সেপ্টেম্বর।

আইফোন ১১ প্রো ও প্রো ম্যাক্স কালচে সবুজ, ছাই, রূপালি ও সোনালি রঙে পাওয়া যাবে। ধুলো ও পানিরোধী প্রো-তে রয়েছে ৫.৮ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। প্রো ম্যাক্সের ডিসপ্লে হবে সাড়ে ছয় ইঞ্চি।

উভয় সংস্করণের পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা। ক্যামেরা তিনটিতে থাকবে ১২ মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স, একটি আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ১২ টেলিফটো লেন্স।

নতুন ক্যামেরা ফিচার ‘ডিপ ফিউশন’ ছবি তোলার বাটনে চাপ দেয়ার আগেই ৮টি ছবি তুলবে। আর ছবি তোলার বাটনে চাপ দেয়ার পর সেগুলো একটি ছবিতে পরিণত হওয়ার আগে আরেকটি দীর্ঘ এক্সপোজারের ছবি তুলবে। এতে আরও নিখুঁত হবে ছবি।

i-phone-1

আইফোন ১১ প্রো এর দাম শুরু হবে ৯৯৯ ডলার এবং প্রো ম্যাক্স এর দাম শুরু হবে ১০৯৯ ডলার থেকে।

এক্সএস ও এক্সআর এর মতোই আইফোন ১১ প্রো ও আইফোন ১১ এর মূল পার্থক্য ওএলইডি স্ক্রিনেই। অ্যাপল বলছে, আইফোন ১১ প্রো হবে তাদের সবচেয়ে ভালো পারফর্মেন্সের আইফোন। এক্সএস-এর চেয়ে চার ঘণ্টা বেশি এবং এক্সএস ম্যাক্সের চেয়ে পাঁচ ঘণ্টা বেশি চার্জ থাকবে।

আইফোন ১১-তে ৬.১ ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে রয়েছে। নতুন আলট্রা-ওয়াইড ও ডুয়েল-লেন্স ক্যামেরা রয়েছে পেছনে। ফোরকে রেজুলেশনের ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে এ লেন্স। যুক্ত করা হয়েছে ‘কুইকটেক’ ফিচার এর জনপ্রিয় ‘পোর্ট্রেট মোড’ কাজ করবে পশু-পাখিদের ক্ষেত্রেও। আগের আইফোনগুলোতে শুধু মানুষের ক্ষেত্রে এ মোড কাজ করতো। কম আলোতে ছবি ও ভিডিওর জন্য নতুন ‘নাইট মোড’ ফিচার যুক্ত করা হয়েছে। সামনের ক্যামেরা দিয়ে প্রথমবারের মতো স্লো মোশন ভিডিও রেকর্ড করা যাবে। এটাকে বলা হচ্ছে স্লোফিজ।
আইফোন ১১-এর ব্যাটারি আইফোন এক্সআর-এর চেয়ে এক ঘণ্টা বেশি চার্জ থাকবে। ফলে এটাই এখন আইফোনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারি। অ্যাপল ঘোষণা দিয়েছে আইফোন ১১-কে তারা বাজারের সবচেয়ে দ্রুতগতির স্মার্টফোনে পরিণত করবে।

১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ‘অ্যাপল ইভেন্ট’-এ কোম্পানিটি তাদের নতুন পণ্য উন্মোচন করেছে। এবারই প্রথম ইউটিউবের মাধ্যমে নিজেদের অনুষ্ঠান সম্প্রচার করে অ্যাপল। ফলে ইভেন্টে আমন্ত্রিতরা ছাড়াও অ্যাপল ভক্তরা অনুষ্ঠানটি দেখতে পেরেছেন। নতুন আইফোন ছাড়াও এতে বেশ কয়েকটি পণ্যের নতুন সংস্করণ উন্মোচন করা হয়।

অ্যাপল ওয়াচের সিরিজ ৫ ঘোষণা করা হয়েছে, পাওয়া যাবে ২০ সেপ্টেম্বর থেকে। এটা দীর্ঘক্ষণ বন্ধ করে রাখতে হবে না। বন্ধ করার পরিবর্তে হাল্কা উজ্জ্বল ডিসপ্লে নিয়ে চলতে থাকবে। ব্যাটারিও চলবে সারাদিন। যুক্ত করা হয়েছে বিল্ট-ইন কম্পাস। কাজ করবে ম্যাপের (মানচিত্র) সঙ্গেও। জিপিএস মডেলের দাম শুরু হবে ৩৯৯ ডলার থেকে। আর মোবাইল নেটওয়ার্ক সাপোর্ট করা ওয়াজের দাম শুরু হবে ৪৯৯ ডলার থেকে। পুরনো মডেলের দাম কমিয়ে ১৯৯ ডলার করা হয়েছে।

বহুল প্রতীক্ষিত নতুন অপারেটিং সিস্টেম আইপ্যাডওএস নিয়ে ৩০ সেপ্টেম্বর বাজারে আসবে নতুন আইপ্যাড। এটার ডিসপ্লে হবে ১০ দশমিক ২ ইঞ্চি। থাকবে এ১০ ফিউশন চিপ ও ফ্লিপ কি-বোর্ডের জন্য স্মার্ট কানেক্টর। এটার দাম পড়বে ৩২৯ ডলার।

অ্যাপল টিভি+ উন্মোচিত হবে ১ নভেম্বর। ওই দিন থেকে শতাধিক দেশে এটা পাওয়া যাবে। এটাতেও মাসিক ফি দিয়ে সাবস্ক্রাইবার হওয়া যাবে।

অ্যাপল টিভি+ এর নতুন সিরিয়ালের নাম ঘোষণা করা হয়েছে। এটির নাম ‘সি’।

অ্যাপল আর্কেড যাত্রা শুরু করবে ১৯ সেপ্টেম্বর। একটি পরিবারের সাবস্ক্রিপশন ফি হবে প্রতিমাসে ৪.৯৯ ডলার। এ সেবায় থাকবে শতাধিক গেম। আইফোন, আইপ্যাড, ম্যাক ও অ্যাপল টিভির ব্যবহারকারীরা সাবস্ক্রিপশনের মাধ্যমে এসব খেলতে পারবেন। অন্য মোবাইল ডিভাইস থেকে এ সেবা পাওয়া যাবে না।

Tags: আইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশ থেকে নেপাল যাচ্ছে সিম্ফনি ফোন
নির্বাচিত

বাংলাদেশ থেকে নেপাল যাচ্ছে সিম্ফনি ফোন

অনলাইনে ব্যক্তিগত তথ্য ছবি ছড়িয়ে গেলে যা করবেন
প্রযুক্তি পরামর্শ

অনলাইনে ব্যক্তিগত তথ্য ছবি ছড়িয়ে গেলে যা করবেন

নাসায় যেতে পারেননি প্রতিযোগীরা, গেছেন প্রতিনিধিরা
প্রযুক্তি সংবাদ

নাসার সংবর্ধনায় আবারো টিম অলিক-কে আমন্ত্রণ

ফোনে আসক্তি কাটাতে অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ফোনে আসক্তি কাটাতে অ্যাপ

সিক্স-‌জি আসছে ২০৩০ সালের মধ্যেই: হুয়া‌ওয়ে
নির্বাচিত

সিক্স-‌জি আসছে ২০৩০ সালের মধ্যেই: হুয়া‌ওয়ে

১০টির বেশি সিম থাকলে ছাড়তে হবে ৩০ অক্টোবরের মধ্যে
টেলিকম

১ জানুয়ারি থেকে বন্ধ হচ্ছে যেসব সিম কার্ড

Load More

ট্রেন্ডিং টপিক

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix