Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসছে ওয়াইফাই ৬ সংস্করণ, গতিতে ছাড়িয়ে যাবে সবাইকে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯
আসছে ওয়াইফাই ৬ সংস্করণ, গতিতে ছাড়িয়ে যাবে সবাইকে
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি বিপ্লবের নিত্য নতুন অনুষঙ্গে এতোদিন ইন্টারনেট সংযোগের তারবিহীন ব্যবস্থার সর্বশেষ সংস্করণ ছিলো ওয়াইফাই। প্রযুক্তির এই যুগকে আরো সহজ করে দিতে আসছে ওয়াইফাই সিক্স নামের নতুন একটি সংস্করণ। এই প্রযুক্তি সমর্থন করার মতো নেটওয়ার্কিং হার্ডওয়্যার তৈরি হয়ে গেছে। এমনকি বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ওয়াই-ফাই সিক্স সমর্থন করতে পারে এমন পণ্য উৎপাদনও শুরু করে দিয়েছে।

ওয়াইফাই প্রযুক্তি সমর্থিত ডিভাইসগুলোকে সার্টিফিকেট দেয় বা সঠিক মান নিশ্চিত হলে প্রত্যয়ন করে ‘ওয়াই-ফাই অ্যালায়েন্স’ নামের একটি প্রতিষ্ঠান। গত সোমবারই নতুন এই সংস্করণ আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ওয়াই-ফাই অ্যালায়েন্স জানায়, ডিভাইস প্রস্তুতকারীদের ওয়াইফাই সিক্স সার্টিফিকেশন দেওয়া শুরু করবে। এর মানে এই যে, অলাভজনক প্রতিষ্ঠানটি ওয়াইফাই ডিভাইসগুলোর প্রযুক্তিগত মান অনুসরণ করে পরিবর্তন আনবে।

ওয়াইফাই সিক্স বলতে গেলে ওয়াইফাইয়ের মতোই। আমরা যে ওয়াইফাই অনেকদিন ধরে ব্যবহার করে আসছি ওই ডিভাইসের মতোই। কিন্তু ওয়াইফাই সিক্স দ্রুত গতিতে কাজ করে। সেই সঙ্গে আরো ভালোভাবে কাজ করবে। যে রকমভাবে মোবাইল ইন্টারনেট থ্রিজি থেকে ফোরজিতে উন্নত হয়েছে। ঠিক তেমনই বছরের পর বছর ধরে ধীরে ধীরে ওয়াইফাই প্রযুক্তি উন্নত হয়েছে।

এছাড়াও আমরা বর্তমানে যে ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করছি তার চেয়ে বহুগুণ বেশি গতিসম্পন্ন হবে ওয়াইফাই সিক্স। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে গড় ডাউনলোডের গতি প্রায় ১০০০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। এরকম গতি হতে পারে বিশ্বর অন্যান্য দেশেও। আগের ওয়াইফাই সংস্করণে অনেকগুলো ডিভাইস দিয়ে একসঙ্গে কাজ করলে গতি কমে যেতো। কিন্তু বর্তমানে যে সংস্করণটি বাজারে আসতে চলছে এটিতে এরকমটা হবে না। এটিতে অনেকগুলো ডিভাইস সংযোগ এক সঙ্গে কাজ করলেও গতির কোনো হেরফের হবে না। বলা হচ্ছে, এই সংস্করণটি স্টেডিয়ামে কিংবা অন্যকোনো জনবহুল স্থানে একই গতিতে ব্যবহার করা যাবে। স্যামসাং গ্যালাক্সি এস টেন এবং আইফোন ইলেভেনে সমর্থন করবে।

ওয়াইফাই সিক্স দুর্দান্ত গতিতে কাজ করতে পারবে। এটি ১০০০ এমবিপিএস গতিতে ডাউনলোড করতে পারবে। কিন্তু অধিকাংশ বাড়ির ডিভাইসে এটি কাজ করবে না। কারণ ওয়াই-ফাই সিক্স ব্যবহারের জন্য ইন্টারনেটের পুরো নেটওয়ার্কিং ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। বদলাতে হবে অগের সব সংশ্লিষ্ট হার্ডওয়্যার। এর জন্য ওয়াইফাই সিক্স সমর্থিত রাউটার ব্যবহার করাও বাধ্যতামূলক। আবার আইওটি ডিভাইসগুলোকেও এই প্রযুক্তির উপযোগী হতে হবে। এটি পুরোনো ডিভাইসে সম্ভব নয়, কারণ এর জন্য হার্ডওয়্যারে পরিবর্তন প্রয়োজন। পরিবর্তন না করলে আপনি ওয়াইফাই সিক্স ব্যবহার করবেন ঠিকই কিন্তু বুঝবেন না আসলে আপনি কী ব্যবহার করছেন।

সূত্র: নিউজ রিপাবলিক।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডাটা ছাড়াই ফেসবুকে ছবি দেখতে পারবেন রবি ও এয়ারটেল গ্রাহকরা
টেলিকম

ডাটা ছাড়াই ফেসবুকে ছবি দেখতে পারবেন রবি ও এয়ারটেল গ্রাহকরা

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

৪৪ বিলিয়ন ডলারে টুইটারের মালিক হচ্ছেন ইলোন মাস্ক
নির্বাচিত

টুইটারের হোম পেজেও বদল আনছেন ইলন মাস্ক

অ্যাপলকে টপকে ২০১৯ সালে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ব্র্যান্ড হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টপকে ২০১৯ সালে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ব্র্যান্ড হুয়াওয়ে

ইলেকট্রনিক্স কোম্পানি ভিসতায় যোগ দিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন
প্রযুক্তি সংবাদ

ইলেকট্রনিক্স কোম্পানি ভিসতায় যোগ দিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

হাতের স্পর্শ ছাড়াই চলবে হুয়াওয়ের নতুন স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

হাতের স্পর্শ ছাড়াই চলবে হুয়াওয়ের নতুন স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার
অর্থ ও বাণিজ্য

নগদ থেকে প্রশাসক সরিয়ে নেওয়ার ইঙ্গিত গভর্নরের

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন
বিবিধ

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix