Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্কিন যন্ত্রাংশ ছাড়াই উৎপাদনে যাচ্ছে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
মার্কিন যন্ত্রাংশ ছাড়াই উৎপাদনে যাচ্ছে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

গল অ্যাপ ছাড়াই ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করে দেখিয়েছে হুয়াওয়ে। চীনভিত্তিক প্রতিষ্ঠানটি এবার মার্কিন সরঞ্জাম ছাড়াই পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজির বেজ স্টেশন উৎপাদন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আগামী মাস থেকে এ উৎপাদন কার্যক্রম শুরু হবে। খবর রয়টার্স।

বিশ্বজুড়ে ফাইভজির বাণিজ্যিক ব্যবহার শুরুর কার্যক্রম চলছে। এরই মধ্যে বেশকিছু অঞ্চলে পরীক্ষামূলকভাবে ফাইভজির ব্যবহার শুরু হয়েছে। আগামী বছর বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ অঞ্চল দ্রুতগতির ফাইভজি নেটওয়ার্কের আওতায় আসবে। যে কারণে আগামী বছর ফাইভজি বেজ স্টেশন উৎপাদনও দ্বিগুণ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে হুয়াওয়ে।

হুয়াওয়ের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেন ঝেংফেই জানান, তারা মার্কিন সরঞ্জাম ছাড়াই ব্যাপক পরিসরে ফাইভজি বেজ স্টেশন উৎপাদনে যাচ্ছেন। আগামী মাসের যেকোনো সময় এ উৎপাদন কার্যক্রম শুরু হবে। গত আগস্ট থেকে শুরু করে চলতি মাস পুরোটাই আমরা পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম চালিয়েছি এবং অক্টোবরে পূর্ণাঙ্গ উৎপাদনে যাব। আমরা প্রাথমিকভাবে মার্কিন সরঞ্জাম ছাড়াই সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে প্রতি মাসে পাঁচ হাজার ফাইভজি বেজ স্টেশন উৎপাদনের পরিকল্পনা নিয়েছি। চলতি বছর মার্কিন সরঞ্জামসহ এবং মার্কিন সরঞ্জাম ছাড়াই মিলে ফাইভজি বেজ স্টেশন উৎপাদন ছয় লাখ ইউনিটে পৌঁছবে। তবে আগামী বছর ফাইভজি বেজ স্টেশন উৎপাদন বার্ষিক ১৫ লাখ ইউনিট ছাড়াবে।

বিশ্বের বৃহত্ টেলিযোগাযোগ নেটওয়ার্ক সরঞ্জাম এবং দ্বিতীয় বৃহত্ স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে। গত মে মাসে প্রতিষ্ঠানটির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন বাণিজ্য বিভাগ। একই সঙ্গে কালো তালিকাভুক্ত করা হয়। যে কারণে হুয়াওয়ের পক্ষে যুক্তরাষ্ট্রে টেলিযোগাযোগ নেটওয়ার্ক সরঞ্জাম এবং ডিভাইস ব্যবসা কার্যক্রম পরিচালনা বন্ধ হয়ে যায়। পাশাপাশি নিজেদের পণ্য উন্নয়নের জন্য মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলোর কাছ থেকে সফটওয়্যার, হার্ডওয়্যার ও সেমিকন্ডাক্টর সরঞ্জাম ক্রয়ের পথ বন্ধ হয়ে যায়।

সম্প্রতি মেট সিরিজের নতুন দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করেছে হুয়াওয়ে। বাণিজ্য নিষেধাজ্ঞার জেরে মেট ৩০ ও মেট ৩০ প্রো নামের দুই ডিভাইসে ইউটিউব, গুগল ম্যাপস, ক্রোম ও জিমেইলের মতো গুগলের জনপ্রিয় অ্যাপগুলো রাখা হয়নি। এমনকি ডিভাইস দুটিতে গুগল প্লে স্টোর সেবাও রাখা হয়নি। প্লে স্টোরের পরিবর্তে হুয়াওয়ের নিজস্ব স্টোর ‘হুয়াওয়ে অ্যাপ গ্যালারি’ রাখা হয়েছে। সাধারণত অ্যান্ড্রয়েড ডিভাইসে এসব সফটওয়্যার প্রি-ইনস্টল অবস্থায় থাকে। অর্থাত্ গুগল অ্যাপ ছাড়াই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপেন সোর্স সংস্করণচালিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন এনে হুয়াওয়ে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছে যে বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে ভবিষ্যতে তারা গুগল কিংবা মার্কিন অন্য অংশীদারদের সরঞ্জাম ছাড়াই নেটওয়ার্ক সরঞ্জাম এবং ডিভাইস ব্যবসা কার্যক্রম চালিয়ে নিতে সক্ষম।

হুয়াওয়ের করপোরেট স্ট্র্যাটেজি বিভাগের প্রেসিডেন্ট উইল ঝ্যাং বলেন, মার্কিন সরঞ্জাম ছাড়াই উৎপাদিত ফাইভজি বেজ স্টেশন মান এবং কার্যকারিতার দিক থেকে কোনোভাবেই খারাপ হুওয়ার সুযোগ নেই। বরং আমাদের গ্রাহকদের জন্য বড় ধরনের চমক আসতে যাচ্ছে। যদিও বিস্তারিত তথ্য দেননি তিনি।

যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের জেরে গুগলের সফটওয়্যার ব্যবহার করার সুযোগ হারায় হুয়াওয়ে। তারা বরাবরই বলে আসছে, নিজেদের ডিভাইসের জন্য গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তাদের প্রথম পছন্দ। তবে তাদের হাতে বিকল্পও রয়েছে। মেট ৩০ সিরিজ দিয়ে সে বিকল্পের পথেই হেঁটেছে প্রতিষ্ঠানটি। ডিভাইসের পর এবার টেলিযোগাযোগ নেটওয়ার্ক সরঞ্জামের ক্ষেত্রেও বিকল্প পথে এগোচ্ছে হুয়াওয়ে।

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যানড্রয়েডের চেয়ে দ্রুতগতির নতুন আইফোন : টিম কুক
নির্বাচিত

নতুন আইফোনের সঙ্গে থাকছে না হেডফোন-চার্জার

লেনোভোর সবচেয়ে পাতলা ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

লেনোভোর সবচেয়ে পাতলা ল্যাপটপ

সেরা অভিজ্ঞতা প্রদানে স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এম০২এস
ই-কমার্স

সেরা অভিজ্ঞতা প্রদানে স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এম০২এস

লোকাল মার্কেটে সেরা আইসিটি সলিউশন প্রোভাইডারের পুরস্কার জিতেছে ডিভাইন আইটি
প্রযুক্তি সংবাদ

লোকাল মার্কেটে সেরা আইসিটি সলিউশন প্রোভাইডারের পুরস্কার জিতেছে ডিভাইন আইটি

অ্যান্ড্রয়েড ১১ ডেভেলপার সংস্করণের নতুন পাঁচ ফিচার
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১১ ডেভেলপার সংস্করণের নতুন পাঁচ ফিচার

মোবাইল টাওয়ার থেকে ওয়াইফাই চালুর পরীক্ষা সফল
টেলিকম

তিন মাসে সাড়ে ৫শ’ মোবাইল টাওয়ার না বানালে জরিমানা: বিটিআরসি

Load More

ট্রেন্ডিং টপিক

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা
বিবিধ

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা
বিবিধ

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix