Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথম ‘মেড ইন আফ্রিকা’ স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৯ অক্টোবর ২০১৯
প্রথম ‘মেড ইন আফ্রিকা’ স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি খাতে আফ্রিকার দেশগুলোকে বরাবরই বড় বাজার হিসেবে বিবেচনা করা হয়। এবার আফ্রিকার প্রযুক্তি জগতে নতুন একটি দিগন্তের সূচনা করেছে রুয়ান্ডা। সম্প্রতি প্রযুক্তি প্রতিষ্ঠান মারা গ্রুপ নতুন দুটি মডেলের স্মার্টফোন দেশটির বাজারে ছেড়েছে। বলা হচ্ছে, এ দুই মডেল ‘মেড ইন আফ্রিকা’ স্মার্টফোনের প্রথম সংস্করণ। এর মধ্য দিয়ে জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখার পাশাপাশি আঞ্চলিক প্রযুক্তি জগতে রুয়ান্ডাকে শক্ত অবস্থানে নেয়ার উচ্চাভিলাষী পরিকল্পনা এগিয়ে নিতে চাইছে মারা গ্রুপ। খবর রয়টার্স।

গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত মারা এক্স ও মারা জেড নামের দুটি স্মার্টফোন বাজারে ছেড়েছে রুয়ান্ডার প্রতিষ্ঠানটি। মারা এক্স স্মার্টফোনটির দাম ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৭৫০ রুয়ান্ডান ফ্রাংক (স্থানীয় মুদ্রা) বা ১৯০ ডলার। অন্যদিকে মারা জেড স্মার্টফোনটির দাম ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার ২৫০ রুয়ান্ডান ফ্রাংক বা ১৩০ ডলার।

রুয়ান্ডার বাজারে এ দুটি নতুন মডেলের স্মার্টফোনকে স্যামসাংয়ের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে বলে মনে করা হচ্ছে। দেশটিতে স্যামসাংয়ের সবচেয়ে কম দামের স্মার্টফোনটি ৫০ হাজার রুয়ান্ডান ফ্রাংক বা ৫৪ ডলারে পাওয়া যায়। অন্যদিকে নন-ব্র্যান্ডেড স্মার্টফোন বিক্রি হয় সর্বনিম্ন ৩৭ ডলারে। এ কারণে আফ্রিকার এ দেশটিতে ১৩০ ও ১৯০ ডলারের স্মার্টফোন কতটা বাজার দখল করতে পারবে, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে মারা গ্রুপের সিইও আশিস থাক্কার বলেন, মারা এক্স ও মারা জেড মেড ইন আফ্রিকা স্মার্টফোনের প্রথম সংস্করণ। বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানির পর আফ্রিকায় সংযোজন করে এ দুটি মডেলের স্মার্টফোন তৈরি করা হয়েছে। এ কারণে প্রাথমিক অবস্থায় মডেল দুটির দাম তুলনামূলক বেশি। তবে ভালো মানের পণ্য পেতে হলে ব্যবহারকারীদের একটু বেশি অর্থ ব্যয় করতে হবে।

১৯৯৬ সালে যাত্রা করে মারা গ্রুপ। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে প্রযুক্তি, রিয়েল এস্টেট ও আর্থিক খাতে কোম্পানিটির বিনিয়োগ রয়েছে। মিসর, ইথিওপিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকায় স্মার্টফোন তৈরির কারখানা রয়েছে প্রতিষ্ঠানটির। এসব কারখানায় আমদানি করা যন্ত্রাংশ সংযোজনের মাধ্যমে পূর্ণাঙ্গ স্মার্টফোন তৈরি করে মারা গ্রুপ।

আশিস থাক্কার জানান, ২ কোটি ৪০ লাখ ডলার ব্যয়ে রুয়ান্ডায় স্মার্টফোন তৈরির কারখানা করা হয়েছে। এতে প্রতিদিন ১ হাজার ২০০টি স্মার্টফোন তৈরি করা সম্ভব হবে। একই সঙ্গে এ কারখানায় মাদারবোর্ড তৈরি করা হচ্ছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নাম, তারিখ, ফোন নম্বর দিয়ে পাসওয়ার্ড? বিপদ সামনেই
প্রযুক্তি পরামর্শ

সবচেয়ে বেশি ফাঁস হওয়া ১০ পাসওয়ার্ড

বিশ্ববাজার বৃদ্ধির পরিকল্পনা করছে শাওমি
নির্বাচিত

বিশ্ববাজার বৃদ্ধির পরিকল্পনা করছে শাওমি

দাম বাড়ল স্যাটেলাইট ইন্টারনেটের
টেলিকম

ডিজিটালাইজেশন ত্বরাণ্বিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলো গ্রামীণফোন

আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার ভাঁজযোগ্য ফোন আনল স্যামসাং
নির্বাচিত

আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার ভাঁজযোগ্য ফোন আনল স্যামসাং

বিসিএস নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
নির্বাচিত

বিসিএস নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

৪২ টি ভাষায় ওয়েব পেজ পড়ে শোনাবে গুগল অ্যাসিস্ট্যান্ট
নির্বাচিত

৪২ টি ভাষায় ওয়েব পেজ পড়ে শোনাবে গুগল অ্যাসিস্ট্যান্ট

Load More

ট্রেন্ডিং টপিক

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা
শিক্ষা ও ক্যাম্পাস

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

ঈদের আনন্দ যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই...

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মারা গেছেন নেতানিয়াহু, দাবি ইরানের

মারা গেছেন নেতানিয়াহু, দাবি ইরানের

অতর্কিতে হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

অতর্কিতে হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix